আমি লিখি। কেন তা নিজেও জানি না। যখন মন চায় লিখি। কোন প্রচার পেতে নয়, কোন কিছুর লোভে নয়, কোন স্বার্থের জন্য নয়। মনের এক অতৃপ্ত বাসনা থেকে লিখি। জানিনা কেমন লিখি তারপরও লিখি। এমন অনেক লিখা যা কেউ কখনও পড়েনি, যা কখনও কোথাও ছাপা হয়নি, আমি তখন থেকে লিখতাম যখন চিনতাম না কম্পিউটার, যখন ছিলনা এমন ব্লগ। আমি জানিনা কেন আমি লিখি, তবে এইটুকু জানি যখন আমি লিখি তখন খুব ডুবে থাকি নিজের মাঝে। তখন আমি আমাকে খুজে পাই। আমি জানিনা আমি কেন লিখি, তবে এইটুকু জানি কারো হাস্যরসের খোরাক হতে আমি লিখিনা। আমি লিখি শুধুমাত্রই নিজের আত্মতৃপ্তির জন্য। যখনই খুব ইচ্ছে করে কিছু করতে তখনই মনে হয় একটা কলম আর এক টুকরো কাগজ নিয়ে বসি। হয় কিছু লিখি অথবা কিছু আঁকি।
আমি পড়ি তবে খুব কম। বেশি বড়সড় কিছু পড়তে মন চায়না। অনেক বড় লিখা দেখলে পড়ার উৎসাহ হারিয়ে ফেলি। তাই নিজেও বেশি বড় কিছু লিখিনা, যদি আমারই মত কেউ আমার লিখা দেখে বিরক্ত হয়।
আমি শুনি, যখন কেউ কিছু বলে। আমি খুব ভাল একজন শ্রোতা। মাঝে মাঝেতো কারো সাথে ফোনে কথা হলে ১০০ ভাগের ২ ভাগ আমি বালি আর ৯৮ ভাগ শুনি। একারণে অনেকে আমার সংগ পছন্দ করেনা। তবে তাতে কি কিছু আসে যায়? আমি শুনি কারণ আমার শুনতে ভাল লাগে। কারণ আমি জানতে চাই।
আমি বলি, যখন কোন মূর্খকে দেখি প্রলাপ বকতে। তখন তার প্রলাপ থামাতে আমি বলি। আমি তখনই বলি যখন দেখি কেউ খুব কম জ্ঞান নিয়ে নিজেকে অনেক জাহির করতে চায়। আমি নিজেও অনেক কম জানি তাই জ্ঞানীদের সামনে আমি কেবলই শুনি, বলিনা।
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০০৮ দুপুর ২:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



