আহা কতদিন কি বিত্তান্ত বলে
খবর নেয় না কেউ আর
দারুণ গরম , তরকারির বাজার
যার যার হিসাবের খাতা মেপে চলে।
যাই হোক দুঃখ পাই না তাতে
কি জানি কি জোটে আজ পাতে
নিজেরা নিজেদের দেখি আর
ভাবি কি দুঃখ খালি পেটে থাকার!
এইখানে বুড়া ভাম সব বসে
সেরে নিচ্ছে বেশ ফাইনাল একাউন্ট
আমরা আম জনতার জের বার কষে
দেখি খায় সব বিলাতি হাউন্ড।
যারা খায় তাদেরও কি হিসাবের কম জোড়?
কতদিন থাকে তার কি ঠিক আছে
দুই দল ঠেকায় তোরা জোচ্চোর
এই ফালতু বাত্, কে শোনাবে কার কাছে?
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



