শব্দের পোস্টমর্টেম - ২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
রবিবারের রবির মাঝে রবিশস্যের রবিকে মোটেও খুঁজে পাওয়া যাবে না। রবিবারের রবিকে সবাই চেনে। বিশ্বকবি রবীন্দ্রনাথও রবিবন্দনায় বলেছেন, 'আজি এ প্রভাতে রবির কর, কেমন পলিশ প্রাণের পর'।
অথচ একেবারেই ভিন্ন চিত্র দেখা যায় রবিশস্যের রবিকে নিয়ে। এ রবি যেন আত্মীয়, গোত্রহীন, নিদেনপক্ষে ভাগ্যহীন। মজার ব্যাপার হলো, রবিশস্যের রবিকে আমরা খুব ভালো করেই চিনি, ওটার জন্য রমনার বটমূল থেকে দেশের নানা প্রান্তে উৎসবেও মাতি। মেধা-মননে আর সংস্কৃতিতে এ রবির কথা থাকলেও তাকে যে বাংলা নামে চিনি না।
রবিশস্যের 'রবি' হচ্ছে আরবি শব্দ। এটার অর্থ হচ্ছে বসন্তকাল। আর রবিশস্যের অর্থ হলো বসন্তকালের ফসল। বাংলায় যাকে আমরা 'চৈতালি ফসল' নামে চিনি। তাহলে রবি শস্যের রবিকে কেন ভাগ্যহীন বলা যাবে না, বসন্ত বন্দনায় তো কবিরাই বেশি মাতেন!
আরবি রবি আর সংস্কৃত শস্য মিলে রবিশস্য হয়েছে। আরবি শব্দের সঙ্গে সংস্কৃতের মিলন খুব কমই হয়ে থাকে। অবশ্য বাংলা রবিশস্যের আরবি তুলনীয় শব্দ হচ্ছে 'রবিখন্দ'। আরবি রবি আর খনদক শব্দ মিলে হয়েছে 'রবিখন্দ'।
(চলবে)
১৮টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।