আমার প্রিয় পোস্ট
- কিংবদন্তী ঢাকার মসলিন (পর্ব-১) - প্রিয়তমা
- ভারতের টেলিকম কেলেংকারি, স্পেকট্রাম লুট ও বাংলাদেশ প্রসংগ - দিনমজুর
- ব্লগিং কি, কেন এবং কিভাবে করবেন - কানন শাহ
- বাংলাদেশের 'উত্তর-ঔপনিবেশিক' বিচারকবৃন্দ: ব্লাক স্কিন, হোয়াইট মাস্কস - রিফাত হাসান
- ৯/১১ ঘটনা: নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে বিচার করুন - এস. এম. রায়হান
- গ্রামীনফোন এর ডায়নামিক কল রেট অফার এবং আমাদের কে সুক্ষ্মভাবে দেয়া বাঁশ সমাচার। - বাউন্ডুলে রুবেল
- ভূমি জরিপের কথা শুনলেই পাহাড়ী নেতাদের মাথা খারাপ হয়ে যায় ! কিন্তু কেনো ???? - সুপান্থ রহমান
- সকল স্যামসাং মোবাইল এর গোপন কোড!!! - মঈনউদ্দিন
- আদালত অবমাননা, স্বাধীন বিচার বিভাগ এবং অন্যান্য - আগামি
- মজার ও দরকারি ১১টি ফেসবুক অ্যাপ্লিকেশন - মোঃ মইনুল হাসান
- সকল চায়না মোবাইল এর গোপন কোড
(আপনারা যারা চায়না মোবাইল ব্যাবহার করেন তাদের কাজে আসতে পারে) - মঈনউদ্দিন
- ভোগবাদ, র্দূনীতি ও কর্পোরেট বাণিজ্য (তৃতীয় পর্ব) - তাজা কলম
- স্বর্ণানুপাত বা গোল্ডেন রেশিও !!! - সাকিরা জাননাত
শব্দের পোস্টমর্টেম - ৯৭
২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:২২
বহুব্রীহি সমাসের সূত্র মতে, 'অন্তঃসত্ত্ব' যার তিনিই অন্তঃসত্ত্ব। সোজা কথায় যার মধ্যে বল আছে তিনিই অন্তঃসত্ত্ব। কিন্তু অন্তঃসত্ত্বা মানে যে স্ত্রীর গর্ভে ভ্রুণ আছে। তিনি সসত্ত্বা বা গর্ভিনী নামেও পরিচিত।
বাংলা ভাষায় অন্তঃসত্ত্বার প্রতিশব্দ হিসেবে 'সন্তানসম্ভবা' শব্দটি বেশ চালু হয়ে গেছে। বিশেষজ্ঞরা ধারণা করছেন 'সন্তানসম্ভাবনা' থেকেই ব্যাকরণহীন কায়দায় সন্তানসম্ভবা শব্দটি চালু হয়ে গেছে। এখন যার লাগাম ধরা আর সম্ভব নয়।
ফারসি গুলতান থেকে বাংলায় গুলতানি শব্দটির উৎপত্তি। বাংলায় গুলতানির অর্থ গল্পগুজব, গালগল্প, আড্ডা ( 'বন্ধুরা মিলে গুলতানি মারছে' - আলাউদ্দীন আল আজাদ) ইত্যাদি। অথচ ফারসি গুলতান মানে গড়াগড়ি দেয়া, ঘুরপাক খাওয়া, গোলাকার বা পিন্ডাকার বস্তুর গড়িয়ে চলা ইত্যাদি। সম্ভবত আড্ডায় হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা হয় বলে ফারসি গুলতান থেকে বাংলায় গুলতানি শব্দটির উদ্ভব হয়েছে।
অবশ্য বাংলায় গুলতান পাকানো মানে কয়েকজন একত্রিত হয়ে জটলা করা।
(চলবে)
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): শব্দ ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
সাদেক সামি বলেছেন:
এই রেটিং কম দিল কে?তবে আমি৫++
সাইমুম বলেছেন:
মিরাজ : গুলতানি আমি বসে মারছি : 'এই ঢাকাতে ভালো আছে
নীল -সবুজ আর কালো আছে
মিষ্টি কথার ঝালও আছে।'
সাইমুম বলেছেন:
চতুরভূজ : ধন্যবাদ।
চুপেচাপে বলেছেন:
কোনো পোষ্ট প্রত্যাহার করতে হলে কি করতে হয়?
সাইমুম বলেছেন:
সাদেক সামি : এবার তারে মাইক ভাড়া করে খুজো। লাভ কি???
