somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শব্দের পোস্টমর্টেম-১১২

১৪ ই অক্টোবর, ২০১০ রাত ৯:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্যাকরণ অনুযায়ী অপরূপ শব্দের অর্থ 'কুরূপ' বা বাজে রূপ ছাড়া অন্য কিছু নয়। অথচ শব্দটি সম্পূর্ণ বিপরীত অর্থেই বাংলা ভাষায় বেশ দাপটের সঙ্গেই চলছে।

অথর্ববেদে অপরূপ শব্দটি অপকৃষ্ট রূপ অর্থে ব্যবহৃত হয়েছে। তবে বিথ্যাত বাচস্পত্য অভিধানে অপরূপের অর্থে বলা হয়েছে 'আশ্চর্য রূপ'। কৃষ্ণচন্দ্রচরিতে অদ্ভুত, বিস্ময়কর অর্থে শব্দটি ব্যবহৃত হয়েছে (অপরূপ দেখ আর, ওরে ভাই কর্ণধার, কমলে কামিনী অবতার)।

রবীন্দ্রনাথ ঠাকুরও তাঁর 'শরৎ' কবিতায় অদ্ভুত অর্থে শব্দটি ব্যবহার করেছেন (শরৎ এনেছে অপরূপ রূপ-কথা/নিত্যকালের বালক বীরের মানসে)।

কবি আহসান হাবীবও একই অর্থে শব্দটি ব্যবহার করেছেন (অশেষ আশার দিন পলাতক, আজো মিলায়নি ছায়া? আজো দিগন্তে স্বপ্নের মতো তারি অপরূপ কায়া)।

একই অর্থে অপরূপ শব্দটি অনেকেই ব্যবহার করেছেন (আর বন্যার মতো পুত্রকন্যা, অরণ্যে রোদন/হে ঈশ্বর একী অপরূপ - সমর সেন; রূপহীন মরণেরে মৃত্যুহীন অপরূপ সাজে - রবীন্দ্রনাথ ঠাকুর)।

সুভাষ ভট্টাচার্য তাঁর 'বাংলা প্রয়োগ অভিধান'-এ অপরূপ শব্দের ব্যাখ্যায় লিখেছেন, 'শব্দটি তৎসম নয়। দুটি অর্থ এর। প্রথম অর্থ অতুলনীয় সৌন্দয্যবিশিষ্ট বা অপূর্ব। দ্বিতীয় অর্থ একেবারেই ভিন্ন, কিম্ভূত, অদ্ভুত। প্রথম অর্থে শব্দটি প্রাকৃত 'অপরুব' থেকে এসে থাকতে পারে। দ্বিতীয় অর্থে অপ (অপগত) + রূপ - এরকম একটা উৎস ভাবা যেতে পারে।'

সংস্কৃত পণ্ডিত পরেশচন্দ্র মণ্ডল কুরূপ অর্থে অপরূপ শব্দের ব্যাখ্যা মানেন নি। তিনি তাঁর 'ভাষাবিদ্যা পরিচয়' গ্রন্থে দাবি করেছেন, 'অপূর্ব শব্দ থেকেই অপরূপ শব্দটি এসেছে'। তিনি শব্দটির বিবর্তন দেখিয়েছেন এভাবে : অপূর্ব > অপুরব (স্বরভক্তি হেতু) > (লোকনিরুক্তি হেতু) অপরূপ ।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×