somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গণতন্ত্রের ফাঁকা বুলি

০১ লা জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বনের সব পশুরা মিলে ঠিক করল তাদের নতুন একজন রাজা থাকা উচিত। সেই আদি কাল থেকে চলে আসছে সিংহ পশুদের রাজা। যুগ যুগ ধরে সিংহ জঙ্গলে স্বেচ্ছাচারিতা চালিয়ে আসছে। যথন তখন বনের পশুদের ধরে ধরে খেয়ে ফেলে। এই অনিয়ম আর চলতে দেয়া যায় না। এখন গণতন্ত্রের যুগ। তাই শৈরশাসন আর চলতে পারে না।

যেই ভাবা সেই কাজ। সবাই সিদ্ধান্ত নিল ভোটের মাধ্যমে একজন বনের রাজা নির্বাচিত করা হবে। প্রত্যেকে একজন পশুর নাম প্রস্তাব করবে। যেই পশু সব চেয়ে বেশী ভোট পাবে তাকেই বনের রাজা নির্বাচিত করা হবে।

পুরো কাজের দায়িত্ব বাঘকে দেয়া হল। বাঘ সম্পূর্ন নিরপেক্ষ ভাবে একজন রাজা ঠিক করে দেবে।

সারাদিনের উত্তেজনা শেষে ভোট দান শেষ হল। এবার গণনার পালা। গণনা শেষ। এবার ফল প্রকাশের অপেক্ষা। দেখা গেল সবচেয়ে বেশী ভোট পেয়ে বিজয়ী হয়েছে গাধা। বনের সব পশুরা অবাক। এটা কি করে সম্ভব। এটা ঠিক তারা সবাই চেয়েছে সিংহ নির্বাচনে ফেল করুক। তাই সিংহকে ভোট দেয়নি। কিন্তু তাই বলে গাধা পাশ করুক তাও চায়নি। সবাই ভাল করেই জানে জঙ্গলের আইন ঠিক রাখতে হলে যে মেধা এবং শক্তি দরকার তা গাধার নেই।

এদিকে সিংহ থেকে থেকে হুংকার ছাড়ছে। এই পাতানো নির্বাচন মানি না, মানব না।

বাঘ দেখল এই সুযোগ।
বাঘ গম্ভীর স্বরে বক্তৃতা আরম্ভ করল-ভাইসব, আপনারা জানেন দীর্ঘ দিনের শৈরশাসনের যুগ শেষ হয়ে এই বনে গণতন্ত্রের সূচনা হতে যাচ্ছে। কিন্তু আমরা গণতন্ত্রের ভার যার তার হাতে দিয়ে দিতে পারি না। যেহেতু আপনারা সিংহের অত্যাচার থেকে মুক্তি চান। আবার গাধাকেও বিজয়ী হিসেবে দেখতে চান না। তাই আমি বলছিলাম কি, আপনাদের সামনে এখন একটিই পথ খোলা রয়েছে। সেটা হচ্ছে মধ্যবর্তী পন্থা। আপনারা নিরপেক্ষ কাউকে নির্বাচিত করতে পারেন। আর আপনাদের যদি আপত্তি না থাকে তবে আমি এই পদ অলঙ্কিত করতে রাজী আছি।
বনের সব পশুর মাঝে গুঞ্জন উঠল। শেষ পর্যন্ত অনেক তর্ক বিতর্কের পর বাঘকেই পশুর রাজা নির্বাচিত করা হল।

বেশ কিছুদিন ভালই গেল। তারপর বাঘ যখন তখন বনের পশুদের ধরে ধরে খাওয়া শুরু করল।

বনের পশুরা শেষ পর্যন্ত উপলব্ধি করল গণতন্ত্র-ফন্ত্র আসলে কিছুই নয়। সব হাওয়া কখনই তাদের ভাগ্যের পরিবর্তন হবে না।

ঈশপের আধুনিক উপদেশ: গণতন্ত্র সবার জন্যে নয়।সবাই এটাকে ঠিকমত হজম করতে পারে না।

( দেশে যে সরকারই নির্বাচিত হয়ে আসুক তারা কিছুদিন খুব চিল্রাফাল্রা করেন-আমরা দেশে গণতন্ত্রের শাসন প্রতিস্ঠিত করেছি। গণতন্ত্র কারো পৈত্রিক সম্পত্তি নয়। দেশের জনগণ কি চাচ্ছে। তারা কি বলছে তাদের তা একটু শুনা উচিত। এবং সেই মত কাজ করা উচিত। তাহলেই দেশে সত্যিকার ভাবে গণতন্ত্রের শাসন প্রতিষ্ঠিত হবে। অন্য আর কোন ধরনের গলাবাজির দরকার নেই।)
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×