আমার প্রিয় পোস্ট

শ্রেষ্ঠ বাংলা ব্লগ এবং কিছু কথা।

১৭ ই এপ্রিল, ২০১০ দুপুর ২:০৩

শেয়ারঃ
0 0 0

কি করা হয়?
কিছু করা হয় না।
এইটা কেমন কথা বললা। একজন ঝাড়ুদারওতো কিছু না কিছু করে। ঝাড়ু দিয়া আবর্জনা দূর করে।
আমি ব্লগিং করি।
এইটা আবার কোন ধান্দাবাজি।
আমি লিখি।
কোন পত্রিকায়?
কোন পত্রিকায় না।
তাইলে কি বাজারের ফর্দ লেখ।
ঐ যে বললাম। আমি ব্লগে লেখি।
বুঝাইয়া বল।

ব্লগ হচ্ছে একটি ইন্টারনেট ভিত্তিক সাইট। যেখানে সবাই তাদের চিন্তা ভাবনা শেয়ার করতে পারে।
কেমন টাকা পয়সা দেয়।
কোন টাকা পয়সা দেয় না।
তাইলে এখানে সময় নষ্ট করার দরকার কি। বাসে কান পাকার ওষুধ বিক্রি করলেওতো কিছু পয়সা কঁড়ি পাওয়া যায়।
এখানে আমরা নিজের আনন্দের জন্য লিখি।
ভাল। পেট খালি থাকলেও যে আনন্দ করা যায় জানা ছিল না।

তা কি লেখা হয়। নতুন কোন ছবি মুক্তি পাইল। কোন নায়িকা কোন নায়কের সাথে পলায়ন করিল।
কোন নির্ধারিত একটি বিষয়ের উপরে এখানে লেখা হয় না। দৈনন্দি ঘটনাবলি থেকে শুরু করে এমন কোন বিষয় নাই যা নিয়ে এখানে আলোচনা করা হয় না।
পত্রিকা আর নিউজ চ্যানেলগুলি কি বইসা বইসা মাছি মারব।
আপনি পত্রিকায় কোন খবর পরদিন সকালে জানতে পারছেন। আর টিভি চ্যানেলের কোন খবরের তাৎখনিক কোন প্রত্রিক্রিয়া আপনি জানাতে পারছেন না। কিন্তু ব্লগে এটা সম্ভব। আপনি প্রতি মুহুর্তে বিভিন্ন ঘটনাবলি জানতে পারছেন এবং সাথে সাথে আমরা আমাদের প্রত্রিক্রিয়া জানাতে পারছি।

ভাল। কিন্তু বিনা পারিশ্রমিকে এইসব কইরা লাভ কি।
এটা একটা ভার্চুয়াল জগত। এখানে আমরা কেউ কাউকে চিনি না। তারপরও সবাই এক মায়ার অদৃশ্য বাধনে বাঁধা। মনে হয় হাত বাড়ালেই ছোয়া যাবে। কি দেশ থেকে কি বিদেশ থেকে বিভিন্ন বিষয় নিয়ে একজন আরেক জনের সাথে বিতর্কে জড়িয়ে পড়ি। এই ঝগড়া করছি আবার পরক্ষণেই মমতামাখা হাত বাড়িয়ে দিচ্ছি। এই অনুভূতিকে কোন কিছুর সাথে তুলনা করা যাবে না। এ অনেকটা বর্ষার প্রথম ভেসে আসা ভেজা মাটির গন্ধের মত। বৃষ্টিতে ভেজা কদম ফুলের স্পর্শ। ছেলে বেলার মত বৃষ্টির পানিতে ভাসানো কাগজের নৌকার খেলা। আকাশে ভেসে বেড়ানো মেঘের খেলা। সূযোর্দয়-সূর্যাস্তের সময় মায়াবী আলোর খেলা।

ব্যাস ব্যাস আর বলতে হবে না। বুঝাই যাচ্ছে অনেক খেলাধুলা হয় এখানে। ঠিক আছে চালাই যাও। তোমার জন্য বিনা পয়সায় উপদেশ হচ্ছে-যতই তর্ক বিতর্ক কর না কেন সবার আগে মানুষকে শ্রদ্ধা করতে শিখ। মানুষক ভালবাস তার মতামতকে সন্মান কর। না হলে কখনই একজন ভাল ব্লগার, সর্বোপরি একজন ভাল মানুষ হতে পারবা না।

