আমার প্রিয় পোস্ট
- জনপ্রিয় কথা সাহিত্যিক হূমায়ূন আহমেদের ১৬০ টি উপন্যাস ডাউনলোড করুন কোন ঝামেলা ছাড়াই... - জবরুল আলম সুমন


পুরাতন পড়ুয়া ব্লগাররা ১০০ হাত দুরে থাকেন, নতুনরা দেইখা যান সুন্দর সুন্দর সব লেখার লিংকের কালেকশন কাকে বলে 

সামু ব্লগে সুন্দর সুন্দর সব লেখার লিংক গুলো এক পোষ্টে জড়ো করা পোষ্টের ঠিকানা - ডিজিটাল মুবিন
- ভালো লাগা প্রিয় কবিতারা-৫১ ( আপন মানুষদের কাছে ফিরে যাবো-মহাদেব সাহা ) - আবদুর রাজ্জাক শিপন
- কুরআনের অবিশ্বাস্য গানিতিক বিস্ময় - সৌরভ তোফাজ্জল
- সমরেশ মজুমদারের ৫০ টি বই এর অনলাইন কালেকশন ...... - ইনফো
- কয়েকটি চমক মুভির রিভিউ (ডাউনলোড লিঙ্ক সহ) - নিশাচর ছেলে
- আসুন সবাই মিলে মুভি ডাউনলোড করার সবগুলো সাইট এক পোস্টের নিয়ে আসি - টেকি মামুন
- ডাউনলোড করুন: ইংরেজি Vocabulary-র ওপর দুটি ঝাক্কাস বই - ইমন জুবায়ের
- চলচ্চিত্র বিষয়ক আমার যত পোস্ট - কাঊসার রুশো
- আপনি কি মুভি পাগল? আরে এই পোস্ট আপনারই জন্যে।২৪টি ফাটাফাটি সাইট+150-250মেগা মুভি(আপডেট হচ্ছে) - স্বপ্নবাজ জুয়েল
- অসাধারণ কিছু শর্টফিল্ম ( প্রতিটির এন্ডলাইনে আপনাকে মুগ্ধ হতেই হবে ! ) - অন্ধ আগন্তুক
- যারা ম্যাথ ভীতিতে ভুগছেন তাদের জন্য এক চমৎকার বই। - শোভন এক্স
- রসিকগ্রুপ-(১০০০?) (সেলিব্রেশান পোস্ট) (মুন্না ও জানা আপা মাস্ট সী...) - সুমন সালেহী
- কেন লেখেন? - আহমাদ মোস্তফা কামাল
- অভিমান করে অপেক্ষার নাম ভালবাসা - মাসুম আহমদ ১৪
- ভাবলাম পিসির বুকমার্কগুলো ব্লগে শেয়ার করি (২য় ও শেষ পর্ব)
- নাফিস ইফতেখার
- দা নাইনথ গেট(The Ninth Gate) : আমার প্রিয় সুপারন্যাচারাল মিসটেরি থ্রিলার মুভি - কবি রাজ
- ২৬ বছর বয়সেই মিলিয়নিয়ার হওয়া Adam Khoo তার সৌভাগ্যকে বিশ্লেষণ করেছেন। চলুন দেখি কিভাবে... - মুভি পাগল
- আপনাকে মুগ্ধ করতে চাই।
শর্ত : আপনাকে মুভিপ্রেমী হতে হবে এবং ১২ মিনিট ১২ সেকেন্ড সময় দিতে হবে।
- কবি রাজ
- শেয়ার বাজারের মুল্য তালিকা - আমি যেভাবে দেখি - রুবেল আহাম্মদ
- হুমায়ুন আহমেদের ১৪৮ টি বইয়ের বিশাল সমগ্র [রিপোস্ট] লিংকসহ ঠিক করে দিলাম - বখতিয়ার হোসেন
- ব্লগের সব লেখা আপনার কম্পিউটারে!!!!! - আলী প্রাণ
- আস্তিকতা বনাম নাস্তিকতা: একটি বিশ্লেষণ - ১ - এস. এম. রায়হান
- তোমাকে লেখা...... - তানজিম রুশো
- কোপা বলকাপ! (আর্জেন্টিনা বনাম ব্রাজিল-রম্য গল্প) - সুমন সালেহী
- এই গল্পটা গরম - সুমন সালেহী
- ইংরেজীতে দক্ষতা বাড়ানোর জন্য কি করব? প্লীজ হেল্পান - তাসনুভা খান
- বাংলা থেকে ইংরেজি বা যে কোন Font দ্রুত পরিবর্তন করুন মাউস ছাড়াই !!!
