আমার প্রিয় পোস্ট

শব্দের পোস্টমর্টেম - ৯০

২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:০১

শেয়ারঃ
0 0

তার তিন কুলে আর কেউ রইলো না। অর্থাৎ লোকটি আশ্রয়হীন হয়ে পড়লো। ব্যুৎপত্তিগত অর্থ হলো তিনটি কুল না বংশে কোনো জীবিত আত্মীয় না থাকা। এ তিনটি কুল হলো পিতৃকুল, মাতৃকুল ও শ্বশুরকুল।
সংস্কৃত ত্রি থেকে বাংলায় তিন হয়েছে। অবশ্য প্রাচীন বাংলায় তিনকে তিন্নি লেখা হতো। এখন তিন্নি মানে তিন বোঝায় না। কারো নাম বোঝায়।

আবার তিনকাল হলো বাল্য, যৌবন ও পৌঢ়ত্ব ('তিনকাল পূর্ণ হলো পেকে গেল কেশ'- শিবায়ন)। অন্য দিকে দ্রব্যের তিনকাল হলো দ্রব্যের চারকালের প্রথম তিনটি। দ্রব্যের চারটি কাল হলো নতুন, অর্ধপুরাতন, পুরাতন ও ভগ্ন ('কাষ্টাসন তিনকাল যাহার বিগত, বসিলেই নড়ে')।

ভারতীয় পুরাণে 'পৃথিবীর তিন কোণ' নামে একটি টার্ম আছে। এ তিন কোণের ব্যাখ্যায় বলা হয়েছে, ক্ষীরোদশায়ী ভগবানের নাভিকমল হতে ক্ষিতির এবং ললাটস্বেদ হতে আদ্যাশক্তি সৃষ্টি হয়। আদ্যার গর্ভে ব্রহ্ম, বিষ্ণু ও মহেশ্বর নামে তিন মহাপুরুষদের জন্ম হয়। আদ্যা আশ্রয় পাবার লক্ষ্যে এই তিন দেবতার কাছে গেলে তারা ভয়ে তিন দিকে পালিয়ে যান। এই হেতু পৃথিবী তিন কোণ।
আর তিন মাথা এক হওয়া মানে বার্ধক্যে দুই হাঁটু ও মাথা মিলিত হওয়া।


(চলবে)

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): শব্দ ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:০৪
সাদেক সামি বলেছেন: আমার কুল খাওয়া হলোনা..৫
২. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:০৫
সাইমুম বলেছেন: সাদেক সামি : ক্যামনে খাইবা? তোমার তো অহনো বিয়ার বয়স অয় নাই।
৩. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:১৭
ইকারুস বলেছেন: দারূণ ।
আপনার সংকলন আছে?
লিংক দেন না প্লীজ...
৪. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:৫৮
সাইমুম বলেছেন: ইকারুস : এগুলোর কোনো লিঙ্ক নেই। কারণ তথ্য নিয়ে এগুলো নিজের ভাষায় লিখছি। তাও পরিপূর্ণভাবে নয়। বাংলা ইটেমোলজির কোনো লিঙ্ক আমার জানা নেই। সরি ভায়া!!
৫. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:৩০
সারওয়ারচৌধুরী বলেছেন: ৫
আমার বিবেচনায় একটি উৎকৃষ্ট ফিলোসফিক্যাল কবিতা তোমাকে উৎসর্গ করলাম। আর দেখো ছাগল পোলাপানগুলো কেমন মন্তব্য মারতাছে দেখো।
৬. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:৩২
সাইমুম বলেছেন: সারওয়ারচৌধুরী : দ্যা ডগ বার্কস , দ্যা ক্যারাভাঁ পাসেস।
৭. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:৩২
জেন সাধু বলেছেন: সাইমুম উত্তম।
৮. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:৪৭
সাইমুম বলেছেন: জেন সাধু : ধন্যবাদ।
৯. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:৩৮
কণা বলেছেন: দুলাভাইকে ৫ দেয়া গেলো...


কেন বলেন তো?


একটা হিন্ট দিচ্ছি, সামনে ঈদ আসছে....









দুলাভাইয়ের পকেট খালি করার চিন্তাই আছি....
১০. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:২১
সাইমুম বলেছেন: কণা : তুমি বুদ্ধিমান নও! তুমি বুদ্ধিমতী!!!
১২. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৩২
ভাস্কর চৌধুরী বলেছেন: সাইমুম ভাই
মেইল পাটিয়েছি। পেয়েছেন কি?
১৩. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৪৩
সাইমুম বলেছেন: ভাস্কর চৌধুরী : রাতে ই-মেইল ওপেন করবো।
১৪. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৪৬
ভাস্কর চৌধুরী বলেছেন: সাইমুম ভাই
প্রাপ্তি সংবাদ জানাবেন!!!
১৫. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৫৪
সাইমুম বলেছেন: ভাস্কর চৌধুরী : শিওর।
১৬. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:৩২
মানুষ বলেছেন: আমার মোটে দুইটা কুল!!!
১৭. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৫০
সাইমুম বলেছেন: মানুষ : তিনটে হতে খুব কি দেরী?
১৮. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:৫৬
চতুরভূজ বলেছেন: হায়,আমারো একদিন তিন মাথা এক হবে!! কিন্তু এ মুহূর্তে একমাত্র মাথা উঁচু করেই ৫।
১৯. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:০৪
সাইমুম বলেছেন: চতুরভূজ : হেরোদূতাসের ইতিবৃত্তে প্রসঙ্গটি বেশ ভালো করে আছে। তবে অন্য কায়দায়। বইট পড়েছ?

 

মোট সময় লেগেছে ৪.৬৯৩৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
শখ : অতি সাধারণ। বই পড়া আর বিদেশ ভ্রমণ।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