somewherein... blog badh bhangar awaaj recent posts http://www.somewhereinblog.net http://www.somewhereinblog.net/config_bangla.htm copyright 2006 somewhere in... পদ্যের আড়ালে গোধূলীর বিস্ফোরণ সহসা , সময়ের নৈঃশব্দ্য বিশৃংখলা
নদী ও নারীর কাছে এলে জাগে
অপসৃয়মান প্রতিবিম্বের জানালা।
নদীতে জোয়ার এলে -
পরসিয়া নাও জুড়ে যায়
ক্লান্তিহীন পদ্যের অন্তমিল।
সেরূপে নারী খোঁজে
শরৎ আকাশের নীল....

সেই যে আঙুলে আঙুলে
পরিচিত ভাষা- স্থবির কাল
আমি তুলে নেই শিল্প ক্রমে ক্রমে
আর সহজিয়া রোদে কাঁপে; চক্রবাল।
তারপর স্থবিরতা শেষে দেখি
তোমার শরীরে ক্যামন শ্রাবণ,
গোধূলীর রঙে পূণর্বার বলি -ভালোবাসি
যেন পদ্যের আড়ালে গোধূলীর বিস্ফোরণ!
]]>
http://www.somewhereinblog.net/blog/sakhawatblog/28868540 http://www.somewhereinblog.net/blog/sakhawatblog/28868540 2008-11-13 12:33:38
স্থবিরতা ছাড়া আর কোনো বন্ধু নেই যেন কেবল অন্ধকার ছাড়া।আকাশের তারাগুলো
এভাবে না ঘুমালেই বরং ভালো হতো, অন্তত
সঙ্গীবিহীন রাত্রি আমার দিকে তাকিয়ে
অদ্ভুত হাসি ঢেকে চলে যেত না অড়ালে।
আমি নির্জণতার মাঝে চেয়ে থাকি
ধূ ধূ মাঠের ওপারে , যেখানে আঁধার গাঢ় হয়েছে আরো।
ওইখানে শেষ রাত্রিতে সূর্য উঠবে বলে।

রাত্রির গভীরতা বেড়ে গেলে , কেবলই পোষাকই জীবনটাকে
কত মেকি মনে হয়! মনে হয় নীরবতার অন্য নামইতো হয়তো জীবন।
জীবনটা ক্লেদাক্ত আর নীরবতা শুধু মৃতের অনুভূতি নিয়ে বেঁচে থাকা।
এরকম নশ্বরতায় বীজগন্ধ জীবন খুঁজে আর কত গভীরে খুঁড়ে দেখবো
জীবনের মাটি?কিঙবা সঙ্গমের অনন্ত বিহার শেষে ক্লান্ত অধ্যয়নে
খুঁজে পাবো কি স্বপ্নবান বৃক্ষের ছায়া?
কিছুই মনে পড়ে না; স্থবিরতা ছাড়া আর কিছুই বন্ধু হয়ে ওঠে না
এই অনঙ্গ আঁধার রাত্রিতে......... ]]>
http://www.somewhereinblog.net/blog/sakhawatblog/28861073 http://www.somewhereinblog.net/blog/sakhawatblog/28861073 2008-10-28 15:22:36
কত হাজার মরলে তবে মানবে অবশেষে অথচ তার হাত দুটো কাজ করছে না
নিথর হাতদুটো কেমন তার গলায়
দড়ি পড়িয়ে দিল নিমিষে!
এই বাংলায় সবই সম্ভব,
মৃত শরীরে পরগাছা হয়ে ঝুলে পড়াও।

আব্দুর রশিদ হেঁটে যাচ্ছিলেন,
মধ্যপথে আটকে দিলো কে?
আর কেউ নয় ক্ষুদ্র ঋণের লোকে।
ক্ষুধার্থ পেটে দু'চার ঘাতো সয়
এমন করে অমানুষিক নির্যাতণ তো নয়।
আর কি হবে, কুড়িয়ে পাওয়া প্রাণে
আর কটা দিন টিকতো হয়তবা
কি হায় আর আড়াল থেকে টানে
কে শেখাবে কঠিন মরতবা?

হায় , শেখাটাই হলো কাল
জীবন ফের পালটে যাবে ভেবে
পঁচিশ হাজার ঋণের বোঝা টেনে
পালিয়ে কি বাঁচে জান-মাল?

আব্দুর রশিদ গাছে চড়লেন
ক্ষুধার্থ পেটে, মেরুদন্ডে ভাঙা হাড়
নিথর হাতদুটো পরে থাকে পাশে
ফ্যাকাশে চোখে পৃথিবীকে জানায়
বিদায় সম্ভাষণ
আর সব ঠিকঠাক জানিয়ে
কর্তৃপক্ষ দায়ের করে মামলা; অপমৃত্যুর....
]]>
http://www.somewhereinblog.net/blog/sakhawatblog/28854215 http://www.somewhereinblog.net/blog/sakhawatblog/28854215 2008-10-13 16:05:17
মৃত জীবনের পাশে আবার ভিজে যাচ্ছি।
কোমল জোৎস্নার মতো জল
ভিজিয়ে দিচ্ছে, ধুয়ে দিচ্ছে ভুল স্বপ্নের অসমর্থ শরীর।
চারদিকে কেমন সুতীক্ষ্ণ ছোরার মতো
ক্ষত-বিক্ষত করে চৌচির!
আমার সমস্ত শরীর ভিজে যায়,বড় পাপ হয়
ভিজে যায় নৈতিকতার ঈশ্বর!