- এস.কে.ফয়সাল আলম
- পিডিএফ-এ কনভার্ট করার দারুন একটি সফটওয়ার keygenসহ - সাজিদস্টার
- বিনামূল্যে আনলিমিটেড SMS করুন কম্পিউটার থেকে - মহসিন০৮
- একটি গোপন যাদুমন্ত্র - লেখাজোকা শামীম
- জেনুইন PDF কনভার্টার PDF Zilla ফ্রি ! - আরিফ বল্গ
- অনলাইনে জিডি করতে পারবেন রাজধানীবাসী - াহো
- বাসর রাতের RJ দম্পতি (রম্য গল্প) - সুমন সালেহী
- ডা: জাকির নাইক ---অলৌকিক আলোকবর্তিকা হাতে এক উত্তরাধিকারীর কথা - সুমন সালেহী
- সবকথা কৌতুক নিয়া!
- তাজুল ইসলাম মুন্না
- আইপি ট্রেস , হু ইজ অনলাইন নাও, কেম ফ্রম, ইত্যাদি , ইত্যাদি জানিবার চাইলে, ঢুইকা পড়েন - ভেংচুক
- নবীন লেখকলেখিকাদের জন্য :: কীভাবে বই বের করবেন - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- তোমার শেষ পর্যন্ত - অদৃশ্য
- যারা ল্যাপটপ কেনার কথা ভাবছেন...একটি সতর্কতামুলক পোষ্ট - তাসমান
- কেমন হবে আপনার সিভিঃ কিছু টিপস্!! - মুকুট
- ক্ষোভ - অদৃশ্য
- How to say I Love You in 100 Languages (আমি তোমাকে ভালবাসি) - বাংলার দাদা
- সাম্প্রতিক দেখা মুভি - দারাশিকো
- পেনড্রাইভ থেকে পিসিতে ভাইরাস ঢোকবার পথটাই বন্ধ করে দিন - মোঃ রফিকুল আলম (পাভেল)
মানিক, প্রিন্সেস ডায়ানা ও নারীমূর্তি (পর্ব-১)
২৮ শে নভেম্বর, ২০০৮ রাত ১০:১৭
১.
ধানমন্ডি গভঃ বয়েজ স্কুলের সামনের রাস্তাটি আজ তুলনামূলক ফাঁকা। সাপ্তহিক ছুটির দিন তার উপর শীতের রাত। দোকানের ডিসপ্লে গ্লাসের ভেতর দিয়ে মানিক বাইরে তাকিয়ে ছিল। আজ তার জীবনের একটি স্মরণীয় দিন ।
এতদিন ধরে ঢাকায় আছে কিন্তু তার স্বপ্নের নারীটিকে আজকের আগ পর্যন্ত সে কোথাও দেখেনি। তার স্বপ্নের নারী দোকানের কোন কাস্টমার নয় । “বাংলার নারী” দোকানে কত বিখ্যাত নায়িকা মডেল এল গেল কিন্তু কাউকে তার কখনো ভাল লাগেনি। কিন্তু আজ তার স্বপের নারীমুখটি দোকানে এসেছে.. না সে কোন মডেল, নায়িকা কিংবা রক্তমাংসের কাস্টমার নয়..সে হচ্ছে একটি নারীমূর্তি..(ডিসপ্লে ডল) শাড়ী পরিয়ে ডিসপ্লে করার জন্যই এ মূর্তির আগমন।
মূর্তিটি নিয়ে যখন ওদের কর্মচারী আলম যখন দোকানে ঢুকল তখন চোখ পড়তেই মানিক চমকে ওঠে! আরে এ ধরণের চেহারার একটি মেয়েই তো সে এতদিন খুঁজছে.. সে অবাক হয়ে চেয়েছিল... কর্মচারী আলম বলে ‘কী দেখেন স্যার ! এর চাইতে সুন্দর আর পাইলাম না। বড় স্যারে যে কী কয়?”
