somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্ষমার উপর কিছু নাই

১৮ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অপারেশন থিয়েটার থেকে ক্লান্ত চেহারা নিয়ে ডাক্তার বেরিয়ে আসলেন। বাইরে রোগীর আত্নীয়রা দুরু দুরু বুকে বিরস মুখে অপেক্ষা করছেন। সবাই ভয়ে ভয়ে ডাক্তারের মুখের দিকে তাকাচ্ছেন্, কিন্তু কেউই কিছু বলতে সাহস পাচ্ছেন না।

আচমকা ডাক্তার চেচিয়ে উঠেন-আপারেশন সাকসেসফুল। সবাই হাপ ছেড়ে বাচেন। সবার মুখে হাসি ফুটে উঠে।

ডাক্তার সুযোগ পেয়ে সবাইকে বোঝানোর চেষ্টা করেন- এটা খুব জটিল একটি অপারেশন ছিল। রোগীর ডান কিডনিতে টিউমার ছিল। আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু শেষ পর্য়ন্ত ডান কিডনি কেটে বাদ দিতে হয়েছে। সমস্যা নেই। বাম কিডনি যেটা ভাল রয়েছে সেটা দিয়ে রোগী কাজ চালাতে পারবে।

রোগীর আত্নীয়দের মধ্য থেকে একজন হতভম্ব চেহারা নিয়ে হা করে ডাক্তারের মুখের দিকে তাকিয়ে থাকেন-কিন্তু ডাক্তার সাহেব, রোগীর তো টিউমার হয়েছিল বাম কিডনিতে তাহলে আপনারা ডান কিডনি বাদ দিলেন কেন।

তাই নাকি এবার ডাক্তার হতভম্ব। কিন্তু আমার সহকারীতো বলল ডান কিডনিতে সমস্যা। মনে হয় তাড়াতাড়িতে বেচারা ভুল করে ফেলেছে। সরি তার হয়ে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। কোন চিন্তা করবেন না। আমরা আবার অপারেশন করে রোগীর টিউমার অক্রান্ত বাম কিডনিটা বাদ দিয়ে দেব। এর জন্যে আপনাদের কোন ফি দিতে হবে ন্। আমার ফ্রি করে দেব।

রোগীর আত্নীয়দের মুখে আবার হাসি ফুটে উঠে।

পূর্বের আত্নীয়টি পুনরায় বলে উঠে-কিন্তু ডাক্তার সাহেব, ডান কিডনিতো আপনারা আগেই বাদ দিয়েছেন। এবার বাম কিডনিও বাদ দিতে যাচ্ছেন। দুই কিডনি ছাড়া রোগী বাচবেতো। ভয়ের কিছু নেই তো।

ডাক্তার কোন উত্তর দেন না। কটমট করে বক্তার মুখের দিকে তাকিয়ে থাকেন। যেন এরকম আহাম্মকের মত প্রশ্ন কখনও শুনেননি।


(ভারতীয় বি.এস.এফ এর এক সদস্য বাংলাদেশের সীমানায় এক গ্রামে ঢুকে তিন জন নিরীহ গ্রামবাসীকে গুলি করে মেরে ফেলল।এর মধ্যে এক মা ও তার এক বছরের বাচ্চা ছিল।

এধরনের কান্ড তারা সুযোগ পেলেই করে থাকে। অবশেষে দুই দেশের প্রধানদের মধ্যে পতাকা বৈঠক হয়। সে দেশের প্রধান ক্ষমা প্রার্থনা করেন। ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না। আমরা অভিযুক্ত বি.এস.এফ এর বিরুদ্ধে (যে মাতাল অবস্থায় এই কান্ড করেছে) যথাযথ ব্যবস্থা নেব। ।

তবে তিনি আরও কিছু কথা বলতে পারতেন। যেমন, ভাইসব আপনারা তাকে ক্ষমা করে দেন। বেচারা একটা ভুল করে ফেলেছে। ভুলতো মানুষই করে। আর কবিতো বলেছেনই পাপকে ঘৃনা কর পাপীকে নয়। আপনারা সুযোগ দিলে সে পুনরায় ভাল হয়ে যাবে।

খুব আনন্দের কথা আমাদের গম্ভীর মুখে পুনরায় হাসি ফুটে উঠল। আমরা আবার সুখে শান্তিতে বসবাস করতে শুরু করলাম।

কিন্তু আমরা ভুলে গেলাম যে পরিবারের তিন জন সদস্য মারা গেছে সেই অসহায় পরিবারের কথা। সীমান্তবতী গ্রামের হাজার হাজার মানুষের কথা যারা নিরাপত্তার অভাবে নির্ঘূম রাত কাটাচ্ছে।

কিন্তু আমাদের কার এত বড় সাহস-অপারেশন থিয়েটারের বাইরে রোগীর অপারেশন নিয়ে ডাক্তার কে প্রশ্ন করব। কারণ-দি ডাক্তার ইজ অলওয়েজ রাইট।)
৬টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×