'প্রেমে পড়ে প্রথমেই প্রত্যেকে পরম প্রিয়জনকে পাবার প্রয়াস পায়। প্রেমের প্রথম প্রকাশ পরিচয়ে, পরে প্রেমপত্রে। প্রেমে পরাভব প্রেমিক-প্রেমিকাকে প্রতি পলে পলে প্রেমানলে পোড়ায়। প্রেমে পবিত্রতা প্রয়োজন। পবিত্র প্রেমে প্রেমিক-প্রেমিকা পারলৌকিক প্রেমালোকে পৌঁছায়। অন্যদিকে পবিত্রতাহীন প্রেম প্রেমিক-প্রেমিকাকে পাপানলে পাঠায়। পরকীয়া প্রেমে প্রেমিক-প্রেমিকার পিঠে পড়ে প্রায়শই পুলিশের পিটুনি। প্রেম-প্রীতির প্রথমে পরিণামের প্রতি পরস্পরের পুরোপুরি প্রজ্ঞার প্রয়োজন। প্রসঙ্গত, পরিণামহীন প্রেমে পড়ে পরবর্তীকালে প্রায় প্রত্যেকেই পস্তায়।'
...সরি, মাফ করবেন। ষাটের দশকের প্রেম-কাহিনী শুনিয়ে লাভ নেই। আশি'র দশকের চাইনিজ হোটেলে নিয়ন বাতির মৃদু আলোর প্রেমও এখন অবসলিট। রমনা পার্কের পর্বও ইতিহাসে। কারণ ফাস্টফুড শপের পেভমেন্টে দাঁড়িয়ে বার্গার চিবুতে চিবুতেই এখন নাকি প্রেম হয়ে যায়। এসএমএসের কথা নাইবা বললাম। এখন ডিজুস প্রেমের জামানা। বলা হচ্ছে, ডিজুস প্রেম আছে বলেই নাকি মোবাইল কোম্পানিগুলো ফুলে-ফেঁপে উঠছে। এতোটা গভীরে এখনো ডুব মারতে পারিনি। তবে ছোট বোনটাকে গভীর রাতেও মোবাইলে ফিসফিস করতে দেখে নানা শঙ্কা জাগে মনে। থাক শঙ্কার কথা। তার চেয়ে বলুন, প্রেম কাকে বলে? মনে পড়ে কবি দ্বিজেন্দ্র লাল রায়ের সেই বিখ্যাত গান :
তাকেই বলে প্রেম
যখন থাকেনা future -এর চিন্তা
থাকে নাকো shame.
যখন past all surgery
আর যখন past all hope
তারে ভিন্ন জীবন ঠেকে
ভারী রকম tame
তাকেই বলে প্রেম।
নিন্দুকরা বলে বেড়ান, হাল জমানায় প্রেমের পরিণতি অনেক ক্ষেত্রে বিয়ে হলেও এ জাতীয় বিয়েতে নাকি বাসর শয্যার চির অভিনন্দিত উষ্ণতা-শিহরণ থাকে না। নিন্দুকরা বলুক, তাতে কি? প্রেম থাকবে এবং আছে।
মনে আছে, প্রেমে পড়ে পাশের বাড়ির হাবলুও উপমাবিশারদ হয়ে গিয়েছিল। অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল আর পাতাল ঘেঁটে দাঁড় করিয়েছিল : 'তুমি আমার নর্থ সী'র ঘন নীল জল, দক্ষিণ ইতালির সোনালি রোদে রুপোলি প্রজাপতি, ভল্গার লজ্জাশীল দেহছন্দ, বার্কলি হিলের পিঙ্ক ম্যাগনোলিয়া, ইছামতির শান্ত-প্রশান্ত ছবি, চিম্বুকের চির-শ্যামলিমা'। অথচ সেই হাবলুই এখন ম্যাদা মেরে গেছে। প্রেমিকাকে ঘরে তুলেই নাকি এখন লবেজান। কি জানি বাবা, কিসসু বুঝি না।
তারচেয়ে বরং দ্বিজেন্দ্র লাল রায়ের I Thoroughly Agree কবিতাটি শুনি:
রেবেকা : তোমাকে marry করা
was an act of great mistake, for me.
চম্পটি : In this view of the case,
my love!
I thoroghly agree.
রেবেকা : এই love- এর প্রধম stage-টাই ভালো
...whispers, hugs and kisses
চম্পটি :The charm is not so great
as soon as you became a Mrs.
আলোচিত ব্লগ
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।