শব্দের দৈনন্দিন ব্যবহারের ফলে এবং সাহিত্যে নতুন নতুন অর্থে শব্দ প্রয়োগের কারণে প্রতিনিয়তই যে কত শব্দের অর্থে পরিবর্তন ঘটছে, তা হিসাব করা দুরূহ। যেমন ধরুন :
এলাহির মাঝে এখন আর ইলাহ নেই, আছে ইলাহির বড়ত্ব। আরবি ইলাহি মানের আমার আল্লাহ। ইলাহির মূলে আছে ইলাহ, যার অর্থ আল্লাহ। আরবি এলাহি আর হিন্দি ভরসা মিলে বাংলায় তৈরি হয় শুভকামনা সূচক শব্দ এলাহি ভরসা। কিন্তু কালক্রমে বাংলায় তৈরি হয়ে গেলো এলাহি কান্ড, এলাহি কারখানা, এলাহি ব্যাপার, এলাহি জায়গা ইত্যাদি। এগুলোর মাঝে কিন্তু এলাহি ভরসার উপস্থিতি নেই। আছে এলাহির বড়ত্ব ও ক্ষমতাসূচক গুণাবলি। সাধারণ মানুষের চোখে অতি বিশাল বা যা করা সাধ্যাতীত তা দিয়েই এলাহি বোঝানো হয়। একই প্রক্রিয়ায় হিন্দু অবতার রাম বা রাঘব তার দেবত্ব, বীরত্ব, মহত্ব হারিয়ে ছাগল, বোকা, পাঁঠা, বোয়ালমাছ ইত্যাদির সঙ্গে যুক্ত হয়ে গেছেন। তবে রামছাগল বা বোকারাম দেবতা রামের কোনো দুর্নাম রটাতে পারে না। তা ব্যক্তির বোকামি বা ছাগলামিকেই নির্দেশ করে।
সংস্কৃত উত্ত্যক্ত শব্দটির অর্থ পরিত্যক্ত, দূরে নিক্ষিপ্ত। বাংলায় এর অর্থ বিরক্ত, অস্থির ও জ্বালাতন। অবশ্য কেউ পরিত্যক্ত হলে বা দূরে নিক্ষিপ্ত হলে তার মেজাজ বা মনের যে অবস্থা হতে পারে, সেই কাব্যময় অর্থেই শব্দটি বাংলা ভাষায় গৃহীত হয়েছে বলে দাবি করা হচ্ছে। (চলবে)
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।