আমার প্রিয় পোস্ট

ভায়োলিন কিনুম!!:D

২০ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১:৩৮

শেয়ারঃ
0 0 0



ভায়োলিন বাদ্যযন্ত্র টা খুব ভালো লাগে!

আমি ভায়োলিন শিখতে চাই!!!B-)

ঢাকায় কোথায় ভায়োলিন পাওয়া যায়,মুল্য কত হতে পারে??কোন ব্রান্ডের ভায়োলিন ভালো??কেউ যদি জানেন,প্লিজ একটু হেল্পাইয়েন!!

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২০ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১:৪৯
রাতমজুর বলেছেন: আমিও কিনতে চাই।
২০ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৩:২৩

লেখক বলেছেন: চলেন একলগে কিনি!!!!!!! যশোরে কি ভাউলিন পাওয়া যায়???? ;)

২০ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৩:২৫

লেখক বলেছেন: আমার গিটার টাই তো বেচুম!!!ওইটা বেইচা ভাউলিন খরিদ করুম!!!

৩. ২০ শে অক্টোবর, ২০০৯ দুপুর ২:২৭
মো. লুৎফর রহমান বলেছেন: ছোট বেলায় একটা চাইনিজ ছবিতে একটা ছোট্ট বাচ্চার ভায়োলিন বাজাতে দেখে শখ হয়েছিল ঐ যন্ত্রটা চালানোর।

আর হলো না।
তথ্য পেলে ভালই হয়, পুরনো ইচ্ছার কথা মনে পড়ে গেল, আমিও শিখতে চাই।
২০ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৩:২৬

লেখক বলেছেন: কেউই তেমন একজাক্ট তথ্য দিতে পার্লো নাহ!!!

চলেন এক লগে শিখি!!!

৪. ২০ শে অক্টোবর, ২০০৯ দুপুর ২:২৮
সোমা. বলেছেন: সায়েন্সল্যাবে বাদ্যযন্ত্রর দোকান আসে.............ওইখান থেকে কিনতে পারেন,৪/৫ হাজার টাকা নিবে।বসুন্ধরাতেও পাবেন।
আর .........................আমি বেহালা শিখাই :P
২০ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৩৮

লেখক বলেছেন: ধন্যবাদ তথ্যের জন্য,অনেক অনেক ধন্যবাদ!!!!!ভালো মানের ভাউলিনের দাম ই ৪-৫ হাজার এর মাঝে হয়ে যাবে???বাহ!!




৫. ২০ শে অক্টোবর, ২০০৯ দুপুর ২:৩০
সোমা. বলেছেন: সায়েন্সল্যাব,বসুন্ধরায় বাদ্যযন্ত্রর দোকান আছে,ওখানে পাবেন।৪/৫ হাজার লাগবে।
আর বেহালা আমি শিখাই :P :P
৬. ২০ শে অক্টোবর, ২০০৯ দুপুর ২:৩৯
রাফসান রাফি বলেছেন: আমি Keyboard শিখতে চাই। । । Keyboard শিখান কেউ????



২০ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৪১

লেখক বলেছেন: দেখেন কেু শিখায় নাকি??????ব্লগ এই শিখবেন??? ;)

৭. ২০ শে অক্টোবর, ২০০৯ দুপুর ২:৪৯
ফয়সালরকস বলেছেন:
@ সোমা...

আমি জানতে পারি কি আপনার প্রিয় বেহালা বাদক কে?
পাখির প্রতি বোধহয় আপনার আকর্ষন আছে!

কিন্তু বেহালার ব্যাপারে জানলাম এই প্রথম...
(শেখাতে কত নেন?)
৮. ২০ শে অক্টোবর, ২০০৯ দুপুর ২:৫৯
ফয়সালরকস বলেছেন:
@ প্রিয়তমেষু...

হঠাৎ করে কোন অনুপ্রেরনায় তুমি ভায়োলিনের ভক্ত হলে আমাকে একটু বলবে?
২০ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৪৮

লেখক বলেছেন: ভাইয়া,গিটার অল্পবিস্তর শেখা আছে!!!!তবে ব্যতিক্রমী কিছু শেখার প্রতি আমার অদম্য আকর্ষন।আমি নিজে নিজে ই সিধান্ত নিয়েছি। সেলো শিখতাম,মাগার পরে ভাবলাম ভায়োলিন শিখি!!তবে কখন সলো বাজাবো না,দলের সাথে বাজাবো(মনে মনে ইচ্ছা আছে সিম্ফনিক মেটাল ব্যান্ড করা) !!! ভায়োলিনের সুর চমতকার লাগে,আমার মা ও খুব পছন্দ করেন!!!এই দুই এ দুই এ চার হয়ে গেলো!!!!এখন একটা ভায়োলিন কিনে শেখা শুরু করব!!


