আমার প্রিয় পোস্ট

শব্দের পোস্টমর্টেম - ৯২

২৪ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:৫৫

শেয়ারঃ
0 0 0


সংস্কৃত থেকে থেকে বাংলায় ঢোকার পর দিগগজ শব্দের অর্থ এখন পাল্টে গেছে। দিগগজরা হলেন সত্যিকারের মহাপন্ডিত। কিন্তু বাংলায় তারা মহামূর্খ বা হস্তিমুখ।

আভিধানিক দিক থেকে দিগগজ শব্দের অর্থ অষ্টদিক ও কোণ রক্ষাকারী হস্তিগণ। এই অষ্টদিক ও কোণ হচ্ছে : পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, নৈর্ঋত, ঈশান, অগ্নি ও বায়ু। আর হস্তিগণ হচ্ছেন ঐরাবত, পুন্ডরীক, বামন, কুমুদ, অঞ্জন, পুষ্পাদন্ত, সার্বভৌম ও সুপ্রতী। তারা দিকরক্ষার পাশাপাশি সব খবর দেবতাদের দেন।

অবশ্য বিদ্যাদিগগজ বা দিগগজ পন্ডিত বলতে এক সময় বাংলা ভাষায়ও মহাপন্ডিত (যেমন, সত্যেন্দ্রনাথ দত্ত লিখেছেন, 'দিগগজ তোমার কিঙ্কর স্নানে') বোঝাতো। কিন্তু এখন দিগগজরা আর কল্কে পান না ('ইংরেজি জানিলে কি হইবে, এসব বিষয়ে একেবারে দিগগজ')।(খাইয়ালামু)

(চলবে)

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): শব্দ ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:০৩
প্রাকৃতজন বলেছেন: একবোরে রিভার্স সুইং!
২. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:০৪
সাইমুম বলেছেন: প্রাকৃতজন : বোলারটা কে?!!
৩. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:১৭
প্রাকৃতজন বলেছেন: বোলারতো আমরা সবাই। তা না হলে কিভাবে
দিগগজ শব্দের অর্থ এভাবে পাল্টে দিলাম।
৪. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:২৬
সারওয়ারচৌধুরী বলেছেন: ৫
দোস্ত টুয়েন্টি ফাইনালে কারে জিতাইতে চান?
৫. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:২৯
ফরিদ বলেছেন: বদ্দা একখান কমপ্লেইন আছে।
শব্দ এইগুলা তো মরে নাই, তাইলে পোস্ট মর্টেম হয় ক্যামনে?
হিসাবে তো এনালাইসিস হওনের কাম আসিল।
নাকি ভূল কইলাম?
৬. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:২৯
কণা বলেছেন: সব সময়ের জন্য ৫
৭. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:৫২
ভাস্কর চৌধুরী বলেছেন: সুন্দর লেখনীর জন্য ৫
৮. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৫৪
শাপলা বলেছেন: পোস্টমর্টেমের এইখানে অর্থ চুলচেরা বিশ্লেষণ।@ ফরিদ
৯. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৫৬
সাইমুম বলেছেন: প্রাকৃতজন : স্মার্ট জবাব!!!
১০. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৫৭
সাইমুম বলেছেন: সারওয়ারচৌধুরী : দোস্ত আমি মিছা কতা কই না।
১১. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৫৮
সাইমুম বলেছেন: ফরিদ : ঠিক বলেছ। তবে আমি এমনিই শব্দটি ব্যবহার করেছি।
১২. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৫৯
সাইমুম বলেছেন: কণা : থ্যাংকু কণা‍‍‍‍!!!!!
১৪. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৫৯
সাইমুম বলেছেন: ভাস্কর চৌধুরী : শুকরিয়া।
১৫. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:০০
সাইমুম বলেছেন: শাপলা : দারুণ বলেছ!!
১৬. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:০০
সাইমুম বলেছেন: নাজিরুল হক : ধন্যবাদ।
১৭. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:২৫
মানুষ বলেছেন: আমি হইলাম সবচাইতে বড় দিগগজ। নেগেটিভলি না পজিটিভলি জনগণ নির্ধারণ করেন।
১৮. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:৪২
মদন বলেছেন: দিগগজ এর আধুনিক রূপান্তরিত শব্দ হইলো "মদন"
১৯. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:৫৪
সাইমুম বলেছেন: মানুষ : নিজের উপর বিশ্বাস তো থাকতেই অয়। থ্যাংকু।
২০. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:৫৫
সাইমুম বলেছেন: মদন : হতে পারে। তবে 'মদন' তো স্ল্যাং!!!
২১. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:৫৭
ফজলে এলাহি বলেছেন: বাংলা ভাষা নিয়ে গবেষণা ও খেদমতের জন্য সাইমুম ভাইকে ধন্যবাদ। চালিয়ে যান।
২২. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:০৫
সাইমুম বলেছেন: ফজলে এলাহি : ধন্যবাদ, শুকরিয়া।
২৩. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:৫৬
নাজিম উদদীন বলেছেন: আপনি একটা দিগগজ।
২৫. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:৩৫
সাইফুর বলেছেন: ভালো লাগছে..চালাইয়া যান
২৬. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:১৯
সাইমুম বলেছেন: নাজিম উদদীন : আমি একজন সাংবাদিক।
২৭. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:১৯
সাইমুম বলেছেন: আবূসামীহা : ধন্যবাদ।
২৮. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:২০
সাইমুম বলেছেন: সাইফুর : সেঞ্চুরি তো হবেই।

 

মোট সময় লেগেছে ০.৯৭০৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
শখ : অতি সাধারণ। বই পড়া আর বিদেশ ভ্রমণ।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