আমার প্রিয় পোস্ট
- কিছু মজার এ্যাড - মন মণষা
- এযাবৎ কালের সকল ব্লগারের লিষ্ট :: ১০০০% গ্যারান্টি , সবাই আছেন --নিয়মিত আপডেট করার খায়েস আছে - কুঁড়ের বাদশা
- শেয়ার করার মত কিছু চমৎকার ছবি -৫ [ Gooooooogle অফিস ] - কুঁড়ের বাদশা
- গাছ : সত্যি আশ্চর্যজনক - চাররঙা রঙিন-কষ্ট
- আপনার পেনড্রাইভকে বুটেবল করুন একদম সহজ উপায়ে....
- আদনান শওকত
- বিশ্ববিবেককে কাঁপিয়েছিল যে ছবি - জোবাইর
- জেনে নিন আপনার পাঠানো মেইলটা প্রাপক পড়েছে কিনা - আলোকিত পৃথিবী
- জেনে নিন পাসওয়ার্ড ফিল্ডের নীচে কি পাসওয়ার্ড দিয়েছে আপনার বন্ধু - কুঁড়ের বাদশা
পৃথিবীর যেকোন নামের ব্যাক্তির ওয়েবজগতের নানা তথ্য জানার অসাধারণ এক সাইট 
- নিরব হাসি
- শেয়ার করার মত কিছু চমৎকার ছবি :: সব পর্ব একসাথে , পোষ্টটি নিয়মিত আপডেট হবে :: - কুঁড়ের বাদশা
- কাগজ কেটে মজার শিল্পকর্ম! - নীল ভোমরা
- Chat ডিকশনারি - স্ল্যাং ও অর্থসহ (একটি সম্পূর্ণ আজাইড়া পোস্ট) (১৮+ পোস্ট) - নাফিস ইফতেখার
- ভারত মহাসাগরে হারিয়ে যাওয়া ( থাই নৌবাহিনী কতৃক ) হতভাগ্য মানুষগুলো নিয়ে নিউজ ক্লিপ - মাহবুব সুমন
- নৌ কমান্ডো ফজলুল হক ভুঁইয়া - রাসেল ( ........)
আপনি কি বিখ্যাত হতে চান?
২৮ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৫:৫৪
বিখ্যাতরা যা করেন তাই মজার কান্ড। আপনি আমি করলে তা হবে পাগলামী। নীচে এদের কিছু মজার কান্ডকীর্তি দেয়া হল। এখন আপনি চিন্তা করে বের করুন কোন কান্ডটি ঘটিয়ে আপনি ইতিহাসে এদের মত জায়গা করে নিতে পারবেন।
১. হামদার্দ এর প্রতিষ্ঠাতা হেকিম আজমল খানের চিকিৎসক হিসেবে খুব নাম ডাক ছিল। তিনি নাকি রোগীকে না দেখেই শুধু রোগীর প্রশ্রাব দেখেই রোগ নির্ণয় করতে পারতেন। এ কথা শুনে একবার এক ব্যক্তি পরীক্ষা করার জন্য নিজের প্রশ্রাব না পাঠিয়ে উটের প্রশ্রাব পাঠালেন রোগ নির্ণয়ের জন্য। আজমল খান প্রশ্রাব পরীক্ষা করে ব্যবস্থাপত্র দিলেন-এই প্রশ্রাবের মালিককে আরও বেশী করে খড় এবং ভুষি খেতে হবে।
২. নামী হস্তরেখাবিদ কিরোর পান্ডিত্য পরীক্ষা করে দেখার জন্য একবার এক লোক চিড়িয়াখানার শিম্পাঞ্জির হাতের ছাপ নিয়ে কিরোকে হাতের ছাপের মালিক সম্পর্কে কিছু বলতে অনুরোধ করেন। কিরো হাতের ছাপটি দেখে বলেন-এটি নিশ্চয়ই আপনার কোন ঘনিষ্ট আত্নীয়ের হাতের ছাপ হবে। তাকে বলবেন খাঁচা থেকে বেরিয়ে এসে আপনার সাথে থাকতে। তা হলে আপনাদের দুই জনের উন্নতি হবে।
৩. বিশ্ববিখ্যাত অভিনেতা চার্লি চ্যাপলিনের সুনাম তখন চারদিকে । কে কতটুকু চার্লি চ্যাপলিনের মত অভিনয় করতে পারে এই নিয়ে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়। নিজের পরিচয় প্রকাশ না করে চার্লি চ্যাপলিনও ঐ প্রতিযোগিতায় অংশ নেন। ফলাফল ঘোষণার দিন দেখা গেল স্বয়ং চার্লি চ্যাপলিন প্রতিযোগিতায় অভিনয় করে তৃতীয় হয়েছেন।
