প্রতিশ্র“তিশীল সাংবাদিক সাপ্তাহিক চলমান নোয়াখালীর সম্পাদক রুদ্র মাসুদের ৩৪তম জন্মদিন আজ। ১৯৭৫ সালের ৯ অক্টোবর তিনি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মীরআলীপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেছিলেন। তাঁর পিতা প্রয়াত জাসদ নেতা (রক্ষ্মীবাহিনীর হাতে নিহত) বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজীর আহম্মেদ। মাতা লুৎফুন নাহার সরকারি চাকুরে। দুই ভাইয়ের মধ্যে রুদ্র মাসুদ ছোট। বড় ভাই জাহিরুল ইসলাম প্রবাসে রয়েছেন।
জনগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী রুদ্র মাসুদের সাংবাদিকতায় হাতেখড়ি দৈনিক শ্যামবাজারের মাধ্যমে ১৯৯৮ সালের ডিসেম্বরে। ১৯৯৯ সালের ১০ মার্চ নতুন পত্রিকা দৈনিক মাতৃভূমির বেগমগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসাবে যোগদান করেন তিনি। এরপর ২০০০ সালের ১ ফেব্রুয়ারি থেকে যোগদান করেন দৈনিক যুগান্তরের বেগমগঞ্জ প্রতিনিধি হিসাবে। ‘মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তোল’ এ শ্লোগানকে সামনে রেখে ২০০৩ সালের ৩০ এপ্রিল তাঁর সম্পাদনায় প্রকাশিত হয় সাপ্তাহিক চলমান নোয়াখালী। ২০০৫ সালের ৩১ মে তিনি থেকে দৈনিক সমকালের নোয়াখালী প্রতিনিধি হিসাবে কাজ করছেন। সর্বশেষ গত বছরের ১ অক্টোবর তাঁর সম্পাদিত সাপ্তাহিক চলমান নোয়াখালী আত্মপ্রকাশ করে নোয়াখালী অঞ্চলের তথ্য নির্ভর অনলাইন পত্রিকা হিসাবে।
নোয়াখালীর প্রান্তিক জনগোষ্ঠিকে গণমাধ্যমের আলোয় জাতীয় এবং আন্তর্জাতিক পরিসরে আলোকিত করার তাঁর ধ্যান জ্ঞান বলে জানান এই তরুণ সাংবাদিক।http://www.chalomannoakhali.com/news/574/
http://www.nsu.com.bd
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


