বাংলা একাডেমীর ইতিহাসে সবচেয়ে ব্যবসা সফল প্রকাশনা হিসেবে English-Bengali Dictionary -কে ধরা হয়। একাডেমী কর্তৃপক্ষের দাবি, বইটির আবেদন প্রতিবেশী দেশ ইনডিয়ার পশ্চিম বঙ্গেও রয়েছে। কিন্তু এক যুগেরও বেশি সময় ধরে নানান ব্যাখ্যাহীন কারণে অভিধানটির একটি নির্ভুল সংস্করণ একাডেমী কর্তৃপক্ষ প্রকাশ করতে পারেনি।
একাডেমীর নতুন মহাপরিচালক ড. সৈয়দ মোহাম্মদ শাহেদ বলেছেন, নতুন দায়িত্ব নিয়েছি, তাই এটা বলতে পারবো না এতোদিন এটার সংস্করণ কেন হয়নি। হয়তো অভিধানটির কাটতি বেশি থাকার কারণে সংস্করণের দিকে আগের কর্তৃপক্ষ তেমন মনোযোগ দিতে পারেননি। আমি জাতিকে একটি নির্ভুল সংস্করণ উপহার দিতে চাই।
জানা গেছে, অভিধানটির সম্পাদক ড. জিল্লুর রহমান সিদ্দিকীকে বাদ দিয়ে পছন্দের লোক দিয়ে অভিধানটি সংস্করণের জন্য একটি কমিটি গঠন করা হয়েছিল এবং এ কমিটি অভিধানটির ভুলত্রুটির একটি তালিকাও একাডেমী কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছেন। অন্যদিকে অভিধানটির সম্পাদক জিল্লুর রহমান সিদ্দিকীও অভিধানটির দৃষ্টিকটু ভুলগুলোর একটি তালিকা তৈরি করে রেখেছেন বলে স্বীকার করেছেন। কিন্তু অভিধানটির সম্পাদককে বাদ দিয়ে এটার সংস্করণ করতে গেলে ইন্টেলেকচুয়াল রাইটস প্রপার্টি আইন নিয়ে ঝামেলা হতে পারে, এমন আশঙ্কা ব্যক্ত করেছিলেন একজন সাবেক মহাপরিচালক। আর এ টানা হেচড়ার কারণে বেশ কিছু অনাকাক্সিক্ষত ভুল নিয়েই একাডেমী কর্তৃপক্ষ ৩০ বার রিপ্রিন্ট করলেও অভিধানটির শুদ্ধ সংস্করণ জাতিকে উপহার দিতে পারছেন না। প্রফেসর জিল্লুর রহমান সিদ্দিকী নিজেও স্বীকার করেছেন, অভিধানটির বেশ কিছ ভুল তার চোখে পড়েছে।
পাঠের পর দেখা গেছে, ব্যবসা-সফল এ অভিধানটি জন্ম থেকেই কম বেশি ৩৪ প্রকার ভুল-ব্যামোতে ভুগছে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে অভিধানটির কম বেশি ১২ শতাধিক ভুক্তি ও উপভুক্তি পদগত সমস্যায় আক্রান্ত। এসব ভুক্তি-উপভুক্তির পদ-পরিচিতি দেয়া হয়নি। তাই একজন তরুণ শিক্ষার্থী বুঝতেই পারবে না arboriculture, bothersome, caller, devaluation, editor, friskily, glazier, hockey stick, irrigation, jabberer, kidnapper, literary, maniac, neutrality, officialdom, piggery, quadrangular, ragday, spanking, thankless, unassuming, viable, weaver, youngling, zinco ইত্যাকার শব্দ বিশেষ্য, বিশেষণ, সর্বনাম নাকি ক্রিয়া-বিশেষণ। (চলবে)
আলোচিত ব্লগ
শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন
আমরা এমন কেন?
একটা গল্প দিয়ে শুরু করা যাক।
শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।