আমার প্রিয় পোস্ট

সাইফু কহেন: বাঙ্গালী হিসেবে গর্বিত

সামহয়্যারে ১ বছর পার করলাম

২৮ শে জুলাই, ২০০৮ রাত ১২:৩৬

শেয়ার করুন:                   Facebook

সামহয়্যারে ১ বছর পার করলাম...
প্রথমদিকে রাশেদ ভাই সহ ইংরেজী পোষ্টগুলোতে ১ দিতাম, বেশ মজার ব্যাপার ছিলো, সামিহা এষার পোষ্ট দিয়ে শুরু ১ দেয়া, বেচারী এখন ব্লগ সহ মুছে দিয়েছে।
যতই ইংরেজী পোষ্ট আসতো , দলবেধে ১ দিতাম, ব্যাপারটা মনে পড়লে এখনো মজা লাগে।

ব্লগ নিয়ে একটা আনন্দের স্মৃতি হলো ব্লগারদের সাথে পরিচয়, ভারচুয়ালি কথা বলা মানুষগুলোকে প্রথম দেখি অপরবাস্তবের উদ্বোধনে, বইমেলায়।
একটা ব্যক্তিগত কাজে ঢাকা গিয়েছিলাম, মোবাইলদিয়ে মেসেন্জারে ঢুকলাম, ব্লগার মুন্না খবর দিলো আজকে বইমেলায় অনেক ব্লগার আসবেন, মুন্নাকে ধন্যবাদ, নাহলে এই আনন্দের মুহুর্তটা হয়তো হতোনা। যাক, বইমেলায় গিয়ে বেশ কয়েকজন ব্লগারদের সাথে প্রথম বারের মতো পরিচিতো হলাম, সে এক অদ্ভুত আনন্দের অনুভুতি, এবং অপরবাস্তবে প্রিয় কয়েকজন ব্লগারদের অটোগ্রাফ নিলাম, অটোগ্রাফ না আসলে, সেগুলা ছিলো বেশ মজার ছড়া, অপবাস্তব বইটা এই অটোগ্রাফের কারনেই আরো প্রিয় হয়েগেলো।
এতজন ব্লগার দের সাথে দেখা হবার আনন্দ অনেক দিন মনে থাকবে।

এর পর আর একটা ব্লগার আড্ডা হলো, শামীমকে এ জন্য ধন্যবাদ জানানোটা কম হবে, বেচারা অনেক কষ্ট করে আড্ডাটা সফল করেছিলো, সেখানে এত্তো এত্তো প্রিয় মানুষ ছিলো, সেটা ছিলো একটা আনন্দের দিন। একটা কথা না বললেই না, ব্লগার কেএসআমীন, ওনার সাথে আগে কখনো দেখা হয় নি, অথচ প্রথম দেখায় উনি এতো আন্তরিক ভাবে জড়িয়ে ধরলেন, বুঝলাম, ব্লগ আমাদের কতটা কাছে এনে দিয়েছে। আরো অনেকের কথাই বলা যায়, সবাই কেই প্রথম দেখলাম সেই আড্ডায়, সবাই কতটা আন্তরিক..আবারো দেখলাম...সেই স্মৃতি এখনো খুব পরিষ্কার।

ব্লগে আসলে লিখতে আসিনি, আসি এখানে সবার সাথে কিছুটা ভালো সময় কাটাতে।...এজন্য এই ১ বছরে পোষ্টের সংখ্যা খুব করুণ ..মাত্র ৩২ টি।

ব্লগে অনেক প্রিয় বন্ধু আছে, এমনিতেই তেমন পোষ্ট দিই না। তারপরও যখন ই পোষ্ট দিই..আশা করে বসে থাকি..কখন তাদের একটা কমেন্টস আসবে..

যদিও অনেকেরটাই পাই..আবার অনেকের কমেন্টস এখন আর পাইনা..তার পরও আশায় থাকি।

পোষ্ট দিয়ে একটা ব্যাপারে আমি শিউর থাকি..রাশেদ ভাইয়ের কমেন্টস আসবে। ব্যাপারটা অনেক আনন্দের।

এমনিতে কবিতা ভালো লাগেনা, তারপরও ইমন আপু, সাজি আপুর কবিতা রেগুলার পড়ি।
অনেকের পোষ্টই ভালো লাগে...
আছি..ব্লগে কিছু ভালো সময় কাটাতে....