অন্ধকারে সচল হয়ে ওঠা
ছায়ার সাথে সচল স্তব্ধতা গাঁথা
শোক ও পূণ্যের বাণী
আর মনে পড়ে, মৃত জীবনের পাশে
আমার অসমর্থ শরীর ভিজে যায়।
এসব একা একা মৌন মিছিল
আর অসম্পূর্ণ বিন্যাস ভেঙে
শব্দ-স্বপ্নে গাঁথা ভুলগুলো
গুনে গুনে আমার সমস্ত ভিজে যায়।

যে আঙুলের শ্লোক ভেঙে ভেঙে পড়ে
প্রতি মধ্যরাতে-
তার নখের ফাঁক গলে জল গড়ায়।
শরীরের অব্যর্থণা চেয়ে; এ কেমন
অন্তর্লোকহীন নিরেট জীবন
এইভাবে আমার উপর।
রোজ রোজ মুদ্রার করুণ যন্ত্রণায়
হৃদপৃথিবীর আলো ও হাওয়া
সমস্ত ভিজে যায়।
শব্দহীন ব্যাকুলতাহীন একদিনের তীব্র দীর্ঘশ্বাষ
সমস্ত ভিজে যায়।

এই আকাশের মেঘ ফালি ফালি করে কেটে
তোমার বাসনা পূর্ণ হলো।
একা বসে আছি নিশ্চুপ...শুধু জলে ভরে ওঠা চোখ
ব্যর্থ অসমর্থ শরীর শুধুই ভিজে যায়।

তোমার চোখে আলোর ঝিলিক
স্ফূর্তির শব্দস্রোত,
কোমল জোৎস্নার মেঘ ফালি ফালি করে কেটে।
আমার শুধু সমস্ত ভিজে যায়...
শুকনো ঠোঁট আর জঙ্ঘার উত্থান থেকে দূরে দাঁড়িয়ে
আমার সমস্ত ভিজে যায়...]]>
http://www.somewhereinblog.net/blog/sakhawatblog/28847439 http://www.somewhereinblog.net/blog/sakhawatblog/28847439 2008-09-24 16:51:11
মানুষ জন্ম বিষয়ক বিপরীত ভাবনা একটা গাছ বা অন্য কিছু?
কে জানে ; হয়তো কিছুই নয়।
বিজ্ঞানতো কত কিছুই বলে -
সৃষ্টি রহস্য কিঙবা গোলকের অন্তর্ধ্যান।
আবার বিশ্বাসীরাও অনেক কিছু বলছে প্রতিদিন
যার যার উপাসনালয়ে।
আচ্ছা , কারো ব্যক্তিগত দুঃখ -
অন্য কারো ব্যক্তিগত জীবনে দেখা দেয় কি?
তেমনি কি হতে পারে; একজন মানুষ
একটি গাছ কিঙবা অন্য কিছুর সাথে
পরস্পর বদলে নিতে পারে
যেমন করে সুনীল চেয়েছিলো নিখিলেশের জীবন।
হয়তো হ্যাঁ, হয়তোবা না; আজব ডায়লামা।

মানুষ জন্ম না হলে , কি হতাম?
জানি না, কোনো পছন্দওতো তেমন নেই।
একটা পিঁপড়া , বনের গাছ কিঙবা মাঠের ঘাস,
অতি ক্ষুদ্র কিছু...চোখেও দেখা যায় না।
যাদের সুখ-দুঃখ বোধ নেই, আশা নেই, স্বপ্ন নেই,ভালোবাসায় মরা নেই।
শুধু বেড়ে ওঠা, উড়ে যাওয়া কিঙবা স্থানুর মতো থাকা।
কে জানে-এসব বিবৃতি যে দিয়ে যাচ্ছি-
আমি কি কখনো গাছ ছিলাম, কিঙবা ঘাসের ফড়িঙ?
]]>
http://www.somewhereinblog.net/blog/sakhawatblog/28845591 http://www.somewhereinblog.net/blog/sakhawatblog/28845591 2008-09-20 08:37:21
উদ্বাস্তু স্বপ্ন ভাঙছে শহর , যৌথখামার
একটি প্রহর কুড়িয়ে পাওয়া
প্রত্নস্মৃতি তোমার-আমার।

প্রহরগুলো বিলম্বিত
খুব নীরবে হারিয়ে যাওয়া
সুখদানা খুঁজে খুঁজে
ব্যর্থ চেষ্টা অযাচিত।

অযাচিত এই স্মৃতির শহর
দীর্ঘ করে ব্যর্থ সময়
পুড়িয়ে দিয়ে উদ্ধত চোখ
অন্ধ তবু পথ চেয়ে রয়।

ভাঙতে ভাঙতে ভাঙছে মানুষ
ভাঙছে শহর ,যৌথখামার
স্বপ্নচারী , ক্ষুধার্ত মুখ
নিঃশেষিত ... একাকার!]]>
http://www.somewhereinblog.net/blog/sakhawatblog/28843882 http://www.somewhereinblog.net/blog/sakhawatblog/28843882 2008-09-16 11:22:25
পরস্পর একদম নিখুঁত অঙ্কের মতো ,
হিসাবের সামান্যতম গড়মিলও নয়
যেনবা আমরা জানতাম!