৪. এক ব্যাংকের কর্মকর্তার একটি চোখ নষ্ট হয়ে গেলে তিনি একটি পাথরের চোখ লাগান। এবং চোখটি এত নিখুত ছিল কেউ ধরতে পারত না কোনটা নকল চোখ। মার্ক টোয়েন একবার ঐ ব্যাংকে টাকা উঠাতে গেলে ঐ কর্মকর্তা মজা করার জন্য মার্ক টোয়েনকে বলেন আপনি যদি বলতে পারেন আমার কোন চোখটা নকল তবে আমি আপনাকে টাকা দেব।
মার্ক টোয়েন কিছুক্ষণ লোকটির চোখের দিকে তাকিয়ে বলেন-আপনার বাম চোখটা নকল।
লোকটি বিস্মিত হয়ে জানতে চায়-কিভাবে বুঝলেন?
মার্ক টোয়েন উত্তর দেন- কারণ আপনার বাম চোখের মাঝেই এখনও দয়া ও করুণার কিছু আভা দেখা যাচ্ছ।
৫. নামি চিত্রকর হেনরি মোশের বিমূর্ত ছবি লা বের প্রদর্শন চলছিল নিউ ইয়র্কের একটি জাদুঘরে। প্রদর্শনীতেলোকে ভিড় করে দেখতে এল ছবিটি। সবাই খুব প্রশংসা করলেন। প্রদর্শনীর সাতচল্লিশ দিনের মাথায় শিল্পী নিজে আসলেন প্রদর্শনী দেখতে। জাদুঘরের কিউরেটর জানাল- আপনার ছবিটির সবাই খুব প্রশংসা করছে।
কিন্তু শিল্পী মোটেও খুশি হলেন না। মুখ গোমড়া করে জানতে চাইলেন-ছবিটা কি সেই প্রথম থেকেই এখাবে উল্টা হয়ে ঝুলছে।
৬. রুটস খ্যাত লেখক আরেক্স হ্যালি রুটস বইয়ের তথ্য সংগ্রহে জাহাজে জাহাজে ঘুরে বেড়ান। তেমনি এক জাহাজে ইউরোপিয়ান এক মহিরা উনার কাছে জানতে চান-আপনারা আফ্রিকানরা নাকি মানুষের মাংস খান?
এমন প্রশ্ন শুনে রেগে বললেন হ্যালি-হ্যা, খাই।
শুনে ভড়কে গিয়ে সামনে থেকে সরে পড়লেন মহিলা।
রাতে খাবার টেবিলে ঐ মহিলার পাশের চেয়ারেই বসলেন হ্যালি। সবাইকে খাবার পছন্দ করার জন্য খাদ্য তালিকা দেয়া হল। মহিলাকে আরও ঘাবড়ে দেয়ার জন্য হ্যালি বেয়ারাকে ডেকে গম্ভীর গলায় বললেন-আমাকে জাহাজের যাত্রীদের তালিকাটি দিন।
৭. সকাল বেলা কাজের লোক বিজ্ঞানী নিউটনের হাতে একটি ডিম দিয়ে বলল-স্যার, আমি একটু বাজারে যাচ্ছি। চুলায় পানি ফুটতে দিয়েছি। ফুটে গেলে তাতে ডিমটা ছেড়ে দিয়ে সিদ্ধ করে নেবেন। একটু পর কাজের লোক ফিরে এসে দেখল ডিমটি নিউটনের হাতেই রয়ে গেছে, আর চুলায় সিদ্ধ হচ্ছে নিউটনের হাত ঘড়িটি।
৮. নিউটন একটি মেয়েকে ভালবাসতেন। একদিন বিকেলে বাগানে বসে মেয়েটির সাথে আলাপে মশগুল ছিলেন। নিউটনের চুরুট খাবার ইচ্ছে হল। হঠাৎ মেয়েটির চিৎকারে নিউটন লাফিয়ে উঠেন। চুরুট ভেবে তিনি মেয়েটির আঙ্গুলে আগুন ধরিয়ে দিয়েছেন।
সংগ্রহ: আসমার ওসমান সম্পাদিত বিখ্যাতদের সত্যি জোকস।
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
শান্তির দেবদূত বলেছেন:
চমৎকার !!! বেশ কয়েকটা আগেই জানা ছিলো .... তবে বেশি ভাগই নতুন ... অনেক মজার ... হা হা হা .... ধন্যবাদ লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।
লেখক বলেছেন: মদন ভাই কি খালি সব সময় জটিলতাই খুইজা বেড়ান নাকি। ধন্যবাদ আপনেরে।
লেখক বলেছেন: ধন্যবাদ।
বড় বিলাই বলেছেন:
ভালই।+ এবং প্রিয়
লেখক বলেছেন: + প্রিয় দুইটাই এক সাথে। অনেক ধন্যবাদ।
েপচাইললা বলেছেন:
লুগ্জন তো দেহি আমার্থাইক্কাও বুদ্ধিমান্সিলো।
লেখক বলেছেন: কোন যুগের কথা কইতাছেন ভাইজান?
