আমার প্রিয় পোস্ট
- কিছু মজার এ্যাড - মন মণষা
- এযাবৎ কালের সকল ব্লগারের লিষ্ট :: ১০০০% গ্যারান্টি , সবাই আছেন --নিয়মিত আপডেট করার খায়েস আছে - কুঁড়ের বাদশা
- শেয়ার করার মত কিছু চমৎকার ছবি -৫ [ Gooooooogle অফিস ] - কুঁড়ের বাদশা
- গাছ : সত্যি আশ্চর্যজনক - চাররঙা রঙিন-কষ্ট
- আপনার পেনড্রাইভকে বুটেবল করুন একদম সহজ উপায়ে....
- আদনান শওকত
- বিশ্ববিবেককে কাঁপিয়েছিল যে ছবি - জোবাইর
- জেনে নিন আপনার পাঠানো মেইলটা প্রাপক পড়েছে কিনা - আলোকিত পৃথিবী
- জেনে নিন পাসওয়ার্ড ফিল্ডের নীচে কি পাসওয়ার্ড দিয়েছে আপনার বন্ধু - কুঁড়ের বাদশা
পৃথিবীর যেকোন নামের ব্যাক্তির ওয়েবজগতের নানা তথ্য জানার অসাধারণ এক সাইট 
- নিরব হাসি
- শেয়ার করার মত কিছু চমৎকার ছবি :: সব পর্ব একসাথে , পোষ্টটি নিয়মিত আপডেট হবে :: - কুঁড়ের বাদশা
- কাগজ কেটে মজার শিল্পকর্ম! - নীল ভোমরা
- Chat ডিকশনারি - স্ল্যাং ও অর্থসহ (একটি সম্পূর্ণ আজাইড়া পোস্ট) (১৮+ পোস্ট) - নাফিস ইফতেখার
- ভারত মহাসাগরে হারিয়ে যাওয়া ( থাই নৌবাহিনী কতৃক ) হতভাগ্য মানুষগুলো নিয়ে নিউজ ক্লিপ - মাহবুব সুমন
- নৌ কমান্ডো ফজলুল হক ভুঁইয়া - রাসেল ( ........)
শপথ
১৮ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:২৩
দেশে এখন শুধু শপথ এর ছড়াছড়ি। এত সব শপথ যদি আসলেই বাস্তবায়িত হত তবে বিরাট কাজের কাজ হত। এখন চলছে দেশকে দারিদ্রমুক্ত করার শপথ। সরকারী দলের লোকজনেরা এই কাজে ঝাপিয়ে পড়েছেন। চারদিকে মিটিং, মিছিল, ব্যানার আর বক্তৃতার ছড়াছড়ি।
সবাই শপথ করছেন। অনেক বুদ্ধিজীবি, মডেল, মিডিয়ার লোকজনরা রয়েছেন এই কাতারে। তবে আমি আর বাদ থাকি কেন। না হলে মান সন্মান বুঝি আর থাকে না। তাই একটি শুভ দিন দেখে আমিও শপথ করলাম-আমি দেশকে একটি দারিদ্রমুক্ত দেশ হিসেবে গড়ে তুলব। নিজেই নিজের পিঠ চাপরাতে ইচ্ছে করছে। অনেক বড় একটি কাজের কাজ হয়েছে।
এখন সমস্যা হল শপথতো করলাম কিন্তু বাংলাদেশের মত একটি দরিদ্র দেশকে আমি কিভাবে ক্ষুধা ও দরিদ্রমুক্ত দেশ করব সেটাইতো জানি না। এই দেশের কত জন লোক বেকার, কত জন লোক তিন বেলা খেতে পায় না-এই পরিসংখ্যান আমার কাছে নেই। এই দেশের লোকদের গড় আয় কত, আমাদের দেশের বার্ষিক বাজেট ঘাটতি কত- সে হিসেব করতে গেলে আমার মাথা ঘুরায়। আরে বোকার দল এটাতো অর্থনীতিবিদদের কাজ, আমার এটা নিয়ে মাথা ঘামিয়ে লাভ কি। আমার দরকার ছিল শুধু মাত্র শপথ করা তা আমি দায়িত্বপূর্ণ ভাবে সম্পাদন করেছি। সবাই করেছে, আমিও করলাম- ব্যাস। ক্যামেরার সামনে পোজ দিয়ে এখন বলতে পারব-আমি শপথ করেছি, আপনি করেছেন কি। মনে মনে বলব- আতলামি আর কাকে বলে রে।
চারদিকে রঙিন বেলুন আর রঙ বেরঙ এর ব্যানারে রাজপথ ছেয়ে যাচ্ছে। মিডিয়া হুমড়ি খেয়ে পড়েছে কে কার থেকে আকর্ষনীয় ভাবে সংবাদ উপস্থাপন করবেন। বিষয়- দেশকে দারিদ্রমুক্ত করার শপথ চলছে চারদিকে। যারা এই দলে যোগ দেবেন না, তারা আসলে দেশের ভাল চান না।
চারদিক আনন্দের বন্যায় ভেসে যাচ্ছে। এক দল দরিদ্র ক্ষুধার্ত শিশু রোদের মাঝে রাস্তার পাশে দাড়িয়ে বোঝার চেষ্টা করছে-আসলে কি হচ্ছে। এরা অপেক্ষা করে আছে খাবারের জন্য, এক টুকরো রুটির জন্যে। অলোচনা শেষ হলে যদি তাদের কিছু খেতে দেয়া হয় সেই আশায়। সবার আনন্দ তাদেরকে স্পর্শ করছে না।
এই মুহুর্তে ক্ষুধাটাই হচ্ছে বাস্তব, আর সব কিছুই অবাস্তব-মেকী।
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
মাহবুব সুমন বলেছেন:
অনেক দিন পর লিখলেন লেখক বলেছেন: কেমন আছেন সুমন ভাই?
মাহবুব সুমন বলেছেন:
এইতো চলে যাচ্ছে। জীবনটা কাঁচা - মিঠা আমের মতোই হয়ে যাচ্ছে।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














