নোয়াখালীর কোম্পানীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার!
২৮ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানা পুলিশ মঙ্গলবার বিকেলে চরকাঁকড়া ৫নং ওয়ার্ড থেকে ফাহিমা খানম রুমি (১৯) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে। রুমির মৃত্যু নিয়ে পরস্পর বিরোধী অভিযোগ থাকায় পুলিশ লাশের তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
নিহতের বাবা আলমগীর হোসেন জানান, তিন মাস আগে দক্ষিণ চরকাঁকড়া গ্রামের আবুধাবী প্রবাসী নুর মোহাম্মদ রিপনের সাথে তার মেয়ের বিয়ে দেন। জামাতা রিপন গত কিছুদিন থেকে দুইলাখ টাকা যৌতুক দাবি করে না পেয়ে এক সপ্তাহ আগে তার মেয়ের আড়াই মাসের বাচ্চা জোর পূর্বক গর্ভপাত ঘটায়। এতে প্রচুর রক্তক্ষরণ হয়ে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। মঙ্গলবার দুপুরে রুমি তার বাবার বাড়িতে একটি চিরকুট লিখে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
লাশ উদ্ধারকারী এসআই সিরাজুল মোস্তফা চিরকুট পাওয়ার কথা স্বীকার করে বলেন, এখন অপমৃত্যু মামলা রেকর্ড হলেও তদন্তে সব বেরিয়ে আসবে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন