যাযাবর মেঘের সাথে বন্ধুত্ব কর
তবে বন্ধু হিসেবে পাবে তুমি আমাকে
নীলাকাশে উড়ে যাওয়া ঐ পাখীর সাথে
মিতালী করে দেখ, খুঁজে পাবে সুখ জীবনে।
দিগন্তের শেষ সীমানায় হারিয়ে দেখ
যদি পার যেতে, তবে পাবে আমাকে
যদি হতে চাও সাথী, তবে তুমি রাতের আঁধারে
দেখবে কত তারা আছে ঐ আকাশে।
খুঁজে দেখো জীবনের পথে
পথিক হয়ে পড়ে আছি মাঝপথে,
জীবনের এই আসা যাওয়ার পথে
হয়তোবা হবে দেখা আমার সাথে,
দেখা হবে শেষ সীমানায়
দেখা হবে কোন এক অজানা ঠিকানায়।
জীবন পথের আমিও এক ক্ষুদ্র পথিক
ঠিকানা হারিয়ে তাই, চলছি নতুন আশায়
ভুল করে ক্ষমা করে দিও
যদি কভু পথ ভুলে হারিয়ে যাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

