আমার প্রিয় পোস্ট

মঈনুল আমায় ছ্যাঁকা দিছে !!!

১৬ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১:৩৭

শেয়ার করুন:                   Facebook

দেশের প্রথম ২৪ঘন্টার নিউজ চ্যানেল হিসেবে আমরাও চেয়েছিলাম বিবিসি, সিএনএন এর মতো কারিশমা দেখাতে। প্রযুক্তির কারিশমা দেখাতে আমরা নিজেরাই শুরু করেছিলাম নতুন কিছু প্রযুক্তি ডেভেলপের। এ লক্ষ্যে মাত্র ১০ জন ইঞ্জিনিয়ারের মাধ্যমে গঠন করা হলো সিএসবি আইটি টিম। দেশের যে কোন প্রান্ত থেকে লাইভ নিউজ, দ্রুত ভিডিও ফুটেজ সংগ্রহ, নিউজ অটোমেশন সহ সব ধরনের অত্যাধুনিক যন্ত্রাংশের সমন্বয়ে তৈরি হবে সিএসবি নিউজ, এ লক্ষ্যে বিদেশ থেকে যন্ত্রাংশ আনা শুরু হলো। কিন্তু বাধ সাধলো সরকারি কর্তাদের সহজাত চরিত্রের কাছে। এয়ারপোর্টে এসে দীর্ঘদিনের জন্য আটকা পরে রইলো সিএসবি'র যন্ত্রাংশ। চ্যানেল অনএয়ারের নির্ধারিত সময় ইতিমধ্যে পার হয়ে গেছে। আমরা আইটি ও ব্রডকাস্টের কয়েকজন অভয় বাণী শুনালাম। আইটি ডিপার্টমেন্টের আমরা দুই তিনজন সারা রাত-সারা দিন কাজ করলাম (এরকম আমরা কেউ কেউ টানা ৩৬ ঘন্টাও ডিউটি করেছি)। ব্রডকাস্টের জন্য প্লে-আউট মেশিন ও প্রয়োজনীয় অন্যান্য যন্ত্রাংশ দেশিয় ক্লোন পিসি দিয়ে আমরাই তৈরি করলাম। এর পাশাপাশি ইন্ডিয়া থেকে ভাড়া করা কিছু যন্ত্রাংশও সহায়তা দিল। এভাবেই শুরু হলো সিএসবি'র যাত্রা...। পাশাপাশি চলছে এয়ারপোর্টের কর্তাবাবু ও বিটিআরসিকে তেল মালিশ করার পর্ব। আমাদের ডিজিএম নিয়মিত গিয়ে বিটিআরসি'র বলদগুলানকে টেকনিক্যাল বিষয়ে জ্ঞান দিয়ে আসতেন এয়ারপোর্টে আটকা পরা যন্ত্রাংশ দিয়ে কী হয় সেই বিষয়ে। যাহোক খাজনার চেয়ে বাজনা বেশি দিয়ে (ঘুষের পরিমাণ যন্ত্রাংশের দামের চেয়েও ছাড়িয়ে গেছে) বেশ কিছু যন্ত্রাংশ আনা হলো (এখনো এয়ারপোর্টে আটকা পড়ে আছে অনেক যন্ত্রাংশ)। টানা তিন মাস চললো আমাদের তৈরি বাংলা-অটোমেশন। মাথার সব সময় টেনশন কাজ করতো কখন ঐ বাংলা-মেশিন হ্যাং করবে।
পাশাপাশি আমরা ঢাকাসহ দেশের গুরুত্বপূর্ণ বিভাগ ও শহরগুলোতেও ফাইবার অপটিক নেটওয়ার্ক স্থাপন করে ফেললাম। দেশের যেখানেই কোন ঘটনা ঘটুক না কেন আমাদের এই নেটওয়ার্কের কারিশমাতে তা চলে আসতো মাত্র কয়েক মিনিটের ব্যবধানেই। ডিএসএনজি ছাড়াই দেশের বিভিন্ন প্রান্ত থেকে একই সময়ে একাধিক লাইভ দেখানোর মতো সেটআপ আমরা করে ফেললাম। সবমিলিয়ে চলতে থাকলো...। ইতিমধ্যে আইটি ডিপার্টমেন্টের কয়েকজন বিশেষ কাজে এক্সপার্ট হয়ে উঠলেন । সবার নামের সাথে আলাদা একটি করে বিশেষণ যুক্ত হলো। যেমন ফাইবার ফয়সাল, আইটি মাসুম, অক্টোপাস আতক সফটওয়্যার অরুণ আর ওয়েব টিভি এবং লাইভ ব্রডকাস্টিংয়ের জন্য আমি একটি প্রযুক্তি ডেভেলপ করলাম। এজন্য বিভিন্ন পত্রপত্রিকাও আমাকে নিয়ে লিড নিউজ হলো। তাই আমার নাম হলো বিজ্ঞানী ভাই। আর আমাদের সবার গুরু ছিলেন রেজাউল ভাই। আমাদের কাজের উৎসাহ যোগাতে মার্টিন ভাই (ডিজিএম) নিজেই তৈরি করে খাওয়াতেন বার্গার, স্যান্ডউইচ ইত্যাদি। মাঝে মাঝে অফিসের নিচে চটপটি উৎসব। যেকোন প্রকার উছিলা দিয়ে আমাদের ডিপার্টমেন্টে চলতো পিজা উৎসব (দূর সম্পর্কের আত্নীয়সজনের বিয়ে কিংবা বাচ্চা-কাচ্চা হলেও তা উছিলা হিসেবে ধরা হতো)।
আমরা এক বুক আশা নিয়ে এগিয়ে চললাম...। আরও নতুন কিছু দেখানো উন্মাদনায় আমাদের চেষ্টার অন্ত ছিল না। কিন্ত মাঝ পথে মঈনুল প্রদত্ত এক অনাঙ্ক্ষিত ঝড় আমাদের থামিয়ে দিল। আমরা থমকে গেলাম। চার শতাধিক কর্মীর জীবনে হতাশা নেমে এলো। আমরা সবাই ছ্যাঁকা খাইলাম!!!!

