তাই আজ মোর প্রাণে জাগে শত হর্ষ।
হরষে বিষাদে তবু মনে জেগে রয়,
বছরের প্রাপ্তি ও মোর মহা জয়।
যেহেতু ব্লগেতে মোর লিখিছি এ কথা,
তাই শুধু ঘিরে থাক ব্লগা যথা তথা।
এসেছিনু মৃদুপায়ে দুরু দুরু বক্ষে,
চুপিচুপি টিপটিপ ঘুরেছিনু কক্ষে।
প্রথমেই বর্ণন করেছিনু আশা,
মোর যত সুপ্ত ইচ্ছা ও ভাষা।
স্বপনেও ভাবিনি যে পড়িবে তা কেহ,
প্রথমেই সাড়া দিলো বড় প্রাণ দেহ।
কথক পলাশ তার নাম যেন সবে,
তাই আজ স্মরি তার নাম ব্লগ ভবে।
সম্রাট তাজ ছাড়া বড় হৃদ তার,
তার ভালোবাসা স্নেহে করি দিন পার।
মুকুটের নেই লোভ তাই তিনি আজ
মুকুট হীন সম্রাট , নেই কোনো তাজ।
দুরন্ত স্বপনেতে তাহারি চারন
স্বপ্নচারীর তবু নেই কোনো ভ্রম।
সর্বদা খিটিমিটি হাতে নিয়ে বেত্র,
বানানেতে নেই ভুল, নির্ভুল নেত্র।
শ্রদ্ধায় স্মরি তারে ভক্তিতে গুরু
তোমারি কারনে মোর সাবধান শুরু।
এক লিখি দুই লিখি বানানেতে চাই,
বেত্রের শাস্তির বড় ভয় পাই।
বলি গুরু দেহে প্রাণ যতদিন রবে
প্রতি বানাতেতে তুমি ছায়া হয়ে রবে।
সুরন্জণা দিদি মায়া ভরা প্রান,
রেজোয়ানা শোনায়নি একদিনও গান।
মেঘ বলে যাবো যাবো , আকাশটা কোথা পাবো?
বাঁশীওয়ালা তার সূরে দেয় মন টান।
আরেকজনের কথা স্মরি আরবার,
সোহান ভাইটি আর রাজ মন তার।
দুইএ মিলে হয়েছে সে রাজ সোহান
সমুদ্র কন্যার ছোটো ভাইজান।
কন্যার সাথে সাথে মোর বড় প্রিয়,
বলি ভাই কায়মনে, যুগ যুগ জিও।
আকাশচুরিতে তার জুড়ি মেলা ভার,
লেখালিখিতেই তিনি তুলনা তাহার।
মাঝে মাঝে মনে হয় চুপিচুপি আস্তে,
কলমটা নেই কেড়ে ধরে মারণাস্ত্রে।
তারিক মাহমুদ যে, গায়ক সে ভাই,
মনিরুল হাসানের প্রিয় ছড়া পাই।
তার লেখা ছড়া গুলো সব্বার প্রথমে
ভরেছিনু ঝুলি ভরে আদরে ও যতনে।
শরীফ সুষম এক একরোখা কবি
দেয়না পাত্তা কোনো এই যেন হবি।
আহমেদ চঞ্চল মানুষটা ভালো
হাসান মাহবুব লেখা ব্লগ করে আলো।
মতিউর রহমান কবিপ্রিয় একজন
দিনরাত পড়ে জানি কবিতাতো সারাক্ষন।
ভরেছেন ব্লগ তার কবিজন দিয়ে
আতি কবি পাতি কবি বড় কবি নিয়ে।
এরি মাঝে নিজ নাম দেখে মরি মরি
মজা করে বলেছি কি সেই কথা স্মরি।
টানজিমা ঝিমঝিমা, ঝিম তার বুশে
বুমবুম টাকডুম রাগে না বা ফুসে।
মজার লেখায় তারা আছে বেশ বেশ
মুখে সদা হাস্য নেই কোনো ক্লেশ।
শ্রাবনের সন্ধ্যায় শিরীষের গাছে
নীল ভোমরারা যেথা পাখা মেলে নাচে।
নামগুলো দেখলেই ভরে মনপ্রাণ
সন্ধ্যার আলো যেনো ভরালো জাহান।
অরুদ্ধ সকাল আর সকাল ও রাত্রী
ভোরের তারারা যেথা ভাঙ্গনের যাত্রী।
স্বপ্নকথক তার বলে যায় কথা
তাজা কলমেতে তার লেখে যত ব্যথা।
মেঘদূত সূরে সূরে গেয়ে যায় গান
সপ্তর্ষীর ছায়া জুড়ালো পরান।
ম্যাভেরিক ম্যাথরিক দুই এ করি ভুল
পলাশমিয়াজী যেন কাব্যের ফুল।
সবশেষে বলি আমি শুনো ধীরে বৎস,
সেই মোর ছোট ভাই অতিশয় অৎস।
মিঠিমিঠি কথা বলে প্রিয় ছোট ভাই
তার চেয়ে ব্লগে মোর প্রিয় কেউ নাই ।
এছাড়া আর যত ব্লগা ভাই বোন,
পড়িয়া আমার লেখা করেছো জীবন
ধন্য ও আনন্দে ভরেছো পরাণ,
আজ তাই সকলের গাই জয়গান।
কায়মনে চাই আজ সাফল্য গরবে
আগামীর দিন গুলি আনন্দ পরবে,
ভরে যাক, মুছে যাক গ্লানি ভরা গান
প্রফুল্ল হৃদিমাঝে, ব্যাথা হরা প্রাণ।
শুভ হোক বছরের প্রতি দিন ক্ষণ
এই মোর কামনায় ভরো আজ মন।
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০১০ রাত ৮:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



