আমার প্রিয় পোস্ট
- কিংবদন্তী ঢাকার মসলিন (পর্ব-১) - প্রিয়তমা
- ভারতের টেলিকম কেলেংকারি, স্পেকট্রাম লুট ও বাংলাদেশ প্রসংগ - দিনমজুর
- ব্লগিং কি, কেন এবং কিভাবে করবেন - কানন শাহ
- বাংলাদেশের 'উত্তর-ঔপনিবেশিক' বিচারকবৃন্দ: ব্লাক স্কিন, হোয়াইট মাস্কস - রিফাত হাসান
- ৯/১১ ঘটনা: নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে বিচার করুন - এস. এম. রায়হান
- গ্রামীনফোন এর ডায়নামিক কল রেট অফার এবং আমাদের কে সুক্ষ্মভাবে দেয়া বাঁশ সমাচার। - বাউন্ডুলে রুবেল
- ভূমি জরিপের কথা শুনলেই পাহাড়ী নেতাদের মাথা খারাপ হয়ে যায় ! কিন্তু কেনো ???? - সুপান্থ রহমান
- সকল স্যামসাং মোবাইল এর গোপন কোড!!! - মঈনউদ্দিন
- আদালত অবমাননা, স্বাধীন বিচার বিভাগ এবং অন্যান্য - আগামি
- মজার ও দরকারি ১১টি ফেসবুক অ্যাপ্লিকেশন - মোঃ মইনুল হাসান
- সকল চায়না মোবাইল এর গোপন কোড
(আপনারা যারা চায়না মোবাইল ব্যাবহার করেন তাদের কাজে আসতে পারে) - মঈনউদ্দিন
- ভোগবাদ, র্দূনীতি ও কর্পোরেট বাণিজ্য (তৃতীয় পর্ব) - তাজা কলম
- স্বর্ণানুপাত বা গোল্ডেন রেশিও !!! - সাকিরা জাননাত
শব্দের পোস্টমর্টেম - ৯৫
২৬ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:১২
বাংলায় 'ধন্য' মানে কৃতার্থ, ভাগ্যবান, প্রশংসনীয়, সাধুবাদ ইত্যাদি।
সংস্কৃত থেকে আগত এ শব্দটির মূল অর্থ ধনযুক্ত বা ধনশালী। সোজা কথায়, যার প্রচুর ধন আছে, তিনিই ধন্য। বাংলায় এসে শব্দটির অর্থেরও সম্প্রসারণ ঘটেছে। বলা যায়, শব্দটি সংস্কৃত থেকে বাংলায় ঢুকে আরো ধন্য হয়েছে।
খনার বচনে আছে : 'ধন্য রাজার পুণ্য দেশ, যদি বর্ষে মাঘের শেষ'। এখানে ধন্য মানে ভাগ্যবান। কিন্তু 'ধন্য তোমারে হে রাজমন্ত্রী (রবীন্দ্রনাথ ঠাকুর) ---এখানে ধন্য মানে সাধুবাদ।
বাংলা ধস্তাধস্তির মূল কিন্তু ফারসি। ফারসি দস্ত মানে হাত। দস্ত ওয়া দস্ত বাক্যভঙ্গির সঙ্গে ই-প্রত্যয় যুক্ত হয়ে বাংলায় ধস্তাধস্তি শব্দের সৃষ্টি। ফারসি বাক্যভঙ্গির মানে হাতে হাতে রাখা, মানে সহযোগিতার মনোভাব। এখানে রয়েছে আন্তরিকতা। কিন্তু বাংলায় ঢোকার পর হাতের স্পর্শে কাঠিন্য ও ক্রোধ মিশে গেছে। তাই ধস্তাধস্তি মানে পরস্পর চল প্রয়োগ, টানাহ্যাচড়া। সোজা কথায় হাতাহাতি।
ধস্তাধস্তির এ ব্যাখ্যাটি অবশ্য সবাই মানেন না। অনেকেই মনে করেন, সংস্কৃত ধ্বস্ত+আ+ ধ্বস্ত+ই থেকেই বাংলায় ধস্তাধস্তি শব্দটি ঢুকেছে। অন্যদিকে বঙ্গীয় শব্দকোষে দাবি করা হয়েছে হস্তাহস্তি থেকেই ধস্তাধস্তি হয়েছে।
(চলবে)
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): শব্দ ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
ঢালী! বলেছেন:
!@@!1722331 !@@!1722332
সাইমুম বলেছেন:
ঢালী! : ধন্যবাদ। ঘুরে এলাম। কমেন্ট দিলাম।
ঢালী! বলেছেন:
সাইমুম,আমি আপনেরে কিছু কই নাই । আমার পোস্টটা আপনের আগেই পড়ছে । "ধন্য" লিখছেন বইলা আমি লিংক দিলাম । "জ্ঞান ঝামেলা করে কি না?"