তারপর পৃথিবীর অক্ষাংশে পরিভ্রমণ শেষে
বৃষ্টি ধুয়ে-মুছে দিয়ে গেলো আমাদের পায়ের ছাপ।
নতুন ঘাস গজালো; একের পর এক
পাথর সারি উঠে গেলো , দেয়াল!

আমরা ভুলে গেলাম
ক্ষণিক আদর, লজ্জা এবং গোলাপ
শিশিরের দূর্ঘটনার মতোই খুব স্বাভাবিকভাবে।
ঠিকঠাক একটি মুহুর্তের জন্য যেনবা পোষাক বদল!
এবং তারপরই আমরা শরীরের মহলগুলোতে
বাঁচার জন্য দৌড়ুই।

আমরা একটি মধুময় গন্ধ খুঁজে
পরস্পরকে আলিঙ্গন করেছিলাম।
সীমাহীন আকাশের নিচে দাঁড়িয়ে
গাঢ় চুম্বণে বেঁধেছিলাম পরস্পর।
আমরা মাটির স্পর্শ ছেড়ে -
উড়ে চলে গিয়েছিলাম , জাহাজের মাস্তুলের
উপর দিয়ে অসামান্য রাতে।

আমরা পরস্পরকে ছেড়ে চলে গিয়েছিলাম
নক্ষত্রের ঝাঁড়বাতির মতো আলোকময়তায় একাকার হয়ে-
আকাশের সীমাহীন প্রগাঢ় চুম্বণের মতো......]]>
http://www.somewhereinblog.net/blog/sakhawatblog/28843488 http://www.somewhereinblog.net/blog/sakhawatblog/28843488 2008-09-15 15:00:03
আজব জাদু সাধুদেরই বরং কিছু অপরাধ হয়ে গেছে আজ
হুজুরের দরবারে বেশ থেমে গেলো সব কাজ
সাধু সাজা সঙ, আসমান ভাঙা কি আজব জাদু!

কার কেমন মাথাব্যথা, বুকে ফুটো হলো কত
বোর্ড বসে চিকিৎসে করছে সব নামজাদা হবু বর
কার গলায় কবে ছুরি দিয়েছে সাহেবরা যত
সব ভুলে বসে আছে ইদানিং দুঁদে সরকারি চর।

আজব জাদু ভাই আজব দেশে থাকি আমরা আম
পিছলে পড়লেও রাজপুত্তুর দেশে পড়ে যায় জ্যাম
ছাড়া পেয়ে কেউ কেউ হুংকার দেয় হাঁক ছেড়ে
বোঝাপড়া হবে, কার দেহে কত মাথা ধরে!

তা বড় কষ্ট হলো ক'দিন ক'জনের থেকে রেখে ঢেকে
বড় লোভ তবু চুপচাপ থাকা এই ভোজভাজি দেখে
বরং ভালোই ছিলাম, আমাদের কোনো দুঃখ ছিলো না
এখন তো শুনি এমন হুংকার,এই বেশ আর যাবো না।
]]>
http://www.somewhereinblog.net/blog/sakhawatblog/28840331 http://www.somewhereinblog.net/blog/sakhawatblog/28840331 2008-09-08 14:23:02
বাজার গরম খবর নেয় না কেউ আর
দারুণ গরম , তরকারির বাজার
যার যার হিসাবের খাতা মেপে চলে।

যাই হোক দুঃখ পাই না তাতে
কি জানি কি জোটে আজ পাতে
নিজেরা নিজেদের দেখি আর
ভাবি কি দুঃখ খালি পেটে থাকার!

এইখানে বুড়া ভাম সব বসে
সেরে নিচ্ছে বেশ ফাইনাল একাউন্ট
আমরা আম জনতার জের বার কষে
দেখি খায় সব বিলাতি হাউন্ড।

যারা খায় তাদেরও কি হিসাবের কম জোড়?
কতদিন থাকে তার কি ঠিক আছে
দুই দল ঠেকায় তোরা জোচ্চোর
এই ফালতু বাত্, কে শোনাবে কার কাছে?
]]>
http://www.somewhereinblog.net/blog/sakhawatblog/28837856 http://www.somewhereinblog.net/blog/sakhawatblog/28837856 2008-09-02 16:29:29
এইসব কোলাহল সেই দিনগুলোতে বৃষ্টির ভেজা গন্ধ থাকে , থাকে নিয়ম ভুলে
যাওয়া সন্নাসীর মৌনতা।
তখন নত হয়ে দেখি সবুজ ঘাসের ডগায় পিঁপড়ের হেঁটে যাওয়া ।
পিঁপড়েরা সার বেঁধে হেঁটে যায় , যেন এক যৌথ মুগ্ধতা...।

মুগ্ধতার বিস্ময় নিয়ে মনে পড়ে; আমিও ভীষণ কাঙাল হয়ে থাকি,
থাকি পোড়া ক্ষত ভুলে যাওয়া আর মহল পুড়ে ছাই হয়ে খোঁজা
শরীরের গভীরতা।