ঃ না কী বলবে ! মূর্তিটি তো খুবই সুন্দর! এটা আমাদের দোকানের সেরা মূর্তি
ঃ স্যারে যে কী কন! এর চাইতে কত সুন্দর মূর্তি আমগো দোকানে আছে.. ঐ যে পশ্চিমে দিক থেকে দ্বিতীয় মূর্তিটা দেখেন স্যার.. আমার মাঝে মধ্যে মনে হয় শাড়ী পইরা নায়িকা মৌসুমি দাঁড়ায়া আছে..
ঃ তোমারে বলছে.. নায়িকা মৌসুমি তো আমাদের দোকানে আসছিল.. সে রকম হলে তো তিনি তো মূর্তিটা চেয়ে নিয়ে যেত..
ঃ তাইলে স্যার বলতেছেন মূর্তি ঠিকই আছে.. বড় স্যারে কিছু বলবে না..
ঃ তুমি নিশ্চিন্ত থেকো। কিছু বললে আমি সামলাব..তুমি এখন এক কাজ কর.. তোমার নায়িকা মৌসুমির শাড়ীটা খুলে একে পরিয়ে দাও!
ঃ আচ্ছা ঠিক আছে স্যার!
আলম শাড়ী পরাতে থাকে। মানিক মুগ্ধ হয়ে দেখতে থাকে.. আহা এরকম একটি মেয়েই তো সে খুঁজছে! কতদিন কতদিন পর সে তার চাঁদমুখ দেখল.. যদিও মূর্তি তাতে কোন সমস্যা নাই..। এখন দোকানে বাইরে সে এধরণের মেয়েই খুঁজতে থাকবে.. দেখতে দেখতেই একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সে নিয়ে নেয়.. এরকম চেহারার মেয়ে না পেলে সে বিয়েই করবে না..মনে মনে সে চিন্তা করে “পাক্কা”।
হঠাৎ আলম বলে ওঠে “স্যার শাড়ী পরানোর পর ভালই লাগতেছে..তবু স্যার এইটা আমগো দোকানের সবচে” সুন্দর থুক্কু সুন্দরী না!’
ঃ তাই.. না.. আমার কাছে এটাই সবচে’ সুন্দর
ঃ স্যার একেকজনের এক এক রুচি.. এই যে ধরেন আমার বউ .. ওরে আমার আব্বা-অম্মার কাছে এমন সুন্দর লাগছে আমারে ফোন কইরা কয় আলম তোর লাইগা নায়িকা ঠিক করছি.. আমি মনে করলাম নায়িকা যখন কইছে তখন মোটামুটি সুন্দর তো হইবই..মাইয়ার বাড়ীত যাইয়া দেখি কই নায়িকা ? এ যে দেহি এসটা !
ঃ এসটা কী ?
ঃ বুঝলেন না স্যার বাংলা সিনেমার এসটা আছে না এসটা ! ওইযে নায়িকার পিছে নাচানাচি করে..
ঃ ও আচ্ছা এক্সট্রা .. হা হা তারপর কী হল ?
ঃ তারপর আর কী.. মা-বাবার মনে তো আর দু:খ দিতে পারি না.. আর আমার চেহারাও তো সালমান শাহ্ ’র মতো না.. এসটা ছাড়া আমার ভাগ্যে তো আর মৌসুমি থাকবো না!
ঃ তাহলে তুমি বলছ তোমার চেহারা সালমান শাহ্’র মতো হলেই তুমি মৌসুমিকে বিয়ে করতে পারতে ?