অফটপিকঃআপনি আইরন মেইডেন এর উপর তৈরী করা ডকুমেন্টারি "ফ্লাইট ৬৬৬" দেক্সেন??

৯. ২০ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৩:০৮
রুহু্ননবী বলেছেন: সরোদ কৈ শিখা যায়? 8-|
২০ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৪৩

লেখক বলেছেন: শিরোনামহিন ব্যান্ডের সাথে যোগাযোগ করেন!!!আমার কাছে জিয়া ভাইয়ার কন্টাক্ট ইনফো আছে,লাগলে বইলেন!!

১০. ২০ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৪:০৯
ফয়সালরকস বলেছেন:
@ প্রিয়তমেষু...

আমি আমার পরিপূর্ণ সাপোর্ট আর সমস্ত ভালবাসা দিয়ে দিলাম...

"সিম্ফোনিক মেটাল ব্যান্ড" অসাধারন হবে।

আমি একজনকে চিনি যার ভয়েস অসাধারন (আমি গিটারে তার হাই স্কেল মেজার করে দেখেছি...সেবাস্টিয়ান তার কাছে কিছুই না)। সে শখবশত ১১ ধরনের ইন্সট্রুমেন্ট বাজাতে পারে। আমি যখন আমার প্রিয় ভায়োলিনিষ্ট এর ট্র্যাক তাকে শুনালাম, সে বলল-"আমি এর পর থেকে সারাদিন ভায়োলিন নিয়ে উপুর হয়ে পড়ে থাকতে রাজি আছি ...কিন্তু এর মত কইরা আমারে বাজাইতে কইয়েন না!"

অর্থাৎ "ভায়োলিনের সাধনা করা যতটা সহজ...ভায়োলিন দিয়ে মানুষকে মোহিত করা ততটাই কঠিন"।

৬৬৬ ডাউনলোডিং...

তুমি চাইলে আমি তোমাকে ভায়োলিনের উপর কিছু দিতে পারি। শুনবে?
আন্টিকে (তোমার মা) আমার সশ্রদ্ধ সালাম জানাবে...এরকম মা ঘরে ঘরে থাকা উচিত!
২০ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:২৫

লেখক বলেছেন: ধন্যবাদ ভাইয়া!!!বড় ভাইয়া দের সাপোর্ট ছাড়া সব কিছুই 'ইম্পসিবল" লাগে!!


আসলে ব্যান্ড করা উদ্দেশ্য নয়,কারন এই উদ্দেশ্য নিয়ে গিটার শিখতে গিয়ে হয়তো আসল শেখা টাই শেখা হয়নি !!! তাই আমি চাই প্রথমে খুব ভালো করে শিখতে,"শিখন" কে ভালবেসে শিখতে,তারপর করব ব্যান্ডের চিন্তা!!!

আপনার বর্নিত ব্যক্তি নিশ্চয় খুব ট্যালেন্টেড!!তার সম্বন্ধে না হয় আরেকটু লিখতেন(আপনি মনে হয় খুব অলস,লিখতেই দেখি নাহ)!!

ভাইয়া,আমাকে ভায়োলিনের কিছু ট্রাক সাজেস্ট করেন,প্লিজ!!অবশ্যই খুব মনজোগের সাথে শুনার চেষ্টা করব!!

মা'কে আপনার গ্রিটিংস পৌছে দিয়েছি ।

৬৬৬ টা নামাতেই পারিনি,নেট এর শ্লথ গতির কারনে!!!

আপনি van canto ব্যান্ডের গান শুনেছেন???'এ ক্যাপেলা' জেনারের!!!হাহা!!কোনো ইন্সট্রুমেন্ট নাই(ড্রাম ছাড়া),মিউজিক যা করার তা মুখ দিয়েই সারে!!!ওদের একটা কাভার সং আছে,আইরন মেইডেন এর "ফিয়ার অব দা ডার্ক'' কাভার কর্সে!!!আমার বেশ ভালোই লাগ্লো!!শুনে দেখতে পারেন!!!

আপনার পোস্ট এবং এখানে কমেন্ট এর আশায় রইলাম !!