** বেস্ট অফ ব্লগস বা সেরা ব্লগ প্রতিযোগিতার ষষ্ঠ আসরের চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করলো জার্মানির আন্তর্জাতিক সম্প্রচার কেন্দ্র ডয়চে ভেলে৷ যাতে আলী মাহমেদ-এর ব্লগ উঠে এলো শ্রেষ্ঠ বাংলা ব্লগ হিসেবে৷

অভিনন্দন এই প্রতিযোগিতার সাথে সংশ্লিষ্ট সবাইকে। যারা অংশগ্রহণ করেছেন। যারা ভোট দিয়েছেন। আমি এই প্রতিযোগিতা সম্পর্কে জানতে পারি অনেক পরে। সম্ভবত আরও ব্যাপক প্রচারনার দরকার ছিল। মনিটরের পর্দায় অন্যান্য ভাষার সাথে যখন আমার বাংলা ভাষাকে ধ্রুব তরার মত জ্বল জ্বল করতে দেখি তখন কি এক অজানা আনন্দে বুক ভরে আসে।

একটা জিনিস আমাকে খুব আহত করছে। বিভিন্ন ব্লগে এই প্রতিযোগি নিয়ে কিছু ব্লগার বিরুপ মন্তব্য করছেন। এটা করে এইসব ব্লগারদের যারা ভোট দিয়েছেন তাদের ভালবাসাকে অসন্মান করা হচ্ছে। কে কোন দলের, কে কোন সাইটে লেখেন এইসব দেখেতো আর আমরা তাদের ভোট করিনি। আমার বাংলা ভাষা বিশ্বের অন্যান্য ভাষার সাথে প্রতিযোগিতা করছে এটাই আমার কাছে সবচেয়ে বড় কথা।

এভারেস্টের চূড়ায় অন্য দেশের পতাকার সাথে আমার দেশের পতাকাও উড়ছে। পতাকা যে বাশেঁর মাথায় বাঁধা সেটা কোন ধরণের বাঁশ এটাতো আমাদের দেখার দেরকার নাই। যিনি এই পতাকা সেখানে নিয়ে গেছেন তিনি কি ঘোড়া না গাধায় চড়ে হিমালয় পাড়ি দিয়েছেন এটা নিয়েতো বিতর্ক করার কোন প্রয়োজন দেখি না। অন্যদের পতাকা নিয়েতো কোন বিতর্ক নাই। তবে সমস্ত বিতর্ক আমার দেশের পতাকা নিয়ে কেন। সব দেশের পতাকার সাথে আমার দেশের পতাকাও সমান তালে উড়ছে এরচেয়ে বড় আনন্দের আর কি হতে পারে।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১৭ ই এপ্রিল, ২০১০ দুপুর ২:১০

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১৭ ই এপ্রিল, ২০১০ দুপুর ২:১৩

লেখক বলেছেন: হুমম.....

১৭ ই এপ্রিল, ২০১০ দুপুর ২:১৩

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৪. ১৭ ই এপ্রিল, ২০১০ দুপুর ২:১৮
ট্রোজানহর্স বলেছেন: সেটাই.....আলী মাহমেদ এর এই কৃতিত্বকে অভিবাদন না জানিয়ে খোচাখুচি করার নোংরা সংস্কৃতির অবসান হওয়া দরকার । প্লাস ।
১৭ ই এপ্রিল, ২০১০ দুপুর ২:২৯

লেখক বলেছেন: সহমত।

৫. ১৭ ই এপ্রিল, ২০১০ দুপুর ২:১৮
মেহেরুবা বলেছেন: মনের কথাগুলোই বলে দিয়েছেন। ধন্যবাদ আপনাকে।
১৭ ই এপ্রিল, ২০১০ দুপুর ২:২৯

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

১৭ ই এপ্রিল, ২০১০ দুপুর ২:২৯

লেখক বলেছেন: ধন্যবাদ।

৭. ১৭ ই এপ্রিল, ২০১০ দুপুর ২:২৫
তারার হাসি বলেছেন: "এভারেস্টের চূড়ায় অন্য দেশের পতাকার সাথে আমার দেশের পতাকাও উড়ছে। পতাকা যে বাশেঁর মাথায় বাঁধা সেটা কোন ধরণের বাঁশ এটাতো আমাদের দেখার দেরকার নাই। যিনি এই পতাকা সেখানে নিয়ে গেছেন তিনি কি ঘোড়া না গাধায় চড়ে হিমালয় পাড়ি দিয়েছেন এটা নিয়েতো বিতর্ক করার কোন প্রয়োজন দেখি না। অন্যদের পতাকা নিয়েতো কোন বিতর্ক নাই। তবে সমস্ত বিতর্ক আমার দেশের পতাকা নিয়ে কেন। সব দেশের পতাকার সাথে আমার দেশের পতাকাও সমান তালে উড়ছে এরচেয়ে বড় আনন্দের আর কি হতে পারে।"
এর চেয়ে পরিষ্কার বাংলা বোধহয় আর হয় না, ধন্যবাদ।
১৭ ই এপ্রিল, ২০১০ দুপুর ২:৩০