ঃ হ তাইতো.. ধরেন আমার চেহারা যদি সালমান শাহ’র মতো হইত তাইলে নায়িকা মৌসুমি যেইদিন আমগো দোকানে আইছিল হেইদিনই আমারে দেইখ্যা মৌসুমি আমার হাত ধইরা কইত “ আলম তোমাকে ছাড়া আমি বাঁচব না। চল আমরা পালিয়ে যাই!”
ঃ তখন তুমি কী করতা ? সেদিনের বহু আগেই তো তুমি বিয়ে করেছ..
ঃ স্যারে যে কী কন! একটা এসটার লাইগা নায়িকা মৌসুমিরে ছাইড়া দিমু ? মৌসুমি আমারে যেখানে নিতে চাইত আমি সেখানেই যাইতাম.. পরের দিন পত্রিকায় খবর আইত “সামান্য দোকানের কর্মচারী কে নিয়ে নায়িকা মৌসুমি উধাও!”
আলমের কথা শুনে মানিকের হাসতে হাসতে প্রায় পড়ে যাবার অবস্থা !
এভাবে নানা রকম হাসি ঠাট্টার মধ্য দিয়েই সে দিনের মত দোকান বন্ধ করার সময় হয়ে যায়..
২.
আজকের রাতটি অন্যরাতগুলোর মত নয়। আজ রাতে কল্পনা করার মত একটি মেয়ে তার মস্তিষ্কে আছে। আহা ! কী তার রূপ! কী সুন্দর মুখশ্রী ! মানিক ভেবে পায় না আজকাল মানুষ ঐশ্বরিয়া রায় কে নিয়ে এত মাতামাতি করে কেন? ওর কাছে মোটেও ভাল লাগে না।
অমিতাভ বচ্চন তো তারে বিধাতার নিখুঁত সৃষ্টি বলেছে। ওর কাছে মনে হয় ব্যাটা নির্ঘাত বুড়া বয়সে প্রেমে পড়েছে... নিজে তো আর বিয়ে করতে পারবে না তাই ছেলেকে বিয়ে করিয়েছে..
এখন অবশ্য এসব ভাবার কোন মানে হয় না। এখন তার হৃদয়ের রাণী নারী মূর্তিটি মানে ডিসপ্লে ডলটি কে নিয়ে ভাবাই ভাল। এভাবে নারী মূর্তি বার বার বলতে ভাল লাগছে না... ঐ মূর্তিটার একটা নাম দেয়া দরকার...আলমের মৌসুমি ডলটার মতন.. বাংলাদেশের কারো নামে দেয়া যাবে না... তাহলে কী নাম দেয়া যায়.. কী নাম দেয়া যায়.. হুঁ “ডায়ানা” দিলেই হয়। প্রিন্সেস ডায়ানার নামে দেয়াই ভাল। প্রিন্সেস ডায়ানাকে তার ভালই লাগত..ঠিক আছে তাহলে মূর্তি বা ডলটির নাম দেয়া হল “ডায়ানা” সে মনে মনে ঠিক করে “পাক্কা”
ওরা ছোটবেলায় বন্ধুরা কেউ পাক্কা বলার অর্থ ছিল কথাটি রাখতেই হবে।
এভাবে আর একটি জিনিস গতকাল সে পাক্কা করেছে আর তা হল ঐ মুর্তিটার মতো চেহারার মেয়ে না পেলে সে বিয়েই করবে না। হ্যাঁ এরকম চেহারার মেয়ে না পেলে বিয়ে করা ঠিক হবে না । কারণ অন্যকাউকে বিয়ে করলে তার চেহারায় শুধু ডায়ানা ডলের মুখছবি ভাসতে থাকবে আর এই ধরণের ভাবনা নিয়ে আর যাই হোক সংসার করা যাবে না। এভাবে সে সাতপাঁচ ভাবতে থাকে...একটা জিনিস নিশ্চিত সে যে পুরোপুরি একটা প্রেমে পড়েছে জীবনে প্রথম বারের মত তাতে কোন সন্দেহ নেই।
নিঃসন্দেহ নিশ্চিন্ত হয়ে সে ঘুমের গভীরে তলিয়ে যায়... ... (চলবে)
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): গল্প ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: hmm
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