১১. ২০ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:২৪
আকাশ_পাগলা বলেছেন: আমি ভায়োলিন শিখামু।
বাসা কাছাকাছি হলে যোগাযোগ কইরো।

সাইন্স ল্যাবে সাড়ে ৩-৫ হাজারে হয়ে যাবে। আরও ভালও আছে। সেগুলা পরে। আগে দেখ এইটাতে এডজাস্ট হতে পারো কী না।

আমিও অল্প বিস্তর কিছু দিন গীটার শিখেছিলাম। ভায়োলিন গীটারের কঠিন, কয়েকদিন ধরলেই বুঝবা।

যাই হোক, শুভকামনা রইল।
২১ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:৫৯

লেখক বলেছেন: বস,আমার খুব শিখার ইচ্ছা!!!গিটার যখন শিখতাম মন দিয়া শিখিনি,কিন্তু এবার একদম মনোযোগ দিয়ে ভায়োলিন শিখব!!ভায়োলিন বাজানো নাকি কঠীন,একটু একটু ভয় পাচ্ছি!!

আমি ঢাকা আসলে আপনার কাস থেকে স্পেশাল লেসন নিব!!রেডি থাইকেন!!

ধন্যবাদ,ভাইয়া!!

১২. ২১ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:২৩
মুভি পাগল বলেছেন: সায়েন্স ল্যাবে "মেলোডি" নামে একটা দোকান আছে। ওখান থেকে বছর চারেক আগে গিটার কিনেছিলাম। দোকানটা ভাল। তখন ভায়োলিনের দাম জিজ্ঞাসা করেছিলাম। ৩৫০০-৪০০০ বলেছিল।

ভাই শিখলে এই ছবির টোনগুলা শিখবেন প্লিজ। আমার খুব পছন্দের



২১ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:০৭

লেখক বলেছেন: ধন্যবাদ তথ্যের জন্য!!!!


মহাব্বাতে এর ভায়োলিনের সুর গুলো চমতকার(গান ভুয়া)!!শিখার চেশটা করব!!দুয়া রাইখেন!!

১৩. ২১ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:২৬
আমড়া কাঠের ঢেকি বলেছেন: ভায়োলিন দেইখাই পাগলার কথা মনে হৈছিলো!

:)
২১ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:০৯

লেখক বলেছেন: পাগল ইস আ বস লোক!!

১৪. ২১ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:০৯
ফয়সালরকস বলেছেন:
হ্যাঁ প্রিয়...আমি একটু অলস...আর এই জন্যই আমার কিছু হলো না। মনে আশা যদি তোমরা কিছু করতে পারো...

আরও নতুন কিছু শেয়ার করার আগে তুমি দয়া করে নিচের লিংকে ঢুকো...
তোমার মতামত এখানেই আমাকে জানাও... ফাটাফাটি কিছু ব্যাপার হচ্ছে এখানে। আমি কোন কমেন্ট করিনি। দুরে দাড়িয়ে তামাশা দেখছি...
Click This Link

van canto'র 'Battery' Cover নাম্বারটা শুনেছি। তবে সাজেষ্ট করার জন্য ধন্যবাদ। নতুন কিন্তু ভাল যেকোন কিছুই আমার কাছে গ্রহণীয়।

৬৬৬ আসলেই স্লো... আমার এক ফ্রেন্ড আছে..আইএসপিতে সিস্টেম এ্যাডমিন...ওর দায়িত্ব ছিল এটা আমাকে দিবে...ও সারেন্ডার করেছে। সম্ভবত ও বুঝতে পারেনি কি করতে হবে।

waiting for reply...
২১ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:০৫

লেখক বলেছেন: আপনি আমাকে মেইল করবেন ভাইয়া!!অন্তত ভায়োলিনের ট্রাক এর লিঙ্ক গুলা দিয়েন!!আর ছোট ভাইএর সাথে শেয়ার করার মত যেকোনো কিছুই দিতে পারেন(মেইল করা তো বেশী কষ্টের নাহ)

পোস্টে তো চ্রম কাইজ্জা লাগসে।আমি কমেন্ট করেছি(একটু দেরী হয়েছে)!!আপনি আবার দেখে আসুন!!

৬৬৬ সহ আরো কিছু ডোকুমেন্টারী যোগাড় করতে হবে,ঢাকায় কই পাওয়া যেতে পারে???!!


২১ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:০৯

লেখক বলেছেন: sajidrox_At_gmail_dot_com

১৫. ২১ শে অক্টোবর, ২০০৯ দুপুর ২:৪২
মো. লুৎফর রহমান বলেছেন: @ প্রিয়তমেষু,

কি করা যায় বলেন তো?

সোমা আর আকাশ পাগলা বলেছে ভায়োলিন শেখায়....