দোস্ত আমনে কই আর আমি কই!!!!!!!!
কাইলকা বলগাইতে বলগাইতে আর হাইসতে হাইসতে পেঠে বেদনা হইয়া গেছে!
সব মিলাইয়া ওই কয়েকটি নিকের সারাংশ হইছে 'পোস্ট আনউৎসর্গ করো'!!!!!!! জ্বলন কাহাকে বলে!!
কাইলকা গভীর রাইত ফইজ্জন্ত ওরা কয়েকজনের লগে আমি ও চতুরভূজ ফাইট মারলাম।
তবে এখন সিদ্ধান্ত নিয়েছি, ভবিষ্যতের বাজে মন্তব্যগুলোকে কানে ধরে সেন্ট্রাল হসপিটালে পাঠিয়ে দেবো এবং ডিলিট-গুলি মারিবো।
মহা পাজি বলেছেন:
সাইমুম ভাই শব্দের পোস্টমর্টেম শেষ হলে রাজনীতির পোস্টমর্টেম শুরু করেন কারন আপনার প্রিয় বিষয় রাজনীতিতো, আমারও তাই....
সাইমুম বলেছেন:
চুপেচাপে : আমি নিশ্চিত নই। মুছে ফেললেই তো প্রত্যাহার। আবার মুছে ফেলার পর এটা ব্লগেও ঘোষণা আকারেও আসতে পারে। তবে এক্সপার্টদের মতামত প্রত্যাশা করুন। ধন্যবাদ।
সত্য বাদী বলেছেন:
সাইমুম ভাই, আপনার লেখা খুব পরিচ্ছন্ন। আজ আপনার নামে প্রচুর বাজে মন্তব্য দেখলাম। আপনি এর প্রতিবাদ করছেন না কেন?প্রতিবাদ না করলে সবাই আপনাকে ভূল ভাববে।
আমরা আপনার সাথে আছি।
সাদেক সামি বলেছেন:
সাইমুম ভাই চোর খোজার জন্য হারিকেন ভাড়া করার অর্ডার দিছি।
সাইমুম বলেছেন:
সারওয়ারচৌধুরী : ওকে।
সাইমুম বলেছেন:
মহা পাজি : রাজনীতি নিয়ে পোস্টমর্টেম দেয়া বেশ ঝামেলার। কারণ সবাই আগেভাগেই রাজনীতিজ্ঞ হয়ে বসে থাকেন। ওইটা মনে হয় না এই ব্লগে জমবে।
রিজভী বলেছেন:
সারওয়ার ভাই @ আপনাগো লগে যে আমিও ফাইট দিলাম ভুইলা গেলেন?
সাইমুম বলেছেন:
সত্য বাদী : সব কথার প্রতিবাদ করতে নেই। আমাকে কেউ ভুল বুঝলেও আমার লবণের বস্তা পানিতে পড়বে না। প্রতিবাদ ? 'মাতালদের ওই ভাঁটিশালায় নটিনী আজ বীণাপাণি।'
সাইমুম বলেছেন:
সাদেক সামি : অর্ডারডা পাইছে কেডায়? মেয়র খোকায়? দুদকে জানে?
সাইমুম বলেছেন:
রিজভী : শুকরিয়া। দোস্তের পক্ষ থেকে।
সত্য বাদী বলেছেন:
আপনার উচিত সত্যকে প্রকাশ করা। আপনি তো ভাই ভয় পেয়ে যাচ্চেন।
সাইমুম বলেছেন:
সত্য বাদী : এখানে ভয়ের কিছু নেই। সামহয়্যারে গালাগালির পোস্টও টপরেটেড পোস্ট অয়, নিম্নমানের পোস্টও টপ রেটেড অয়। একজন ১০টি নিক নিয়েও কাজ করতে পারে। ব্লগকে এখানে গালাগালির মঞ্চ বানিয়ে ফেলা হয়েছে। এটা রোধে মডারেটররা হয়তো অসহায় অথবা মনোযোগ দিতে পারছেন না।
সত্য অবশ্যই বলা হবে । তবে সময় না হলে গাছের ফলও পাকে না।
দূরন্ত বলেছেন:
৫
সত্য বাদী বলেছেন:
ধন্যবাদ।
সাইমুম বলেছেন:
দূরন্ত : ধন্যবাদ।
সাইমুম বলেছেন:
সত্য বাদী : ইটস ওকে।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















আমি আজ সকাল থেকে ব্লগে বসে গুলতানি মারছি ।