সেইসব দিনগুলো আসে কখনো রাত্রির ছদ্মবেশে, কখনোবা আসে
মাঝ নদীতে ফুলে ওঠা নৌকোর পালের ভেতর পোয়াতি নারীর
পেটের মতো। তখন রত্রির গভীরতায় ডুব দেয় ঘুম ঘুম অসারতা।

তখন মনে পড়ে , এইসব আদিম নশ্বরতায় আমিওতো খুঁজে বেড়িয়েছি
মানিক রতন! মনে পড়ে সেদিনের রাতগুলোতে ছিলো বিষাদের মোহময়তা
আর দিনযাপনের ক্লান্তিতে খুঁজে ফিরেছি সহজিয়া রোদ্দুরের রূপালী উষ্ণতা।

কোনো কোনো দিন বুঝি আসে, রক্তে জাগে মাতাল অস্বস্তি।সেই দিনগুলোতে বুঝি প্রয়োজন হয় স্বস্তির পরম এক নির্ভরতা।নির্ভরতা খুঁজে দিনমান আমিও ব্যথার গভীর থেকে তুলে আনি নিজেকে। আর পাখির ডানার মতো ছুঁয়ে যাওয়া বেদনায়- সঁপে দিই আদিম সরলতায়.....

]]>
http://www.somewhereinblog.net/blog/sakhawatblog/28835985 http://www.somewhereinblog.net/blog/sakhawatblog/28835985 2008-08-28 16:17:34
দৃশ্যপট সচকিত হয়েছিলো অজস্র পায়রা।
আজ তারা পরিচয় বিহীন!
সুদীঘ্র প্রহর প্রতীক্ষায় আছে
যদি আসে নতুন কোনো দিন।

ভুল ভেঙে পড়ে স্বপ্নের দুয়ারে
কাফনে জড়ানো সুবর্ণ অতীত
শীতার্ত প্রহর কাটে জড়িয়ে বিবর্ণ চাদরে
কেউ জ্বালে না আজ সন্ধ্যাদীপ।

অতঃপর... রোদের আলোর পাখিরা
কক্ষপথ ভুল করে দাঁড়িয়ে;
এবং রাষ্ট্রপক্ষ সদম্ভে ঘোষণা করে-
নির্বিচার গণহত্যার.....]]>
http://www.somewhereinblog.net/blog/sakhawatblog/28825515 http://www.somewhereinblog.net/blog/sakhawatblog/28825515 2008-07-30 08:34:12
যতদূর দেখি পোড়া কষ্ট যেন স্থির কোথায় শুরু, কোথায় হবে শেষ।
কেন মিছে নক্ষত্রের প্রতিরূপে চেয়ে দেখি নির্ণিমেষ?
কেনইবা শরীর পুড়েছিলো সবুজ নক্ষত্রের বাদামী উত্তাপে-
মায়া চাঁদ কেন কলন্ক বুকে বাঁচে জীবনের সন্তাপে।

কারা কবে ভালোবেসে কথা বলেছিলো জানি না।
শুধু জানি, জীবন তার জীবন্ত পদাবলী ,
প্রত্নপাঠ শেষ করে সব পুরনো হলে গল্প
হয়তো তোমার মতো এতো উত্তাপহীন হয়!
তোমাতে জেগে উঠি , আবার মরেও যাই,
তুমি ছিলে ঢের বেশি জীবন্ত এক নদী...
কী দারুণ অসবর্ণ বাঁচা , নিদারুন তার ক্ষয়!

এভাবে গভীর গহ্বরে ডুবে যায়,
কত প্রতিবিম্বিত স্বপ্ন ও বেদনার স্তর।
কত আগুনে পুড়ে পুড়ে যায়
ভালোবাসার রুপোলি গরিমা বুকের ভেতর।

যতদূর দেখি ; পোড়া কষ্ট যেন স্থির...

তুমি শুধু অহন্কারের ঐশ্বর্যে
দু'এক ফোঁটা প্রেম তুলে রেখো। ]]>
http://www.somewhereinblog.net/blog/sakhawatblog/28823402 http://www.somewhereinblog.net/blog/sakhawatblog/28823402 2008-07-23 16:56:06
দহনের কাল গোপন পাতা ফাঁদে আটকে সবাই
নগরের পর নগর পোড়া ছাইয়ে
ধ্বংসের বানে ভাঙনের বেলা শুরু।

বিবর্ণ ঘাসে ঘাস ফড়িঙের কান্নায়
চমকে ওঠে ছোট্ট শিশুর মুখ
মাটির মর্মে জমে ওঠা যত দুঃখে
বিষাদ জমেছে গভীরে কণায় কণায়।

কান পেতে শুনি মৃত মানুষের বুকে,
যার হাতে হলো নতুন দিনের গান
বেদীমূল জুড়ে তাদেরই রক্ত দেখে
বিপন্ন দোয়েল কাঁদছে গভীর শোকে।

পুরনো শকুনের কর্কশ চিৎকারে
কেঁপে কেঁপে ওঠে শহর ও জনপদ
ব্যর্থ সংঘ জীবনের প্রয়োজনে
জনপদ জুড়ে আঁধার কেবলই বাড়ে।

বুনো আগুনের দহন কেবলই তবে
পোড়াবে সকল শুভ্র সত্য প্রাণ
বোধের শরীরে আলোক প্লাবন এসে
নিস্তেজ রক্তে মাতম উঠবে কবে?