লেখক বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।

১৭ ই এপ্রিল, ২০১০ দুপুর ২:৪৪

লেখক বলেছেন: পিলাচ এর জন্য ধন্যবাদ।

১৭ ই এপ্রিল, ২০১০ দুপুর ২:৫১

লেখক বলেছেন: সহমত।

১০. ১৭ ই এপ্রিল, ২০১০ দুপুর ২:৫৭
ইসানুর বলেছেন: ভাল লাগলো। সহমত।
১৭ ই এপ্রিল, ২০১০ দুপুর ২:৫৯

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১৭ ই এপ্রিল, ২০১০ বিকাল ৩:০৬

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১৭ ই এপ্রিল, ২০১০ বিকাল ৩:০৭

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১৩. ১৭ ই এপ্রিল, ২০১০ বিকাল ৩:০৭
অলস ছেলে বলেছেন: গ্রামের বচন 'হাতী চলে বাজারে, কুত্তা ভুখে হাজারে'। ঐরকম ভুখা পাবলিকে সংখ্যাগরিষ্ঠতা পেলে আফসুসের কি আছে, যে যার কাজ করে যাওয়াটাই বড় কথা। +
১৭ ই এপ্রিল, ২০১০ বিকাল ৩:০৯

লেখক বলেছেন: 'হাতী চলে বাজারে, কুত্তা ভুখে হাজারে'।-মানেডাতো ঠিক বুঝলাম না। |-)

১৪. ১৭ ই এপ্রিল, ২০১০ বিকাল ৩:০৮
অলস ছেলে বলেছেন: গতকাল উনার ব্লগ পড়তে গিয়ে লিংকে সিগারেট নিয়ে আপনার ব্লগও পড়া হয়েছে। দারুণ। মন্তব্য টা এখানেই করলাম :)
১৭ ই এপ্রিল, ২০১০ বিকাল ৩:১৩

লেখক বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

১৫. ১৭ ই এপ্রিল, ২০১০ বিকাল ৩:০৮
হাম্বা বলেছেন: বড় বিলাই বলেছেন: +
১৭ ই এপ্রিল, ২০১০ বিকাল ৩:১৩

লেখক বলেছেন: হাম্বা বলেছেন: বড় বিলাই বলেছেন: +

কাউয়াডারে আগে ভাগান।

১৭ ই এপ্রিল, ২০১০ বিকাল ৩:২৩

লেখক বলেছেন: একসাথে এত প্রাস :)

১৭. ১৭ ই এপ্রিল, ২০১০ বিকাল ৩:১৭
ভয় বলেছেন: হুম। যাদের এ ব্যাপারে গত্রদাহ হচ্ছে, তারা রেজোয়ান ভাইয়ের কমেন্টটা পড়ে দেখতে পারেন। পোস্টের সাথে সহমত।

১৭ ই এপ্রিল, ২০১০ বিকাল ৩:২৫

লেখক বলেছেন: সহমত। আর রেজোয়ান ভাইকে আমি আগেই ধন্যবাদ জানাই। কারণ এই প্রতিযোগিতা নিয়ে তিনি অনেক পরিশ্রম করেছেন।

১৭ ই এপ্রিল, ২০১০ বিকাল ৩:২৫

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

১৯. ১৭ ই এপ্রিল, ২০১০ বিকাল ৪:৫৫
ভিয়েনাস বলেছেন: ভালো লিখেছেন।
সহমত
২০. ১৭ ই এপ্রিল, ২০১০ রাত ৯:৩১
ইব্রাহীম আহমেদ বলেছেন: খুব্বি ভাল লাগল আপনার লেখাটা পড়ে ...
২১. ৩০ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:৩১
ম দ ন বলেছেন: +


প্রিয়তে...

 

মোট সময় লেগেছে ১.০৬৩৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমাদের পুরনো বাড়ীটিকে আমার খুব জীবন্ত বলে মনে হয়। এর চারপাশে লুকিয়ে রয়েছে আমার শৈশব, কৈশোর। যাকে আমি সব সময়...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