আমি সাধারণত কোন জামাতির পোষ্টে মন্তব্য করে তার উত্তর পাইনা। এর মানে কি ধরে নিবো আমার যুক্তি লেখক খন্ডাতে পারে না? নাকি অন্য কিছু?
জনাব দিদারুল আলম বাননা সাহেবের "আমি নির্দোষ আমি মজলুম সত্যের বিজয় একদিন হবেই- মাওলানা নিজামী" পোস্টে একটি মন্তব্য করলাম তারই কিছু লাইন থেকে কিন্তু তিনি অনেকের মন্তব্যের উত্তর দিলেও আমার মন্তব্যের কোন উত্তর দেননি। উক্ত পোষ্টে আমার মন্তব্য ছিল:
"আপনি বলেছেন..
"এ সময় মাওলানা নিজামী একজন দায়িত্বশীলকে খুঁজছিলেন কিছু বলার জন্য"
আরো বলেছেন..
"মাওলানা নিজামীকে নিয়ে যাওয়ার শেষ সময় পর্যন্ত বৃষ্টিতে ভিজে পিকআপ ভ্যানের পাশে দাড়িঁয়ে ছিলেন জামায়াতের সেক্রেটারী জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ"
তার মানে হল, মুজাহিদকে সে দায়িত্বশীল মনে করে না?
এই হল রাজাকারদের অবস্থা।"
এই মন্তব্যটি এখানে দেবার কারণ হল এর আগে তারই "দুরবিন দিয়ে খুঁজলেও আমার মন্ত্রণালয়ে দূর্নীতি পাওয়া যাবে না: নিজামী" আরেকটি পোস্টে আমি একটি মন্তব্য করেছিলাম যা এই ভদ্রলোক মুছে দিয়েছেন। আমার মন্তব্যটি ছিল এমন "ইসলাম এর রাজনীতি করে নিজে অন্যায় না করে অন্যকে করতে সুযোগ দেয়া অথবা অন্যায়কে প্রশ্রয় দেয়া কতটা ইসলাম সম্মত?"
আমার এই মন্তব্যের কোন সদুত্তর তিনি দিতেতো পারেননি বরং আমার মন্তব্য মুছে ফেলেছেন। তাই জনাব দিদারুল আলম বাননা কে বলছি, আর কত এভাবে চালাবেন? পারলে উত্তর দিন? যুক্তি খন্ডান নতুবা ব্লগে এসব রাজাকারীয় পোষ্ট দেয়া বন্ধ করুন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