জ্বিনের বাদশাহর এরম একখান পোস্ট আছিলো । সেইটার রম্য পোস্ট ।
হুদাই চেতেন ক্যান? আপনের ময়না তদন্ত আমি মোটের উপর এনজয়ই করি ।
প্রাকৃতজন বলেছেন:
শব্দের এত রূপ!
সাইমুম বলেছেন:
ঢালী! নারে ভাই চেতি নাই। স্রেফ কমেন্ট দিছি। ধন্যবাদ।
মনিটর বলেছেন:
সাইমুম সাহেব/ একটা ধারণা করি, এইসব আপনার মৌলিক লেখা না। আপনি কোথাও না কোথাও থেকে কপি করছেন রেগুলার। সুত্রটা উল্লেখ করে একটু এথিকাল হলে ভাল হয় না?
সাইমুম বলেছেন:
অচেনা বাঙালি : ব্যাপারটি আসলে তা নয়। মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে কেউ এখানে ক্রসফায়ারেও পড়ে নাই। দুইজন দুই জিনিস বুঝাইছি। তবে ঢালী ভাবছে আমি চেইত্যা গেছি।
ঢালী! বলেছেন:
আর শুনেন পোস্টের শিরোনামের "শব্দ"টা লিখলে পরে খুঁইজা পাইতে সুবিধা হয় ।
মুজিব মেহদী বলেছেন:
'অন্যদিকে বঙ্গীয় শব্দকোষে দাবি করা হয়েছে হস্তাহস্তি থেকেই ধস্তাধস্তি হয়েছে।' বাক্যে বঙ্গীয় শব্দকোষের এ মতটির প্রতি আপনার অসমর্থন ধরা পড়ে। বিশেষ করে 'দাবি করা হয়েছে' অংশে। অথচ আপনিই আগে বলেছেন ফারসি দস্ত-এর অর্থ হাত। আর সেটা হলে হরিচরণ বন্দ্যোপাধ্যায় সংকলিত বঙ্গীয় শব্দকোষের মতটিই শিরোধার্য নয় কি? অনেকেই জানেন, রবীন্দ্রনাথ ঠাকুরের পৃষ্ঠপোষকতায় বঙ্গীয় শব্দকোষ যে মেয়াদে প্রণীত হয়, তখন পর্যন্ত বাংলা ও সংস্কৃত ভাষায় প্রকাশিত বইপত্রে কোন শব্দ কী কী অর্থে ব্যবহৃত হয়েছে, তারই সপ্রমাণ সংকলন এটি। এর মাধ্যমে বাংলাভাষায় নির্দিষ্ট শব্দের প্রয়োগেতিহাসও রচিত হয়ে গেছে। ফলে এটিকে হেলাফেলা করে দেখার বোধহয় কোনো সুযোগ নেই।
সাইমুম ভাই, ধন্যবাদ আপনার 'শব্দের পোস্টমর্টেম' সিরিজের জন্যে। ব্লগের যাচ্ছেতাই সব পোস্টের পাশে এটি খুবই উজ্জ্বল বোধ হয় আমার কাছে।
এস এম মোমিন বলেছেন:
৫
সাইমুম বলেছেন:
মনিটর : আগে এইডা দেখান, এসব লেখা মৌলিক হয় কিনা বা আমি কোথাও এইডা দাবি করেছি কিনা 'ভাইসব আমি আপনাদেরকে একটা মৌলিক লেখা উপহার দিচ্ছি। বরং এইডা বারবার বলেছি, আমি নানা সুত্র থেকে তথ্য নিয়ে বিষয়টা নিজের মতো করে সাজাচ্ছি। আমি আমার সূত্রের ঋণের কথা প্রথমেই বলে নিয়েছি। এবং এটাও বলেছি যেখানে শেষ করবো, সেখানে পুরো সূত্রটাই দেবো। কিন্তু মনিটর প্রমাণ ছাড়া কথা বলা কতটুকু নৈতিক? আমি দেখেছি কিছু অর্বাচীন শুরু থেকেই চেচাচ্ছে কপি পেস্ট বলে। আগে প্রমাণ করো। নতুবা এটাই তো পাবলিক ভাববে, অন্য কোনো টার্গেটে এ কতা ছড়ানো হচ্ছে। আমি যায়যায়দিনে আছি। যে কোনো দিন একদল বন্ধু বান্ধব নিয়ে চলে আসুন না। আমি তো আর অনেকের মতো বর্ণচোরা নই। আমি যা লিখছি, তা দায়িত্ব নিয়েই লিখছি।
সাইমুম বলেছেন:
মুজিব মেহদী : সরি ভাইয়া, বঙ্গীয় শব্দকোষকে আমি মোটেও অশ্রদ্ধা করছি না। বরং যা লিখেছি, তার ব্যাপারেই বলে দিয়েছি', 'ধস্তাধস্তির এ ব্যাখ্যাটি অবশ্য সবাই মানেন না'।