এখনে বেশ কিছু ভালো বন্ধু পেয়েছি..এটাই অনেক বড় পাওয়া..কারন তাদের আন্তরিকতাটা অনুভব করি।

আমার পরিসংখ্যানটা এরকম

* পোস্ট করেছেন: ৩২টি
* মন্তব্য করেছেন: ৮৬২৬টি
* মন্তব্য পেয়েছেন: ১৮৪২টি
* ব্লগ লিখছেন: ১ বছর ৪ দিন
* ব্লগটি মোট ২৪৯৬৬ বার দেখা হয়েছে




 

 

  • ১৬৫ টি মন্তব্য
  • ৪৩১৩ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৪২ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২৮ শে জুলাই, ২০০৮ রাত ১২:৩৮
comment by: সবাক বলেছেন: বছর পূর্তির শুভেচ্ছা ফূর্তি:)
২৮ শে জুলাই, ২০০৮ রাত ১১:২৮

লেখক বলেছেন: সবাক ভাইকে অনেক ধন্যবাদ...

২. ২৮ শে জুলাই, ২০০৮ রাত ১২:৩৯
comment by: ইমরান মামা বলেছেন: শুভেচ্ছা
২৮ শে জুলাই, ২০০৮ রাত ১১:২৯

লেখক বলেছেন: ইমরান ভাইকেও শুভেচ্ছা..

৩. ২৮ শে জুলাই, ২০০৮ রাত ১২:৪১
comment by: ত্রিভুজ বলেছেন: জন্মদিনের (আপনার না, আপনার ব্লগের) শুভেচ্ছা সাইফ ভাই... : )
২৮ শে জুলাই, ২০০৮ রাত ১১:৪৫

লেখক বলেছেন: ত্রিভুজ ভাইকে অনেক ধন্যবাদ...:)

৪. ২৮ শে জুলাই, ২০০৮ রাত ১২:৪২
comment by: হাসিব মাহমুদ বলেছেন: এষা খালার ব্লগ মুইছা দেওনের ঘটনা শুইনা চৌক্ষে পানি আয়া পড়লো
২৮ শে জুলাই, ২০০৮ রাত ১১:৪৬

লেখক বলেছেন: হাহহাহা...হাসিব ভাই ঠিক বলছেন
আপনারে দেখে অনেক ভালো লাগলো...
অনেক ধন্যবাদ

৫. ২৮ শে জুলাই, ২০০৮ রাত ১২:৫৬
comment by: আলী আরাফাত শান্ত বলেছেন: আহা!অভিনন্দন!ভালো থাকো ভাইয়া
২৮ শে জুলাই, ২০০৮ রাত ১১:৪৮

লেখক বলেছেন: শান্তরে ...শান্তিতে অনেক ধন্যবাদ:)
কি খবর তোমার?

৬. ২৮ শে জুলাই, ২০০৮ রাত ১২:৫৭
comment by: আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

আরে আমগো সাইফুরের বছরপূর্তি হইছে ।

মোবারক হো মোবারক হো !

এত্তো এত্তো এত্তোগুলো অভিনন্দন প্রিয় সাইফুর ।
২৮ শে জুলাই, ২০০৮ রাত ১১:৫০

লেখক বলেছেন: আরাশি..দি গ্রেট আরাশি..তোমারে দেখে অনেক ভালো লাগলো...
তোমারে অনেক অনেক ধন্যবাদ..ভালো থাইকো বন্ধু

৭. ২৮ শে জুলাই, ২০০৮ রাত ১২:৫৯
comment by: বিষাক্ত মানুষ বলেছেন: অভিনন্দন কাছিম । :)
২৮ শে জুলাই, ২০০৮ রাত ১১:৫১

লেখক বলেছেন: হেহেহহেহে..বিমারে অনেক ধন্যবাদ

৮. ২৮ শে জুলাই, ২০০৮ রাত ১:০২
comment by: প্রচেত্য বলেছেন: শুভ শুভেচ্ছা রইল
এ পথ চলায় আরো বেশী সময়ের সংঙ্গী হিসেবে পেতে চাই আপনাকে, কথা দিতে হবে কিন্তু !
২৮ শে জুলাই, ২০০৮ রাত ১১:৫৬

লেখক বলেছেন: জ্বি ভাই..সাথে আছি....আপনাকে অনেক অনেক ধন্যবাদ

ভালো থাকবেন

৯. ২৮ শে জুলাই, ২০০৮ রাত ১:১৯
comment by: ফারহান দাউদ বলেছেন: ১ বছরের শুভেচ্ছা। আহারে,বেচারি এষা:)
২৮ শে জুলাই, ২০০৮ রাত ১১:৫৯

লেখক বলেছেন: ফারহান ভাইকে অনেক ধন্যবাদ...
সামিহা এষার ব্লগ এখন নাই:( বেচারী, অন্য নিকে আছেন হয়ত...

