somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শেষ মুর্হুতরে চমক!

১৮ ই নভেম্বর, ২০০৮ রাত ২:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গোটা নোয়াখালীবাসীর দৃষ্টি এখন-নোয়াখালী-৩ বেগমগঞ্জ আসনের দিকে। বিএনপির প্রার্থী সংকট এবং আওয়ামীলীগের একাধিক প্রার্থীর মাঝে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সেনাপ্রধান জেনারেল মইন উ আহম্মেদের ভাই মিনজাহ আহম্মেদ জাবেদের পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করায় রীতিমতো চমক সৃষ্টি হয়েছে। গতকাল(সোমবার) দুপুরে বেগমগঞ্জ উপজেলার সকল ইউপি চেয়ারম্যান এবং চৌমুহনী পৌরসভার কাউন্সিলরদের নেতৃত্বে তাঁর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হলে গোটা উপজেলায় নির্বাচনী আমেজে নতুন মাত্রা সৃষ্টি পায়।
সহকারী রিটানিং অফিসার বেগমগঞ্জ উপজেলা ইউএনও মানজারুল মান্নান জানান, উপজেলার ১০ নং নরোত্তপুর ইউনিয়নের চেয়ারম্যান আলী হোসেন দুপুরে মিনহাজ আহম্মেদ জাবেদের পক্ষে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এনিয়ে জানতে চাওয়া হলে বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সমিতির সহ-সভাপতি সামছুল আলম লাভলু জানান, বিগত দিনগুলোতে সরকারের সাথে যোগাযোগ এবং দেনদরবারের মাধ্যমে নোয়াখালী তথা বেগমগঞ্জের যোগাযোগ ব্যবস্থা,অবকাঠামো,শিক্ষা এবং ক্রীড়া-সাংস্কৃতির ব্যাপক উন্নয়নে আশাতীত অবদান রাখায় মিনহাজ আহম্মেদ জাবেদকে জনগন সংসদে দেখতে চায়। তাই দলমতের উর্ধ্বে স্বতন্ত্র প্রার্থী হিসাবে তাঁর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। মনোনয়নপত্র সংগ্রহ করার সময় প্রায় সকল ইউপি চেয়ারম্যান ও বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্য এবং চৌমুহনী পৌরসভার কাউন্সিলর উপস্থিত ছিলেন।
এদিকে সীমানা পরিবর্তন হয়ে যাওয়ায় এবার এ আসনে সাবেক সংসদ সদস্য ও হেভিওয়েট প্রার্থীদের বাড়ি পড়েছে নোয়াখালী-১-(চাটখিল-সোনাইমুড়ী)ও নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) আসনে। তাই এখানে এবার বিএনপি প্রার্থী সংকট দেখা দিয়েছে । যাদের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে রয়েছেন খালেদা জিয়ার পরিবারের ঘনিষ্ট আইনজীবি ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন,সোস্যাল ইনভেস্টমেন্ট ব্যাংকের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) ডাঃ রেজাউল হক, মার্কেন্টাইল ব্যাংকের পরিচালক এম এ খান বেলাল । সর্বশেষ শোনা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হল শাখার ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ও চট্রগ্রামস্থ বেগমগঞ্জ-সোনাইমুড়ী জনকল্যাণ সমিতি এবং নোয়াখালী জনকল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ হানিফ।
অন্যদিকে আওয়ামলীগের প্রার্থীরা দীর্ঘদিন ধরেই এ আসনে সক্রিয়। তাদের মধ্যে রয়েছে গ্লোব ফার্মার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বেগমগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মামনুর রশিদ কিরন,ডাকসুর সাবেক জি এটিএম এনায়েত উল্যা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডাঃ এবিএম জাফর উল্যা এবং সাবেক সাংসদ ও জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপত মোহাম্মদ হানিফ দলীয় মনোনয়ন পেতে ঢাকায় লবিংয়ে ব্যস্ত। আবার ঘটা করে এখানে এলডিপি থেকে ঢাকা মহনগরীর সেক্রেটারী খালেদ সাইফুল্যাহর নাম ঘোষনা করে গেছেন কর্ণেল ( অবঃ) অলি আহম্মেদ।
তবে শেষ মূহুর্তে এসে মিনহাজ আহম্মেদ জাবেদ স্বতন্ত্র প্রার্থী হলে ১৪ দলীয় জোট কিংবা ৪ দলীয় জোটের প্রার্থীলা নিয়েও হিসাব নিকাশ পাল্টে যাবার আশংকা গোটা জেলায় এখন এ আসনটি নিয়ে সরব আলোচনা চলছে।
#
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:২৬
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×