সাইমুম বলেছেন:
এস এম মোমিন : ধন্যবাদ।
মনিটর বলেছেন:
সাইমুম সাহেব/ আমি সেই সুত্রের কথাই বলছিলাম। আপনি কোথা থেকে রেফারেন্স নিচ্ছেন সেটা জানানো দরকার। ব্লগের নীতিমালায়ও তেমন বলা আছে। আমি প্রমান ছাড়া কি বললাম? আপানকে বলেছি রেফারেন্স দিতে, আপনি তো হাউকাউ শুরু করলেন। এটা বুঝলেন না - প্রতি পর্বে সূত্র দিলে পাঠকের সুবিধা, লেখাও সমৃদ্ধ হয়।আর যায়যায়দিনে যেতে হবে কেনো? শফিক রেহমানের ঐ বিবেক বন্দকীর দালানে যাবার ইচ্ছা আমার নাই।
সাইমুম বলেছেন:
মনিটর : আমাকে আসলে ভুল বোঝা হয়েছে। আমি বোঝাতে চেয়েছি, আমি বর্ণচোরা কেউ নই। আমার একটা স্বীকৃত ঠিকানা আছে। এখানে এলে আলোচনা চলতে পারে। আমি তো বলি নাই যে শফিক রহমানের সঙ্গে আপনাকে কথা বলতে হবে। হাউকাউ কে শুরু করেছে, তা বুঝতে পেরেছেন তো? প্রতিসংখ্যায় সূত্র দেয়া কি সম্ভব নাকি উচিত?
মনিটর বলেছেন:
সাইমুম সাহেব/ আপনি যায়যায়দিনে যেতে বলেছেন,আমি বলেছি শফিক রেহমানের ঐ দালানে যাবার আমার ইচ্ছা নাই।আবারও বলি - আমি ঐ দালানে যেতে রাজী না। আপনি বললেন, 'আমি তো বলি নাই যে শফিক রহমানের সঙ্গে আপনাকে কথা বলতে হবে। 'তাই - হাউকাউ কে শুরু করলো সেইটা খিয়াল কইরা।
সাইমুম বলেছেন:
মনিটর : আসল প্রসঙ্গে আসা উচিত। এটা যে কাটপেস্ট সেইটা আপনি প্রমাণ করতে পারবেন? কারো বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা কি কোনো নীতিমালার মধ্যে পড়ে? আমি একাধিক অর্বাচীনকে এ জাতীয় অভিযোগ তুলতে শুনেছি। শুনুন মিন্টার মনিটর, অর্বাচীন আজীবন অর্বাচীনই থেকে যাবে।
সাইমুম বলেছেন:
মনিটর : হ বুঝছি। পিটটান তো দিবাই অহন। কারণ প্রমাণ কেমনে দিবা? এইডা পাশ কাটাইতে অইলে অন্য কিছু তো কওন লাগবো। আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে দাবি করবো, যারা প্রমাণ ছাড়া অভিযোগ তোলে তারা অর্বাচীন ছাড়া আর কিছুই নয়।
এখন আমি যদি কারো বিরুদ্ধে প্রমাণ ছাড়া অভিযোগ তুলি, তাহলে আমিই অর্বাচীন। আর তুমি যদি তুলে থাকো তাহলে তুমিই অর্বাচীন।
সরি মনিটর, কথাটা তোমাকে বেশ কঠিন করেই বলতে হলো। হয়তো আরো কয়েকজনকে বলতে হবে।
মনিটর বলেছেন:
সাইমুম সাহেব, পিঠটান কারে কয়? জোরারগঞ্জবাজারে তরকারি টোকানো মানসিকতা থাকলেই অপরিচিত যে কাউরে 'তুমি' করে বলা যায়। এখন বুঝছি - যায়যায়দিন থেকে নোটিস কি জন্য দেয়া হইছিল।
সাইমুম বলেছেন:
মনিটর : একমাত্র ভদ্রলোকেরাই কারো বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনে না। আর যারা বস্তিতে বড় হয়েছে, তারা অন্যের বিরুদ্ধে অহেতুক মিথ্যা অভিযোগ আনে এবং গলাবাজী করে নিজেকে সাধু সাজানোর অপচেষ্টা চালায়।মনিটর তোমাকে তুমি বলাতে ক্ষেপলে? সরিরে ভাই ভাই। অহন থেকে আপনি করে বলবো। মন খারাপ করে লাভ নেই। আপাতত কলজেতে একগ্লাস ঠান্ডা পানি মেরে দিন! আরাম পাবেন!