 

 

  • ১৭ টি মন্তব্য
  • ২৭৩ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৭ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১৬ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১:৩৯
comment by: সমুদ্র বলেছেন: :(
২. ১৬ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১:৪৮
comment by: আমার আমি বলেছেন:
সিএসবি ..যখন আত্নপ্রকাশ করে তখন আমি দেশে ছিলাম না। যখন বন্ধ হয় তখনও বাহিরে। শুনেছি খুব ভালো চ্যানেল ছিল।
লিখাটি পড়ে আমারও খারাপ লাগছে। কোন কিছু যা সৃষ্ঠি করে তারা এর মূল্যায়ন বুঝে। আমাদের দেশে না বুঝার দলরা একটা অজুহাত খাড়া করে ভালো সৃষ্ঠির ধ্বংশ দেখতে বড় ভালোবাসে । সেই জাত শত্রুদের আমি ঘৃনা কার।
৩. ১৬ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১:৫৪
comment by: চন্দন বলেছেন: আমাদের তথ্যস্রোতে ভেসে যাবে মইনুল - মইন গংরা

জেগে আছি প্রতিশোধের প্রতিক্ষায়
৪. ১৬ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ২:০২
comment by: এবি+ বলেছেন: মেধাবী আপনাদের এবং ২৪ ঘন্টার নিউজ চ্যানেল সিএসবি র প্রতি এই আচরনের দীব্র নিন্দা জানাচ্ছি ;

নতুন উদ্দমে সতর্কতার সাথে আবার শুরু করুন ।
৫. ১৬ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ২:১৪
comment by: সুখী মানুষ বলেছেন: সুধারাম, আমার কতা কইলেন না :( ?
৬. ১৬ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ২:২৮
comment by: সালাউদ্দিন সেলিম বলেছেন: @অরুন এবার দেখুন
৭. ১৬ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ২:৩০
comment by: কেএসআমীন বলেছেন: আপনার কতা কইচে তো... সফটওয়্যার অরুন...
৮. ১৬ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ২:৩২
comment by: কেএসআমীন বলেছেন: ভাইসাব, একটা কথা খালি জানতে মন চায়, সিএসবি'র লাইসেন্স কি আসলেই জাল ছিল? জাল হইলে তো কয়েকজনের জেল ও জরিমানা হওয়ার কথা (প্রচলিত আইন(!) যদি থাকে)। বিষয়টা একটু খোলাসা করতে পারবেন?
৯. ১৬ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ২:৩৩
comment by: খুশবু বলেছেন: ভাল হইছে ।সারাদিন কানের কাছে খবর শুনতে ভাল লাগে না ।

যদিও অন্যদের জন্য দুখের ব্যাপার ।সরি
১০. ১৬ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ২:৪২
comment by: সালাউদ্দিন সেলিম বলেছেন: কে এস আমিন@ নিচের লিঙ্কে ক্লিক করুন

click here
১১. ১৬ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ২:৪৯
comment by: মুকুট বলেছেন: অতি শীঘ্রই সিএসবি নিউজ চ্যানেল পুনরায় চালু করার জন্য সরকারের কাছে জোর দাবী জানাচ্ছি। দেশের জন্য একটা গৌরব এই নিউজ চ্যানেল! আর আপনারা যারা এই চ্যআনেলের সাথে জড়িত, তাদের প্রতি সমবেদনা রইল! আশা করি আপনারা আবার আমাদের মাঝে ফিরে আসবেন!
১২. ১৬ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ২:৫৫
comment by: দীপ্র আহমেদ বলেছেন: মঈনুল হোসেনরে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না... কেউ কি জানেন উনি কোথায়?
১৩. ১৬ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:২৪
comment by: চির সবুজ বলেছেন: আমরা আশা করি সিএসবি খুব তাড়াতাড়িই আবার আসবে আমাদের মাঝে। সাধারণ দর্শক হিসেবে আমরা সে সময় প্রতিবাদ করেছিলাম এবং ব্লগেও প্রতিবাদ করেছিলাম।

আমরা অপেক্ষা করছি।
১৪. ১৬ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:৪৬
comment by: সালাউদ্দিন সেলিম বলেছেন: আমরাও অপেক্ষা করছি......
১৫. ১৬ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:১০
comment by: মো: খায়রুল বাসার বলেছেন: আমরাও অপেক্ষা আছি ।
১৬. ১৬ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:১২
comment by: আবু সালেহ বলেছেন: আমিও অপেক্ষায় আছি ...কবে আবার দেখতে পাবো???
১৭. ১৬ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:০৮
comment by: শান্ত বলেছেন: খুব দু:খজনক বিষয়। সিএসবি আমাদের গর্বের বিষয় ছিলো। যদিও ধর্মীয় বিষয়ে তাদের খুব এলার্জি ছিলো, তবুও পুনরায় চালু করার অনুমতি প্রদানের জন্য সরকারের কাছে তীব্র দাবী জানাচ্ছি।

 



 


তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাথে আছি দীর্ঘদিন। প্রকৌশলী হিসেবে কাজ করেছি এসটিভি ইউএস এ। তারপর সিএসবি নিউজে। তথ্যপ্রযুক্তিবিষয়ক মুক্ত সাংবাদিকতা...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ১৮৮৫