এখনই ইন্ডয়ানা জোন্স ছবিটির চার নম্বর পার্ট দেখতে বসব। ঠিক এই মূহুর্তে ব্লগের সবার সাথে একটি ডিভিডি কালেকশান শেয়ার করার ইচ্ছে জাগল। এই কালেকশান টি হল হ্যারিসন ফোর্ড অভিনীত স্টিভেন স্পিলবার্গ পরিচালিত ইন্ডিয়ানা জোন্স এর চারটি মুভি + নিকোলাস কেইজ অভিনীত ন্যাশনাল ট্রেজার এর দুটি মুভি। অর্থাৎ মোট ছয়টি মুভি। থ্রিলার মুভি হিসাবে ন্যাশনাল ট্রেজার এর দুটি মুভি সারাজীবন আপনার মনে থাকবে। আর ইন্ডয়ানা জোন্স ্ও প্রায় একই ধাঁচের যেখানে প্রতি পদে মৃত্যুর সঙ্গে পাল্লা দেন হ্যারিসন ফোর্ড তথা ইন্ডিয়ানা জোন্স। স্টিভেন স্পিলবার্গের ছবি সম্পর্কে না দেখেই বলে দেয়া যায় অসাধারণ মুভি !! তিনি এমনই এক পরিচালক !!
এবার কথা হল মুভি কালেকশানটি কিনবেন কোত্থেকে ? আমার বন্ধু জোসেফ আমাকে এই মুভি গুলো + দোকানের সন্ধান দিয়েছে... দোকানটি হচ্ছে বসুন্ধরা সিটির “মেগাসফ্ট” লেভের-৬ দোকান নং ৩৭-৩৮ যেখানে আপনি সুপারবিট ডিলাক্স এর অরিজিনাল ডিভিডি গুলো পাবেন অর্থাৎ প্রতিটি মুভিরই প্রিন্ট ভালো। অনেক ডিভিডি আছে ছয় মুভি চার গিগা জায়গায়...্ওগুলো ভালো নয়... মেগাসফ্ট এর গুলো প্রতিটির স্পেস হল সাত গিগা। তাই বেশিরভাগ ছবির প্রিন্ট ভালো।
টিপসঃ আপনার কাছে সব জায়গায় বক্স ছাড়া ই ৭০ টাকা চাইবে। ্ওদের ্ওখানেও তাই। তবে আপনি যদি বলেন যে আমিতো আপনাদের এখান থেকে বক্স সহই ৭০ টাকা করে নিই তখন আপনাকে বক্স সহই ৭০ টাকা করে দিবে। অথবা কোন বন্ধুর রেফারেন্স দিয়ে বলতে পারেন যে আপনারা তো বক্স সহ ৭০ টাকা বিক্রি করেন তাহলেই হবে।
আমি নিশ্চিত মুভিগুলো আপনাদের ভাল লাগবে।....সেজন্যই ব্যস্ততার মাঝেও পোস্ট দিলাম !!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