সাইমুম বলেছেন:
সংস্থাপক : আমি কুপ্রস্তাব দেই নাই। তার কমেন্টের জবাবে সরাসরি যা বলার তাই বলেছি। ব্লগে কেউ মেয়ের নিক নিলেই বুঝি সে মেয়ে হয়ে যায়?
সাইমুম বলেছেন:
মনিটর : সরি আমি ব্লগে কেউ ব্লকড নয়। আমি যা বলেছি তাতে লুকাছাপা কিছু নেই। কিন্তু আমার বিরুদ্ধে তুমি যে অভিযোগ এনেছো , তা কি সারাজীবনেও প্রমাণ করতে পারবে? সাইড ইসু নিয়ে লাফাচ্ছ কেন মিস্টার অর্বাচীন?
সাইমুম বলেছেন:
সংস্থাপক : আবারো সাইড ইসু নিয়ে লাফাচ্ছ!! কাপুরুষের মতো কপিপেস্টের অভিযোগ না তুলে বীরপুরুষের মতো প্রমাণ দিয়ে দাও না কেন?তবে আমি নিশ্চিত, বর্ণ চোরারা কাপুরুষই হয়। ধন্যবাদ।
তুমি ভদ্রতার মুখোশ পরে থাক আবার ব্লগের মেয়েদের জ্বালাতন করো কাজটা কি ঠিক?
সাইমুম বলেছেন:
সরি, সংস্থাপক। সরি। আমি মনিটর ভেবেছিলাম।মেয়েদের জ্বালাতন করেছি, এটার প্রমাণ কই? আমাকে 'সাইমুম আপু' বলায় আমি ধরে নিয়েছি ওই নিকধারী একজন পুরুষ। তাই কড়া জবাব দিয়েছি।
যারা আমার সেই কবিতার পোস্টে অপ্রাসঙ্গিকভাবে গে গে করলেন তারাই এখন .........
চতুরভূজ বলেছেন:
৫অনেক দিন পর ব্লগে এলাম, এসে দেখি , আজব কান্ড। কিছু অকালকুষ্মান্ড পোষ্ট পড়ে কিছু শেখার চাইতে, এটা কোন বই থেকে কপি - পেষ্ট করা হয়েছে সেটা নিয়ে অত্যধিক লম্ফ ঝম্ফ করিতেছে। ওহ হো, আমিতো আবার ভুলিয়াই গিয়াছিলাম, বানরের কাজইতো লম্ফ ঝম্ফ করা। তাহারা ইহা ছাড়া আর কিইবা করিতে পারে!! তাই সাইমুম ভাই, তাহাদেরকে লাফাইতে দিতে আজ্ঞা হয়।
সংস্থাপক
জমিদারী স্টাইলে কথা বলার আপনি কেঠা?
মানুষ বলেছেন:
ধস্তাধস্তি ছাড়াই ৫
অপরিপক্ক চিকিতসক
এতো জ্বলতাসো তুমি? এলার্জিক সিমটম দেখা দিয়েছে মনে হয়! দেইখো এলার্জিক রিয়েকশন হইলে বউও দুরে থাকবো।
বসুরহাট বলেছেন:
৫
ডক্ট৬৬৬ বলেছেন:
আমার মনে হয় আপনার সরি বলা উচিত হবে।
আবূসামীহা বলেছেন:
কোত্থেকে গিয়ে কই ঠেকল? আইলাম শব্দের পোস্ট-মর্টেম পড়তে। শুরু হল প্যানপ্যানানি।সাইমুম ভাইকে ৫।
সাইমুম বলেছেন:
মানসিক বিকারগ্রস্ত ও ভার্চুয়াল কাপুরুষরা আমার ব্লগে এসে বমি করছে। আরো বেশি বমি করার জন্য আমি তাদের স্বাগতম জানাচ্ছি।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