১০. ২৮ শে জুলাই, ২০০৮ রাত ১:২৮
comment by: তানজু রাহমান বলেছেন:
২৯ শে জুলাই, ২০০৮ রাত ১২:০২

লেখক বলেছেন: আরে, তানজুর দেয়া ছবিটা ভালো হইছে:)..খবর কি? দেখি না ক্যানো?
তোমারে ধন্যবাদ

১১. ২৮ শে জুলাই, ২০০৮ রাত ১:৩৩
comment by: মৈথুনানন্দ বলেছেন:

ব্লগে আসলে লিখতে আসিনি, আসি এখানে সবার সাথে কিছুটা ভালো সময় কাটাতে। আমিও তাই - কিন্তু কেউ বোঝে না। :(
২৯ শে জুলাই, ২০০৮ রাত ১২:০৩

লেখক বলেছেন: মৈথুদা অলটাইম জিনিয়াস:)....ভাই তুমি অনেক ভালো লিখো..কিছু লেখাতো দিতে পারো মাঝে মাঝে,

১২. ২৮ শে জুলাই, ২০০৮ রাত ১:৫১
comment by: সেকেতুরে বলেছেন: বর্ষপুর্তিতে শুভেচ্ছা রইলো আপনার প্রতি!
২৯ শে জুলাই, ২০০৮ রাত ১২:০৪

লেখক বলেছেন: সেকেতুরে ভাইকে অনেক অনেক ধন্যবাদ
ভালো থাকবেন ভাই

১৩. ২৮ শে জুলাই, ২০০৮ রাত ১:৫৫
comment by: কিসলু বলেছেন: অভিনন্দন
২৯ শে জুলাই, ২০০৮ রাত ১২:০৬

লেখক বলেছেন: কিসলু ভাইকে অনেক ধন্যবাদ...ভালো থাকবেন ভাই

১৪. ২৮ শে জুলাই, ২০০৮ রাত ২:১৫
comment by: আকাশচুরি বলেছেন: অভিনন্দন কাছিম ভাই!! :)
২৯ শে জুলাই, ২০০৮ রাত ১২:০৬

লেখক বলেছেন: আকাশচুরি ভাইকে অনেক ধন্যবাদ
কমেন্টস পেয়ে ভালো লাগলো:)

১৫. ২৮ শে জুলাই, ২০০৮ রাত ২:১৮
comment by: প্রবাস কন্ঠ বলেছেন: আপনাকে এক বছর পূর্তির শুভেচ্ছা
২৯ শে জুলাই, ২০০৮ রাত ১২:০৮

লেখক বলেছেন: প্রবাস কন্ঠ ভাইকে অনেক থ্যাংকস
ভালো থাকবেন ভাই

১৬. ২৮ শে জুলাই, ২০০৮ রাত ৩:৫১
comment by: একরামুল হক শামীম বলেছেন: বছরপূর্তির শুভেচ্ছা সাইফুর ভাই। :)

কেক আর কুক খাইতাম চাই। ;)
২৯ শে জুলাই, ২০০৮ রাত ১২:০৯

লেখক বলেছেন: হু..শামীম..তোমারে তো স্পেশাল থ্যাংকস... সব ই হবে..ওয়েট:)

১৭. ২৮ শে জুলাই, ২০০৮ ভোর ৪:০০
comment by: রেটিং বলেছেন: গাছের পাতা নড়েচড়ে এষার কথা মনে পড়ে।

অভিনন্দন একবছর সাইনে থাকার জন্য। :)
আমার অন্য নিকে মনে হয় প্রায় ১ বছর হয়ে গেছে, দেখতে হইবেক :)
২৯ শে জুলাই, ২০০৮ রাত ১২:১০

লেখক বলেছেন: হাহহাহা...পজু কি বলে....:) তোমারেও অভিনন্দন...
খবরকি? ভালো আছো?