মুক্ত বয়ান বলেছেন:
ভাই, আমি ঘুম থেকে উঠে ব্রাশ কর্তে গেলে ছোটবেলায় পেস্ট খাইয়া ফেলতাম!! এখন আমার বিখ্যাত হওয়ার সম্ভাবনা কতদূর!!! +++
লেখক বলেছেন: শুধু পেস্ট খাইয়া আজ পর্যন্ত কেউ বিখ্যাত হইছে বইলা আমার জানা নাই।
তীরন্দাজ বলেছেন:
বেশ মজার সব গল্পগুলো। ভালো লাগল খুব!
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।
লেখক বলেছেন: আপনার সম্ভবনা আছে। এই কান্ডটি ছোটবেলায় আগে একবার টমাস আলভা এডিসন করেছিলেন। পরে তিনি পৃথিবী বিখ্যাত সায়েন্টিস হন।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন।
শওকত হোসেন মাসুম বলেছেন:
ব্যাংক কর্মকর্তার কাহিনীটা এর মধ্যে যায় না। বাকিগুলো সুপার্ব। খুবই চমৎকার।
শওকত হোসেন মাসুম বলেছেন:
যায় না বললাম এই জন্য যে এটার সত্যতা নিয়ে সন্দেহের কথা আমি শুনেছি। আমার ভুলও হতে পারে।
লেখক বলেছেন: আপনার কথায় যুক্তি আছে। বিখ্যাতদের নিয়ে যে সব গল্প চালু আছে তার অনেকগুলিরই পরে সত্যতা পাওয়া যায় না। যেমন নিউটনের মাথায় আপেল পড়ার গল্পটা নিয়েও যথেষ্ট সন্দেহ আছে। ধন্যবাদ আপনাকে।
জেরী বলেছেন:
ভালো....+++
লেখক বলেছেন: একটা প্লাস আমার জন্য। আর বাকী দুইটা জেরীর জন্য।
অন্তীম বলেছেন:
সুন্দন সংগ্রহ +
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: ওরে বাবা একসাথে এত্তগুলি প্রাস!
শয়তান বলেছেন:
চমৎকার !!!
লেখক বলেছেন: ধন্যবাদ।
ভাবারূ বলেছেন:
ভালো....+++
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: কি হ?
লেখক বলেছেন: আরেকটা মাইনাস দেন। তাইলে মাইনাস+মাইনাস=প্লাস।
জয় সরকার বলেছেন:
চমৎকার হয়েছে।প্লাস।++++++++।প্লাস।
লেখক বলেছেন: প্লাসের ভারে আমি নতজানু।
আপনার পোস্ট দেখে মনে পরে গেলো।
লেখক বলেছেন: হা হা কিছু স্মৃতি আসলেই মজার।
হাসান মাহবুব বলেছেন:
দারুন পোস্ট।
লেখক বলেছেন: ধন্যবাদ।
আমি পাগল না বলেছেন:
ভাল মজা পাইলাম
লেখক বলেছেন: ধন্যবাদ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...



















আবারো ধন্যবাদ। +++++