]]>
http://www.somewhereinblog.net/blog/sakhawatblog/28822257 http://www.somewhereinblog.net/blog/sakhawatblog/28822257 2008-07-20 16:32:07
অদ্ভূত চিৎকার করে উঠো মহানন্দে
নিয়মতান্ত্রিক দূরত্ব রেখে,
আর কেউ রাত - ভোর পার করে দেয়
জীবনের দামে , কয়েক ফোঁটা ঘামে।

কেউ বলবে কি
এ পৃথিবী ফলবতী হবে কবে?]]>
http://www.somewhereinblog.net/blog/sakhawatblog/28821571 http://www.somewhereinblog.net/blog/sakhawatblog/28821571 2008-07-18 13:53:12
বিপ্লবী মাথা উঁচু করে হেঁটে যায় সতর্করুপে তুমি খোঁজ সামাজিক কোনো স্বাধীনতা,
অসহ্য অসহযোগে এ বিব্রত বিলাপ
আমি বুঝিনি , এ কেমন অকারণ বিমুখতা।

কালে-ভদ্রে সময়ের সাহসী ফোঁড়ে ,
পোড়া এই মানুষের আস্তাবল ।
সময়টা এমন রূপসী তাই
নিয়মটা এভাবে ভাঙা যায় না ভেবে বলি
আমার সাধাসিধে ফাঁপা বোল।

শ্লোগানে শ্লোগানে মূখরিত বিচ্ছিন্ন যুদ্ধের শেষে
উন্মন গোধূলিবেলায় -
আমি চেয়ে দেখি অস্তগামী সূর্য
আর বিপ্লবী মাথা উঁচু করে হেঁটে যায়...]]>
http://www.somewhereinblog.net/blog/sakhawatblog/28819539 http://www.somewhereinblog.net/blog/sakhawatblog/28819539 2008-07-12 17:55:48
ফুল ফুটবে যে শব্দের কলেবরে যে শিশু মুখোমুখি হয় -
উদ্যত রাইফেল,আগ্রাসী আগুন আর মূহুর্মূহু বজ্রাঘাতের,
তার বেঁচে থাকার স্বপ্ন কেড়ে নেয় কারা?
কারা নকশা করে দেয় আমাদের যাপিত জীবনের,
আরো লাল হয়ে ওঠা মানুষের রক্তে কারা নির্মাণ করে প্রাসাদ?

নীরবতা আর মানুষের পরাজয়ের পাশে-
মেঘের দূর্গ কাঁপা এক নতুন খবর শুনতে পেলাম।
আগামী বসন্তে ফুল ফুটবে যে শব্দের কলেবরে-
তার নাম হবে -' সাম্রাজ্যবাদ নিপাত যাক!' ]]>
http://www.somewhereinblog.net/blog/sakhawatblog/28818522 http://www.somewhereinblog.net/blog/sakhawatblog/28818522 2008-07-09 16:01:19
আলো-অন্ধকার বলিনি, প্রায়শ আচ্ছন্ন হয়ে যাওয়া জলজ চোখে
কম্পিত মনের গোপন ব্যথা।শুধু কোনোদিন ঘুম ঘোরে
প্রলাপের মতো ছুঁড়ে দিয়েছি সিঁকি - আধুলি।
যা কিছু বোধেরও গভীর, তার জন্য ছুঁয়ে থাকা স্বপ্নাদ্য মাদুলি।
তাইতো অনঙ্গ আঁধার বুকে -অন্ধের মতো খুঁজে বেড়িয়েছি মায়াবী সিম্ফনি,
আর সোনালী সুতোয় নকশি বুনে যাওয়া রঙীন চাদর।
কেবলই নিজেকে আড়াল করা না বলা ব্যর্থ বাক্যের আড়ালে।
গোপন অনুরাগে সাজানো বাহারী কাঁচপোকা যেমন সবুজে একাকার।
এইসব অন্ধকার আর তোমার-আমার বেমালুম চেপে যাওয়া জীবন
দির্ঘশ্বাস বয়ে বেড়ানো কয়েক ফোঁটা যৌবন নিয়ে জনি না-
কতটুকু জীবন ছুঁয়ে দেখেছে আলো,কতটুকুইবা অন্ধকার

]]>
http://www.somewhereinblog.net/blog/sakhawatblog/28817786 http://www.somewhereinblog.net/blog/sakhawatblog/28817786 2008-07-07 18:54:29
প্রথম বিচ্ছেদের গল্প অবগাহনের পূর্ণতায়,
দিনের পর দিন
দোলা আলো ছায়ায়।
প্রথম বিচ্ছেদ কোমল উষ্ণতা হতে -
ক্ষুদ্র... জীবন্ত।
নিঃশব্দে সঞ্চিত হয় সেই বোধ।

বিচ্ছেদের প্রথম প্রকাশ
চিৎকার , কান্না...
উলঙ্গ মাংসপিন্ডের আক্ষেপ!