১৮. ২৮ শে জুলাই, ২০০৮ ভোর ৬:১৮
comment by: অরুনাভ বলেছেন: হাটি হাটি পা পা........যেখানে খুশী সেখানে যা......বর্ষ পূর্তির অভিনন্দন......
২৯ শে জুলাই, ২০০৮ রাত ১২:১২

লেখক বলেছেন: হ্যা ভাই...আপনাকে অনেক ধন্যবাদ
কমেন্টস পেয়ে ভালো লাগলো

১৯. ২৮ শে জুলাই, ২০০৮ ভোর ৬:২০
comment by: রন্টি চৌধুরী বলেছেন: একবছর উপলক্ষে মাইনাচ মিয়া ভাই ;)
অভিনন্দন।
২৯ শে জুলাই, ২০০৮ রাত ১২:১৩

লেখক বলেছেন: রন্টি ভাই কে অনেক ধন্যবাদ...১ দিতে অনেক মজা ছিলো:) হেহেহহেহ
যখন আগের রেটিং উঠে গেলো ব্যাপার টা তখন খারাপ লাগছিলো

২০. ২৮ শে জুলাই, ২০০৮ ভোর ৬:৫২
comment by: তামিম ইরফান বলেছেন: অনেক অনেক অভিনন্দন সাইফু ভাই:):)
২৯ শে জুলাই, ২০০৮ রাত ১২:১৫

লেখক বলেছেন: গোলাবীকে ।অনেক ধন্যবাদ..দাওয়াত চাই:)

২১. ২৮ শে জুলাই, ২০০৮ সকাল ৯:১১
comment by: মিলটন বলেছেন: সাইফুরকে শুভেচ্ছা।
২৯ শে জুলাই, ২০০৮ রাত ১২:১৯

লেখক বলেছেন: মিল্টন ভাইকে অনেক ধন্যবাদ........আপনি আমার একজন প্রিয় মানুষ

২২. ২৮ শে জুলাই, ২০০৮ সকাল ৯:২১
comment by: মুহিব বলেছেন: চমৎকার রোমন্থন
২৯ শে জুলাই, ২০০৮ রাত ১২:২০

লেখক বলেছেন: মুহিব ভাই..কেমন আছেন?
আপনাকে অনেক ধন্যবাদ

২৩. ২৮ শে জুলাই, ২০০৮ সকাল ৯:৩৯
comment by: নাঈম বলেছেন: চুবেচ্চা
২৯ শে জুলাই, ২০০৮ রাত ১২:২৪

লেখক বলেছেন: ভাইয়া..কেমন আছেন? ;)

২৪. ২৮ শে জুলাই, ২০০৮ সকাল ৯:৪২
comment by: মুকুল বলেছেন: অভিনন্দন প্রিয় কাছিম! :)



এষারে আমিও মিস করি! :(
২৯ শে জুলাই, ২০০৮ রাত ১২:৪২

লেখক বলেছেন: হু..মুকুল ভাইয়ের সাথে সেবার দেখা হলো না:(
এটাই খারাপ লাগে:(

২৫. ২৮ শে জুলাই, ২০০৮ সকাল ১০:১৩
comment by: ঘাসফুল বলেছেন: নেনমিষ্টিমুখকরেন...........
:)
২৯ শে জুলাই, ২০০৮ রাত ১২:৪৩

লেখক বলেছেন: হাহাহহা...আপনার কমেন্টস গুলো মজার..ধন্যবাদ

২৬. ২৮ শে জুলাই, ২০০৮ সকাল ১০:৪৪
comment by: আইরিন সুলতানা বলেছেন:

হুররে হুয়া ক্যায়া মজা
কাছিম খায় তিলে খাজা
ব্লগের পথে চললো কাছিম
বছর ধরে হাট্টিমাটিম ...

