'ম্যাগাজিন' শব্দটি দিয়ে এখন সাময়িক পত্রিকা, পাঁচমিশেলি বিষয় নিয়ে অনুষ্ঠান, কার্তুজের কুঠুরি বোঝানো হয়। চেয়ার-টেবিলের মতো এটাকেও ইংরেজি ভাষার শব্দ বলে ভ্রম হয়।
আসলে ম্যাগাজিন মোটেও ইংরেজি শব্দ নয়। আরবি ভাষা থেকে ধার করা একটি শব্দ। তবে শব্দটিকে তারা ভালো মতোই নিজেদের করে নিতে পেরেছে।
ম্যাগাজিন শব্দটি আরবি 'মাখজান' শব্দের বিকৃত উচ্চারণ মাত্র। ইংরেজিতে থেকে বাংলায় শব্দটি ব্যবহার করছি বলে বিকৃতির দায় বাংলা ভাষার উপর চাপানো যায় না। তবে মূল মহাজনকে আমরা ভুলে গেছি।
আরবি মাখজান শব্দের অর্থ 'ভান্ডার'। ইংরেজি ভাষায় শব্দটি একই অর্থে গৃহীত হয়, তবে সামরিক দৃষ্টিকোণ থেকে। তখন ম্যাগাজিন শব্দটি দিয়ে শুধু অস্ত্রপাতি, গোলাবারুদ ইত্যাদির ভান্ডার ও রাইফেল-রিভলভারের কার্তুজ-কুঠুরি বোঝাতো।
১৭৩১ সালে ম্যাগাজিন শব্দটি সর্বপ্রথম অসামরিক তাৎপর্য লাভ করে ব্রিটেন থেকে 'দি জেন্টলম্যানস ম্যাগাজিন' নামে একটি মাসিক পত্রিকা প্রকাশের সূত্রে। পত্রিকার সম্পাদক উদ্বোধনী সংখ্যাতেই বলে দেন, 'ভদ্র মহাশয়, এটি অস্ত্রভান্ডার নয়, জ্ঞান বিজ্ঞানের অপূর্ব তথ্য ভান্ডার। প্রতি মাসে এই ভান্ডারে জ্ঞানের হরেক অস্ত্র জমা হবে বলেই এটার নাম রাখলাম ম্যাগাজিন'।
যা হোক ম্যাগাজিন শব্দের মূল মহাজনকে আমরা চিনি না। কারণ ইংলিশভাষী লোকজন ঠিক যে যে অর্থে ম্যাগাজিনকে গ্রহণ করেছে, আমরাও একই অর্থে গ্রহণ করেছি। (চলবে)
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।