somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নোয়াখালী হাতিয়া উপজেলার ঢালচরে ধান কাটা মৌসুমে প্রতিদিনই ঘটছে ধান লুঠপাট ঘটনা

১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নোয়াখালী হাতিয়া উপজেলার ঢালচরে ধান কাটা মৌসুমে প্রতিদিনই ঘটছে ধান লুঠপাট ঘটনা। যে কোন মুহুর্তে এ ঘটনা সংঘর্ষের রুপ নিতে পারে বলে স্থানীয় কৃষকরা জানান।
শুকচর ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন জানান, মনপুরার জোরদার কামাল চৌধুরী তার সন্ত্রাসীদেরকে দিয়ে হাতিয়ার ঢাল চরের কৃষকদের চাষকৃত প্রায় এক হাজার একর জমির বিশ হাজার মনেরও বেশি পাকা ধান লুট করে নিয়ে যায়। কৃষকরা এতে বাধা দিলে তাদেরকে ব্যাপক মারধর করে ও কিছু ঘরে আগুন লাগিয়ে দেয়।
গত এক সপ্তাহ থেকে চরের ধান লুঠপাট ঘটনায় কৃষকরা স্থানীয় প্রশাসনকে অবহিত করলেও কোন প্রকার ব্যবস্থা না নেওয়ায় লুটের ঘটনা ও মার-ধরের মাত্র ছেড়ে গেলে হাতিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হাশেম ও থানা ভারপ্রাপ্ত কর্মকতা মাইনুর রহমান ঢালচর পরিদর্শনে গেলে এ সময় তারা হাতিয়া অংশের ধান লুট করে নিয়ে যাওয়ার সময় মনপুরার আলমগীর মেম্বার, নিজাম সহ ১৫/১৬জনকে ঘটনাস্থল হতে আটক করে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুর রহমান জানান ভোলা ও নোয়াখালীর পুলিশের দুই উধর্বতন কর্মকর্তা বিষয়টি সমঝোতার চেষ্টা করেন এবং মনপুরার ওসি মো. ইসাহাক মুচলেকা দিয়ে আসামীদের ছাড়িয়ে নেন। ঢালচর নিয়ে হাতিয়ার সাথে মনপুরার সীমানা বিরোধ ৪০ বছর ধরে। দীর্ঘদিন এই বিরোধ বন্ধ থাকলেও স¤প্রতি হাতিয়ার কৃষকদের সাথে ঢালচরের কৃষকদের সংঘাত হচ্ছে।
এ ব্যাপারে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সমঝোতা বৈঠকে হাতিয়া অংশের লুঠ করে নিয়ে যাওয়া ধান মনপুরা অংশের নেতৃত্বদানকারী কামাল চৌধুরী গ্র“পকে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়ে হাতিয়া অংশে একটি পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়।
চরে অবস্থানকারী সাধারণ কৃষকদের সাথে আলাপ করে জানা যায় ঢালচরে হাতিয়া ও মনপুরা উভয় অংশের খাস জমি দখল করার জন্য অনেক রাজনীতিবিদ, সরকারী উধ্বতন কর্মকর্তা সব সময় তদারকি করে থাকেন। তাদের স্বার্থের কারণে হাতিয়ার সাথে মনপুরার সমঝোতা হয় না। সাধারণ ভূমিহীনদের মধ্যে কোন বিরোধ হয়না শুধু বড়লোকরাই এ সমস্যা সৃষ্টি করে। তাদের চরে আগমন বন্ধ করলেই সকল সমস্যা সমাধান হবে বলে সাধারণ ভূমিহীনরা জানায়।
সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০০৮ রাত ২:২১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×