:)

২৯ শে জুলাই, ২০০৮ রাত ১২:৪৪

লেখক বলেছেন: আপুর ছড়াটা মজা পাইলাম...এজন্য বিরাট একটা ধন্যবাদ:)

২৭. ২৮ শে জুলাই, ২০০৮ সকাল ১১:১২
comment by: প্রিয়তি বলেছেন: যাক তোমারে শুভেচ্ছা।

জয় ব্লগ..:)
২৯ শে জুলাই, ২০০৮ রাত ১২:৪৬

লেখক বলেছেন: হু...ভালো বলছো....কিন্তু তোমারে দেখি না কেনো? এটা ঠিক না

২৮. ২৮ শে জুলাই, ২০০৮ সকাল ১১:৪৮
comment by: রুখসানা তাজীন বলেছেন:
মহাকবির কথা পুস্টে নাই কেন? তার একজন একনিষ্ঠ ভক্তা হিসাবে আমি ওয়াকাউট কর্লাম X(
২৯ শে জুলাই, ২০০৮ রাত ১২:৪৯

লেখক বলেছেন: েহহেহেহেে......মহা কবি আমাকে ব্লক করছে.. এই কষ্টে ওনার নাম দিই নাই:)
আপুরে ধন্যবাদ..

২৯. ২৮ শে জুলাই, ২০০৮ রাত ১১:২১
comment by: তাজুল ইসলাম মুন্না বলেছেন: মুন্না খবর দিলো আজকে বইমেলায় অনেক ব্লগার আসবেন, মুন্নাকে ধন্যবাদ, নাহলে এই আনন্দের মুহুর্তটা হয়তো হতোনা।


আমি নিজেই যাইয়া কাউরে পাইনাই। :(
২৯ শে জুলাই, ২০০৮ রাত ১২:৫০

লেখক বলেছেন: তারপরও..তুমি না বললে সেদিন এই খবরটা পেতাম নারে ভাই
ছোট ভাই তোমারে ধন্যবাদ..

৩০. ২৮ শে জুলাই, ২০০৮ রাত ১১:৩৩
comment by: ছায়ার আলো বলেছেন: অভিনন্দন প্রিয় কাছিম বন্ধু! :)
২৯ শে জুলাই, ২০০৮ রাত ১২:৫৭

লেখক বলেছেন: হু....ছালুকে অনেক অনেক ধন্যবাদ...কিন্তু তোমারে ইদানিং খুব কম দেখি:(

৩১. ২৮ শে জুলাই, ২০০৮ রাত ১১:৫২
comment by: অ্যামাটার বলেছেন: লাগে রাহো!!!
২৯ শে জুলাই, ২০০৮ রাত ১২:৫৮

লেখক বলেছেন: হু...তোমারে ধন্যবাদ:)

৩২. ২৮ শে জুলাই, ২০০৮ রাত ১১:৫৩
comment by: চিটি (হামিদা আখতার) বলেছেন: অভিনন্দন সাইফুর।

সামনে এগিয়ে চলুন...........
পথ চলা হোক আনন্দর .....।

শুভেচ্ছা থাকলো।
২৯ শে জুলাই, ২০০৮ রাত ১২:৫৯

লেখক বলেছেন: আপু আপনাকে অনেক ধন্যবাদ
ভালো থাকবেন

৩৩. ২৮ শে জুলাই, ২০০৮ রাত ১১:৫৪
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন: অনেক অভিনন্দন কাছিম।কেমন আছো?
কবিতা পড়া কেমন চলছে?
বলেছি না পড়তে থাকো...........।
কবিতা ভালোবাসলে দেখবা কখনো অবসর কাটানো কঠিন মনে হবে না।
একদিন দেখবো তুমি ও কবিতা লিখছো।:)
অনেক ভালো লাগলো বছর পূর্তির পোষ্ট।
অনেক ভালো থেকো।
শুভকামনা আর শুভেচ্ছা।
২৯ শে জুলাই, ২০০৮ রাত ১:০০

লেখক বলেছেন: সাজি আপুউউউউ.....
ভালো আছি..... কবিতা পড়তে কষ্ট হয়:( তাও চেষ্টায় আছি:)

থ্যাংকস আপু
তুমিও ভালো থাইকো

৩৪. ২৮ শে জুলাই, ২০০৮ রাত ১১:৫৮
comment by: গিফার বলেছেন: আমার ও এক বছর হবে ২ মাস পর আমারো মনে আসে ঐ সময় রেটিং সিসটেম ছিলো আর আমি একবার ইংরেজি তে কি জানি পোস্ট দিসিলাম আপনারা সবাই আমারে পচাইসেন আমার মনে আছে এখনো ভুলি নাই..........

তারপর আমার সেই জিনের পোস্ট মনে আছে সবাই আমারে কতকিছু কইছিল? আপনারো জিনের গল্প লেখনের কথা ছিল....