নির্বাসন স্মৃতি জাগায় তৃষ্ণা গর্ভমূখী....]]>
http://www.somewhereinblog.net/blog/sakhawatblog/28815720 http://www.somewhereinblog.net/blog/sakhawatblog/28815720 2008-07-01 14:39:40
তোমার প্রতি তোমার সরলতা নিয়ে ঝরে পড়ছে পাতা
তীব্র জোয়ারে ভেঙে পড়ছে সমূহ ভাবালুতা
সকল দুয়ার খুলতে যেন ছুটছি জন্মাবধি।

রাত্রির আকাশে তুমি নক্ষত্রের ফোয়ারা
সারারাত জেগে তাই দিয়ে যাই কথার পাহারা
মাটির গভীরতা হতে তুলে এনেছ সমূহ জোছনা
বহুযুগ পর তুমি নিয়ে এলে কি , জানো না।

ক্লান্ত জীবনে কি ভূমিকম্পে ঘটালে নব জন্মান্তর
চুমোর দামে তাই রেখে যাচ্ছি আপন স্বাক্ষর
তারায় খচিত তোমার শরীরে কবিতা ফুটে ওঠে
স্পর্শে তাবৎ পৃথিবী কাঁপে, লক্ষ তারা ফোটে।

মৃত; যেন জেগে উঠছি তোমার স্পর্শ আঙুলে
কি মায়ায় বেঁধে এমন দীপ্তি এনে দিলে
জলস্রোতে তাই দেখে নিয়েছি রাত্রির গভীরতাকে
পাহাড় হয়ে মেঘবতীর সঙ্গী হই নিয়ে খোলা আকাশকে।

]]>
http://www.somewhereinblog.net/blog/sakhawatblog/28815321 http://www.somewhereinblog.net/blog/sakhawatblog/28815321 2008-06-30 13:27:44
সহজ শর্ত (শঙ্খ সমীপেষু) সহজ তো নয় বুকের ভেতর আগুন জ্বালা,
সহজ তো নয় প্রেম ফুরালে প্রেমে যেতে,
খুব তো সহজ -
ভালোবাসার কাঙাল হতে.....
]]>
http://www.somewhereinblog.net/blog/sakhawatblog/28814964 http://www.somewhereinblog.net/blog/sakhawatblog/28814964 2008-06-29 15:44:41
আগুনটা মা জ্বালিয়ে রাখিস রাতের শেষে সূর্য রাঙা ভোর
প্রভাত ফেরির সাহসী গান শেষে
ফিরবো আমি বুকে মাগো তোর।

অপেক্ষাতে থাকিস রে মা
দারুন ক্রোধে জ্বলছে ধিকি ধিকি
বুকের পাঁজরে লিখেছি যে নাম
সে আগুনে পোড়াব সব ঠিকই।

আগুনটা মা জ্বালিয়ে রাখিস
জ্বলিয়ে রাখিস ফিরতি পথের ধারে
মাটির কসম,আঁধার পুড়িয়ে তবে
ফিরবো মাগো জীবন নদীর পারে । ]]>
http://www.somewhereinblog.net/blog/sakhawatblog/28814864 http://www.somewhereinblog.net/blog/sakhawatblog/28814864 2008-06-29 10:27:10
স্বপ্ন -দুঃস্বপ্ন বুকের জমিন পুড়ছে জন্মাবধি
হারিয়ে যাওয়া অন্য কোনো রোদে
খুঁজছে পরাণ ভালোবাসার নদী।

নদীর বুকে পাথর ভাঙা স্রোত
ছুটছে ভীষণ কোন ক্রোধে কে জানে
জমছে বুকে অদ্ভূদ এক বোধ
বাতাস ভাঙে পাড়ভাঙা ক্রণ্দনে।

হারিয়ে যাওয়ার অন্য মানে এক
যার গেছে সেই বোঝে কেবল নিজে
নিঃসীম কোনো স্বপ্ন দেখা চোখ
পোড়ায় শুধু নোনা জলে ভিজে।

ঐযে আকাশ,দূরের মেঘে মেঘে
ডাক দিয়ে যায় স্বপ্নচারী মন
হাতের পরে হাতের মুঠো ঢেকে
আকাশ বুঝি ডাকছে আমায় শোন।
]]>
http://www.somewhereinblog.net/blog/sakhawatblog/28813522 http://www.somewhereinblog.net/blog/sakhawatblog/28813522 2008-06-25 13:43:38
সমূহ পতন বুকে পুষে রেখে সতেজ ইচ্ছেগুলো ছুঁড়ে দিয়ে ঠিক
ঠিকঠাক দেখে নিলাম অস্তগামী সূর্যের মহিমা।
রোদের ছায়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গুণেছি
সারিবদ্ধ ঢেউ আর প্রশান্তির সাদা পাতা
কি করে মানুষ ভুলে; সকল পোষাক তার নিজেরই কালিমা!

যতদূর দেখি; চোখে শুধু পতনের কালো গহবর মুখ
কত আয়োজন , তবু কি করে ঢাকি এই মনের অসুখ
নিজেকে ভেঙেছি তাই বলে দিলাম নাও এতটুকু জল
প্রলাপী আয়োজনে দেখি বাহারী লাগে সব কপট কল!

