চিনির সংস্কৃত নাম শর্করা। দেখতে পাথরের সূক্ষ্ম গুড়ো বা বালির মত বলেই সংস্কৃতে এটার নাম হয়েছে শর্করা বা শর্কর। আর এ শব্দটি আদি রূপেই পুরো আর্যজগত চষে বেড়িয়েছে। কারণ গ্রিক ভাষায় এটি সাকখারোন (sakkaron), ইংরেজিতে শ্যুগার (sugar)। ফরাসিতে শর্করা হচ্ছে zuchre, আধুনিক ফরাসিতে sacre, জর্মনে zuche, ইতালিয়ানে zuchero, স্প্যানিশে czucar, ফারসিতে শকর বা শককর আর আরবিতে এটা আসসোখর।
প্রাচীন বাংলায় পক্কী খাঁড় বা খাঁড়চূর্ণ বা শর্কর অর্থে চিনি পরিচিত ছিল। বড়ূ চণ্ডীদাসের শ্রীকৃষ্ণকীর্তনে চিনি অর্থে শাকর শব্দটি রয়েছে (ভাত না খাইলি তবে তাহার কারণে। শাকর খাইতে তোহ্মে আদরাহ কেহ্নে?)।
চীনের সাং রাজবংশের ইতিহাস থেকে জানা যায়, সপ্তম শতকে সম্রাট হর্ষবধনের সময়ে সম্রাট আই জোং আখের রস থেকে সাদা দানার চিনি তৈরির কৌশল হাতে কলমে শিখতে ভারতে লোক পাঠিয়েছিলেন। ধারণা করা হয়, চীনারা পরে চিনি তৈরির উন্নত কৌশল উদ্ভাবন করেছিল এবং চীন থেকে পরে দ্রব্যটি এ দেশে আসতো বলে তার নাম চিনি হয়ে যায়।
চিনি শব্দটি বাংলার বৈদেশিক বাণিজ্যের প্রমাণ বহন করে। মার্কোপোলোর বর্ণনা মতে, ত্রয়োদশ শতকে বাংলার রফতানি পণ্যের তালিকার শীর্ষে ছিল চিনি। ওই সময় ভারতের বিভিন্ন রাজ্যের সঙ্গে প্রতিযোগিতা করেই বাংলা বিশ্বের নানা দেশে চিনি রফতানি করতো।
ইতিহাসে রয়েছে, ষোড়শ শতকে লন্ডনে এক চা চামচ চিনির দাম ছির ৫ পাউন্ড। মজার ব্যাপার হলো, লেবু টক হলেও এতে চিনি পরিমাণ ¯স্ট্রবেরির চেয়ে বেশি।
তবে সামাজিক পরিমণ্ডলে আমরা সবাই কম বেশি চিনির বলদ। সারা জীবন সওদাগরের চিনির বস্তা পিঠে বহন করার পরও চিনির স্বাদ কেমন, তা বুঝতে পারলাম না। অথচ আমার এক আত্মীয় 'সুইটি' নামের এক মেয়েকে বিয়ের মাস তিনেক পরই ডায়াবেটিসে আক্রান্ত হন। সবই মাওলার ইশারা।
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।