ব্লগে আমি যখন প্রথম আসছি তখন আপনাগোই দেখসি
আপনারে মুন্না, কেএসআমীন, লাইটহাউজ , ত্রিভুজ ,লুলুপাগলা, নাজিরুল হক , গন্ডার.......এদের কে দেখসি বেশি আর আপনি আর মুন্না খুব পোস্ট দিতেন.....

নেন মিস্টি খান কাসিম ভাই.....

২৯ শে জুলাই, ২০০৮ রাত ১:০২

লেখক বলেছেন: মনে আছে ভাই....সবই মনে আছে
তোমার মনে আছে দেখে খুব ভালো লাগলো..অনেক অনেক থ্যাংকস

৩৫. ২৯ শে জুলাই, ২০০৮ রাত ১২:১৩
comment by: কাঙাল মামা বলেছেন: বছরপূর্তির শুভেচ্ছা কাছিম ভাই।

অনেক অনেক দিন ব্লগ লেখে যান... :)

আপনার মত কিছু ব্লগারদের সাথে কিছু সময় কাটানোর জন্যই এখানে আসা। আশা করি কোনো এক আড্ডায় দেখা হয়ে যাবে।

ভালো থাকবেন।
২৯ শে জুলাই, ২০০৮ রাত ১:০৩

লেখক বলেছেন: ভাইয়া..তুমিও ভালো থাইকো.....
অবশ্যই দেখা হবে..পরের কোন আড্ডায়

৩৬. ২৯ শে জুলাই, ২০০৮ রাত ১২:২৬
comment by: রাতমজুর বলেছেন: চালান মিয়া, আছি লগে।
২৯ শে জুলাই, ২০০৮ রাত ১:০৫

লেখক বলেছেন: হ...তোমার খবর আছে...দাওয়াত দিও :)

৩৭. ২৯ শে জুলাই, ২০০৮ সকাল ৭:৫৭
comment by: দোলাহাসান বলেছেন: বর্ষপুর্তিতে অভিনন্দন:)
২৯ শে জুলাই, ২০০৮ সকাল ৯:৪৫

লেখক বলেছেন: আপনারেও থ্যাংকস..আপনার লেখাগুলো পড়ি...সিরিজটা ভালো হচ্ছে..

৩৮. ২৯ শে জুলাই, ২০০৮ সকাল ৮:৩৪
comment by: দূরন্ত বলেছেন: অসংখ্য অভিনন্দন আর শুভেচ্ছা রইলো।
ভালো থাকবেন।
২৯ শে জুলাই, ২০০৮ সকাল ৯:৪৬

লেখক বলেছেন: হ্যা..ভাই...আপনাকেও অনেক অনেক ধন্যবাদ

৩৯. ২৯ শে জুলাই, ২০০৮ সকাল ৯:১১
comment by: ফারজানা মাহবুবা বলেছেন:
কচ্ছপের ছবিটারও তাহলে একবছর হলো! :)
২৯ শে জুলাই, ২০০৮ সকাল ৯:৪৬

লেখক বলেছেন: হাহহাহাহা...ভালো বলছো বোন...
থ্যাংকস

৪০. ২৯ শে জুলাই, ২০০৮ সকাল ৯:২২
comment by: বিবর্তনবাদী বলেছেন: একবছর বয়স্ক কাছিমের প্রথম জন্মদিনের শুভেচ্ছা।
২৯ শে জুলাই, ২০০৮ সকাল ৯:৪৮

লেখক বলেছেন: হু..ভাই..আপনারে অনেক থ্যাংকস...ভালো থাকবেন

৪১. ২৯ শে জুলাই, ২০০৮ দুপুর ১:৩২
comment by: গিফার বলেছেন: তবে এখন আর আগের মত ব্লগে থাকেন নাহ আপনি :(
২৯ শে জুলাই, ২০০৮ দুপুর ২:২৫

লেখক বলেছেন: আছি..রে ভাই....ইদানিং একটু বিজি আছি:(

৪২. ২৯ শে জুলাই, ২০০৮ দুপুর ২:১৬
comment by: রুধীণ বলেছেন: বর্ষপুর্তিতে অভিনন্দন !!!


কেমন আছ?
২৯ শে জুলাই, ২০০৮ দুপুর ২:২৬

লেখক বলেছেন: আপু..আপনারে অনেক থ্যাংকস..অনেক দিন পরে দেখলাম আপনারে

এইতো ভালো আছি
আপনি ভালো?