নিজেকে সাথে রাখি , তাই গড়িনি তোমার নিয়মে
রাখিনি চোখ তবু কোনো যাদুর অনন্ত অসীমে
পোষাকে সবই ছিলো , ছিলো অভিসারে অবিকল
ক্লান্ত সূর্য স্নানে মুছে নিয়েছি আজ চোখের কাজল।

কেবলই জেগে থাকা, জেগে দেখা সমুদ্র একাকী
এসেছিলো কেউ গর্ভিনী মাছের মতো ঢেউয়ে চেপে
দেখেনি কেউ , শুধু দেখেছে ঘর ফেরা এক পাখি
সমূহ পতন ঠেকাতে তাই তার বুকে বুক দিয়েছি সঁপে।]]>
http://www.somewhereinblog.net/blog/sakhawatblog/28811308 http://www.somewhereinblog.net/blog/sakhawatblog/28811308 2008-06-19 13:50:42
ব্যথার গভীরে তবু দুলে ওঠে প্রেম নীরবতায় ঢাকি প্রেম, কথা শুনি , মন ওঠে দুলে
কোনো কোনো গান শুনে ব্যর্থ কন্ঠে গাই এই অবেলা ।
তবুও তো স্রোত ভাঙে জীবন আচ্ছাদিত নদীর দু'কূলে।

যা কিছু পেয়েছি , নিয়েছি হাত পেতে,গোপনে কথা কয়
এখনো নারীর মুখ। কখনো প্রেমের ছদ্মবেশ
বিষন্ন কাতরতায় কি লাভ খুঁজে জীবনের ক্ষয়
এ মন ভাবে নিরুত্তর প্রান্তরে একা অবশেষ।

কখনো ব্যথার গভীরে মাতাল প্রলোভনে
কখনো ধরা দেয় না কাঙ্ক্ষিত ডানাঅলা পরী
প্রতি চুমুক জলে, জ্বলে নামে জীবনের ভুল আহবানে
তারে আমি চিনি, তারা আসে না, তুমি আসবেনা নারী।

এখন আমি মাটি হয়ে-
মেঘের সঙ্গে মিতালী গড়ি বেশি
উত্তরের হাওয়ায় সে আমারে সাথে নিয়ে
সে আমাকে বলে ; ভালোবাসি!

]]>
http://www.somewhereinblog.net/blog/sakhawatblog/28810869 http://www.somewhereinblog.net/blog/sakhawatblog/28810869 2008-06-18 12:16:14
নষ্টালজিয়া-২ বয়সী ঘুম ভেঙে-
কোনো এক স্বপ্নের বেড়ী বাঁধ গড়ি।
অতঃপর চন্দ্রফোঁটা কোনো
স্বপ্নীল মুহূর্তের জন্য
স্মৃতিময় নিপীড়নের হাত থেকে ছুটে পালাই।

এইসব কোলাহলে , আমাদের মুখগুলো সব
মেঘের কার্ণিশ জুড়ে ভেসে চলে যায়।
আর তক্ষুনি , পিছু ফিরে দেখি-
যাপিত জীবন তার
অতীত ফাল্গুনী প্রভা ছড়াতে ছড়াতে
কেমন বিষময় হয়ে ওঠে!

তবুও, তন্দ্রার ভেতর স্বপ্ন খুঁড়ে খুঁড়ে
জীবনের সোঁদা গন্ধ ভরা মাটিতে
মৃতুহীন স্বপ্নের কলস জল ভরে ভরে সম্ভার সাজাই।]]>
http://www.somewhereinblog.net/blog/sakhawatblog/28809369 http://www.somewhereinblog.net/blog/sakhawatblog/28809369 2008-06-14 11:07:37
সাইবার দিন অবাধ প্রেম জমে ডট কম আড্ডায়
ঠিকঠাক জমে ওঠে জলজ গেলাসে -
রঙীণ নকশা কাটা , চিট কোড নির্ভরতায়!

বয়সের ঘুম ভাঙে ব্লু চিপ জোছনায়
বুকের গুল্ম খোঁজে শব্দময় স্ক্রীন
সাইবার যুবা ডাকে আয় কাছে আয়
যুবতীরা খুটে খায় বুকের জমিন।

চলছে নিয়মে বেশ জীবনের ব্যয়
গেলাসে জমে ওঠে ন্যায়-অন্যায়
চুমুর চুমুক ফুরালে গেলাস , নয়া উচ্ছাসে-
আমাদের দিনলিপি লেখা হয় ফাঁকা দির্ঘশ্বাসে!

আমাদের দিন গোনে ব্যথার প্রহর
সাইবার নর-নারী মদিরা ব্যাকুল
সবকিছু ফুরালে একবুক ঝড়
আমাদের সবই ভাঙে, শরীর দু'কূল।
]]>
http://www.somewhereinblog.net/blog/sakhawatblog/28808913 http://www.somewhereinblog.net/blog/sakhawatblog/28808913 2008-06-12 17:39:32
বিরুদ্ধ কালের মেঘ,স্রোত সময় স্তম্ভিত ও শব্দহীন
মূলধণ যা আছে হিসাব কষে ,
সামান্য সুদ,নামমাত্র স্মৃতিব্যয়
বাৎসরিক জন্মদিন!

