এক ভাষা থেকে অন্য ভাষায় ঢুকে শব্দের অর্থ কেমন উল্টো হয়ে যেতে পারে, আমাদের অতি পরিচিত 'বাধিত' শব্দটি তারই প্রমাণ। সংস্তৃত থেকে বাধিত শব্দটি বাংলা ভাষায় এসেছে। সংস্তৃত ভাষায় বাধিত শব্দের অর্থ বিড়ম্বিত, বিরক্ত, নির্যাতিত, বাধাপ্রাপ্ত ইত্যাদি।
অথচ বাংলা বাধিত শব্দের অর্থ অনুগৃহীত, অনুগ্রহপ্রাপ্ত, উপকারের ঋণে বা কৃতজ্ঞতার জালে আবদ্ধ ইত্যাদি। বিশেষণে বাধিত শব্দটি দিয়ে বাধাযুক্ত ও পীড়িতও বোঝায়।
বাংলায় ঢোকার পর বাধিত শব্দের অর্থ কিভাবে এতোটা পাল্টে গেল, তার সঠিক জবাব হয়তো নেই। তবে এটা তো অন্তত বলা যেতে পারে 'ভাষার রহস্য এ রকমেরই হয়ে থাকে'।
অশোক কুমার বন্দ্যোপাধ্যায়ের সংস্তৃত-বাংলা অভিধানে বাধিত অর্থে বলা হয়েছে ব্যাঘাতপ্রাপ্ত, পীড়িত, বশীভূত।
অন্যদিকে হরিচরণ বন্দ্যোপাধ্যায় 'বাধিত' শব্দের সংস্কৃত অর্থ হিসেবে পীড়িত, সন্তাপিত, ব্যাহত, বিঘ্নিত, নিরাকৃত, খণ্ডিত, নিরুদ্ধ, নিষিদ্ধ, বিসংবাদী, বিরুধার্থ শব্দগুলো উল্লেখ করার পর বাংলায় 'বাধিত' শব্দের অর্থ হিসেবে গ্রহণ করেছেন বাধাযুক্ত, বদ্ধ, বশীকৃত, বশ (বাধিত করিব তারে মধুর বচনে, কাঞ্চনের বাটী দিল কাঁচা দুগ্ধপানে - মহাভারত), অনুগৃহীত ইত্যাদি শব্দগুলো। আর অনুগৃহীতের প্রমাণ হিসেবে বইয়ের একটি বিজ্ঞাপনের উক্তি উল্লেখ করেছেন, 'অনুগ্রহপূর্বক আনন্দমঠকে ঐতিহাসিক উপন্যাস বিবেচনা না করিলে বড় বাধিত হইব'।
সোজা কথায়, সংস্কৃত বাধিত শব্দের মূলানুগ অর্থ বাধাপ্রাপ্ত বা দমিত। কিন্তু বাংলায় বাধিত মানে অনুগৃহীত বা কৃতজ্ঞ (আবেদনখানা মঞ্জুর করলে বাধিত থাকবো)।
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।