৪৩. ২৯ শে জুলাই, ২০০৮ দুপুর ২:২৭
comment by: অক্ষর বলেছেন: আপনারও এক বছর হয়ে গেলো?
২৯ শে জুলাই, ২০০৮ দুপুর ২:২৯

লেখক বলেছেন: হু..:) থ্যাংকস ভাইয়া...

৪৪. ২৯ শে জুলাই, ২০০৮ দুপুর ২:৩৬
comment by: লাল পিপড়া বলেছেন: আফসুস ।
৩০ শে জুলাই, ২০০৮ রাত ২:১৪

লেখক বলেছেন: কেনোরে ভাই.....থাকেন...আপনার আর ৬ মাস পরেই ১ বছর হবে
যদিও আপনাকে পুরানো লোক মনে হচ্ছে
ভাই..ভালো থাকবেন..

৪৫. ২৯ শে জুলাই, ২০০৮ বিকাল ৩:২৬
comment by: হনলুলু বলেছেন: অভিনন্দন সাইফুর ভাই ......... :)
৩০ শে জুলাই, ২০০৮ রাত ২:১৯

লেখক বলেছেন: আরে....প্রিয় হনলুলু....তোমারে অনেক ধন্যবাদ

৪৬. ২৯ শে জুলাই, ২০০৮ বিকাল ৩:২৭
comment by: কেএসআমীন বলেছেন: ভাল কথা মনে করেছেন, আমারও মনে হয় এক বছর কাছাইয়া আইতাছে...

কিন্তু সমস্যা হইলো গিয়া, যতই দিন যায় ব্লগে আমার উপস্থিতি কমতেছে। এখন মাসে দেখা যায় মাত্র একটা বা দুইটা পোস্ট। এইটা খুবই আফসোসের ব্যাপার না।

আপনার ব্যাপার অবশ্য ভিন্ন। সেজন্য আপনি অনেক ধন্যবাদের দাবীদার...

আগামী দিনগুলোতে আরও বেশী সচল ও সজীব হয়ে উঠবেন, এই প্রত্যাশায়...
৩০ শে জুলাই, ২০০৮ রাত ২:২৩

লেখক বলেছেন: হু..ভাই..আপনিও ভালো থাকবেন....অনেক অনেক ধন্যবাদ....
ব্লগে নিয়মিত আসেন....আপনাকে দেখলে ভালোই লাগে

৪৭. ২৯ শে জুলাই, ২০০৮ বিকাল ৩:৩৪
comment by: কেএসআমীন বলেছেন: আফসোসের ব্যাপার না?
না এর পরে প্রশ্নবোধক হবে।

আমি ভাই সহজে কারো আপন হইতে পারি না। এটা আমার দোষ বটে...

আপনি যেভাবে আমার প্রথম দর্শনের বর্ণনা দিলেন, তাতে মনে হয় সেই গুণটুকু আপনার নিজেরই...

সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ।
৩০ শে জুলাই, ২০০৮ রাত ২:২৫

লেখক বলেছেন: আপনারেও ধন্যবাদ

৪৮. ২৯ শে জুলাই, ২০০৮ বিকাল ৫:৩০
comment by: গিফার বলেছেন: ওহ আইচ্ছা.....
৪৯. ২৯ শে জুলাই, ২০০৮ বিকাল ৫:৪১
comment by: নির্জন রহমান বলেছেন: অভিনন্দন বর্ষপূর্তিতে.....

আমরা যারা নতুন , তাদের জন্য ভাল কি লিখেন ভাইয়া,,,,

মজার কিছু লেখা চাই...

ভাল থাকবেন।
৩০ শে জুলাই, ২০০৮ রাত ২:২৬

লেখক বলেছেন: ওকে..ভাইয়া.....আপনিও ভালো থাকবেন

৫০. ২৯ শে জুলাই, ২০০৮ বিকাল ৫:৫৫
comment by: শিবলী নোমান বলেছেন: ৪ দিন পার হয়া গেছে। তারপরেও শুভেচ্ছা।
৩০ শে জুলাই, ২০০৮ রাত ২:২৭

লেখক বলেছেন: বেপারস না...আপনাকে অনেক অনেক ধন্যবাদ

৫১. ২৯ শে জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:৩৫