সংসার ও রাষ্ট্রস্বপ্নে প্রসারিত হয়
প্রাণহীন মেঘের কাফন সংগ্রহ
সমুদ্রে বিরুদ্ধবাদী জলস্রোত ধ্বণি
মধ্যবর্তী জলে বিষন্ন সংগীত আবহ।

বিষন্ন বাতাসে আঁশের গন্ধ ভারি,
ভারি নগ্ন সন্ন্যাসী শীত
সংশয়ী নদীস্রোত উল্টোগামী
বিরুদ্ধকালের মেঘে ছায়াপতন,
মেঘের কাফনে পতিত অতীত ]]>
http://www.somewhereinblog.net/blog/sakhawatblog/28805140 http://www.somewhereinblog.net/blog/sakhawatblog/28805140 2008-06-01 14:37:47
আত্মঘাতী ছোরার ঝিলিক শব্দের উৎসবে শুধু নীরবতা ভাঙে,রহস্য ভাঙে না।
সমস্ত ঘুমের ভেতর আলো যা সঞ্চিত উজাড়
রাতের চিরল বুকে শুধু সঞ্চিত অশ্রুর খোঁয়ারি ঘুম।

পথে পথে সকরুণ স্বপ্নের অপব্যয়,গোপন অসুখ জীবনের
গোপন ব্যর্থতা গান কেমন লুকিয়ে লুকিয়ে রাখা -
হাসির আড়ালে শৈলী সুষমায় ব্যথিত জীবন তিক্ত
হৃদয় বলে;পাথরচাপা কষ্ট মনচোরা পথে নষ্ট।

জীবন লুকানো তাই আঁধারের বুকে,কেবলই বাড়ছে ঋণ
চৈতন্যের তৃষ্ণা পুরো আয়ুকাল জুড়ে কেটে যায়...
নিঃসঙ্গ বিরহী মন সুপ্তির কাঁথায় খোঁজে ওম
জোছনার আড়ালে লুকিয়ে আছে,আত্মঘাতী ছোড়ার ঝিলিক। ]]>
http://www.somewhereinblog.net/blog/sakhawatblog/28805040 http://www.somewhereinblog.net/blog/sakhawatblog/28805040 2008-06-01 08:11:49
জন্ম অবিশ্রান্ত মৃত্যুর মৈথুন ঘ্রাণের প্রবন্ধে মাতাল অস্বস্তি পোড়া অঙ্গ সঞ্চার ।
যদিও জানি জন্ম অবিশ্রান্ত মৃত্যুর মৈথুন
তবুও নাভিমূলে জীবনের গান শোনে অন্তস্থিত সন্তান।

সারারাত লোকাচার ভুলে শরীরে সুবাস মেশায়
অন্ধকার যেন মাথা কুটে মরে আজন্ম ব্যর্থতায়
জানি না সে হাসির আড়ালে কতখানি ক্ষত
উল্কার পতনে পুলকিত হই আমি জন্মান্ধ বস্তত।

কালে কালে প্রবহমান এই অযুত স্রোত
আমাদের রাত্রিগুলি জোছনার সহযাত্রী হোক
অবিচল বোধে দেহটি শুদ্ধতর ময়ূর সন্ধানে
জীবনের শরীরে মসৃণতা খোঁজে কাব্য গানে।

দু'হাতে তুলে নেই বিন্দু বিন্দু আনন্দ দানা আজ
ঠোঁটে ঠোঁট রেখে বেজে ওঠে একান্তে এস্রাজ
তবুও নাভিমূলে স্রোত জাগে পূণর্বার -
নিজের ভেতর হতে নিজেকে বের করি মৃত ব্যঞ্জনার। ]]>
http://www.somewhereinblog.net/blog/sakhawatblog/28787999 http://www.somewhereinblog.net/blog/sakhawatblog/28787999 2008-04-15 12:35:18
লুট হয়ে যায় শষ্যের ক্ষেত,স্বপ্ন দেখে মেঘবতী নারী
কিষানের শ্রমের ফসল বুকে ধরা বেদনার জাত ঘরে তুলবার আগেই লুট করে নিয়ে যায় ফরিয়া দালাল।সিঙহাসন তবু টলে না ,হৃদয়ের বাম গ্রন্থি হতে নেমে আসে না কোনো রক্তের ফোয়ারা যাতে টলে উঠতে পারে ক্ষমতার মসনদ।শুধু লাশ দেখি ,স্বপ্নের লাশ । অভুক্ত মানুষের দীর্ঘ সারি দেখেও আমাদের মনে হয় না পতনোম্মুখ নক্ষত্রের মতো মানুষগুলো ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে ধ্বংসের অতলে।মসনদ তখন সযতনে ঘষে মেজে রাখা সুস্বাস্থ্য দাঁত কেলিয়ে বলে যায় ক্ষুধামুক্ত দেশ গড়ার দৃঢ় প্রত্যয়।আমরা কি ভুলে গেছি আমাদের পূর্বপুরুষের ঋণ,গভীর বেদনায় বলেছিলো-"আমার মাতৃভাষার নাম ক্ষুধা!"।এমন দুঃসময় এসে বসে আছে ঘরের কোণে,তবু আমি শীতার্ত রক্ত নিয়ে বসে থাকি;রক্তে যদি দোলা না জাগে , তবে রক্তে কি কাজ?

]]>
http://www.somewhereinblog.net/blog/sakhawatblog/28785836 http://www.somewhereinblog.net/blog/sakhawatblog/28785836 2008-04-07 12:06:59