যোগাযোগ করা দরকার, কি বলেন?
২১ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:০৭

লেখক বলেছেন: যে কম নিবো (!) তার কাছ থেইকাই শিখুম!!


হেহেহ!!!!!

১৬. ২২ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:৫৪
ফয়সালরকস বলেছেন:
আমার মেইল পাবে শিঘ্রই...

রাগ ইমনের ব্লগে তোমার কমেন্ট দেখলাম। আসলে বুঝলা দুঃখই লাগে।
সমৃদ্ধির তুলনায় আমাদের ক্ষয় বেশি। ভাল একটা পোষ্ট দিতে গেলে মানুষ গালাগালি করে! সমস্যা তুলে ধরতে গেলে মানুষ ভুল বুঝে!

গান একদিনের জিনিস না। যারা মিউজিক করে তারা একধরনের সমঝদার, আবার যারা শুনে তারা আরেক রকম। আমাদের মিউজিক ইন্ডাস্ট্রি শতধা বিভক্ত অবস্থায় প্রতিদিন একটু একটু করে ক্ষয়ে যাচ্ছে। আন্তর্জাতিক অঙ্গনে খুব শিঘ্রই বাংলাদেশ ঝড় তুলতে পারবে না এটা নিশ্চিত। আন্তর্জাতিক মানের কয়জনই বা আছে? না শিল্পী, না কম্পোজার, না আর্টিষ্ট, না আছে আবার লিরিকসে!

খারাপ লাগে যখন দেখি ইয়ং জেনারেশন মিসগাইডেড হচ্ছে! তারা কোনটা নেবে, কোনটা ডিসকার্ড করবে জানেই না। আসলে আমাদের মিউজিক ইন্ডাষ্ট্রিটাই এমন যে ভাল শিল্পী কোনদিন কম্প্রোমাইজ না করে পেটে ভাত জোগাতে পারবে না। যারা ব্যান্ড বা সলো ক্যারিয়ারে আছে তাদের কোনো দোষ নেই। দোষ হচ্ছে ঐ বেনিয়ার গুষ্ঠির! (আমার কাছে প্রমানও আছে)!

আমার কাছে বাদ্যযন্ত্র বলতে একটি মন্দিরা (যা দিয়ে আমি গিটার এক্সাটলি 'ই' তে টিউন করতাম) আর একটি বাঁশি ছিল। কিন্তু বাজাতে পারতাম না। ফ্যামিলি রিজার্ভ ছিল। মায়ের উৎসাহ থাকলেও স্বর্গবাসিনী হওয়ায় কোন প্রজেক্টই ঠিক মতো টিকলো না। অলসতা আর হতাশাতো আছেই।

ইচ্ছা আছে কয়েকজন মনের মতো পেলে ৫ মেন ব্যান্ড করব (বুড়ো বয়সে গিয়ে সেটার নাম হবে "রেনেসাঁ রিটার্নস")। ঠিক যেমনটি মিলেছিল dream theater বা pink floyd। এক এক জনের সাথে আন্ডারস্ট্যান্ডিং ই তো অসাধারন। সাথে প্রয়োজনীয় স্কিল আর মেধা। ব্যাস!

একটা সুখবর দেই (যদি সুখবর মনে কর)

আগামী ২৩ তারিখে 'সনু নিগাম' এর কনসার্ট দেখতে যাচ্ছি। এক রকম জিদ করেই বলতে পারো। সুমনদা আসল কিন্তু যেতে পারলামনা। এই নিয়ে ৩ বার ফেল। ওদিকে চৌরাশিয়া আসবে তথাকথিত "ঢাকা ক্লাবে"। একই দিনে ২টা শো। ওরা মনে করে চৌরাশিয়া শুধু তাদের একার সম্পত্তি, বড়লোকরা ছাড়া আর কেই বা আছে তাঁকে বোঝার!

তবে সনুর শো এর আগে দেখেছি। ব্যক্তিগতভাবে আমি ওকে অনেক ফলো করি। পয়সা উসুল হয়ে যাবে!

বাকি সব মেইলে হবে। (কমেন্টা ব্লগের সমান হয়ে গেল...সরি...আসলে অক্ষম আবেগ ছাড়া এখন আর কিছুই নেই)

 

মোট সময় লেগেছে ১.২৬৮১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
বড় হয়ে গেসি / বদ হয়ে গেসি ;)

আমি মুক্ত নই, বদ্ধ ও নই; আমি ঠিক কি, আমি আজো বুঝে উঠতে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই