দুপুর ৩টায় সময় দেয়া হয়েছিল। প্রথম দিকে রৌদ্রের খরতাপে মানুষ একটু কম ই ছিল। মেয়েরা বসে পড়ে পীচ ঢালা রাস্তায়
আস্তে আস্তে বাড়তে থাকে জনস্রোত
পাল্লা দিয়ে বাড়ে শ্লোগানের প্রখরতা-তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা
কেউ কেউ এসেছিল জাতীয় পতাকা কাধে নিয়ে
দ্রোহ নামে একটি সাময়িক পত্রিকা সরবরাহ করে কেউ একজন
কেউ আবার রাস্তায় জাতীয় পতাকা বিছিয়ে তাকে ঘিরে বসে যায়। শ্লোগানের ফাঁকে ফাঁকে গান-তীর হারায়ে ঢেউয়ের সাগর পারি দেব রে
সাদা টী শার্টে লাল কালি দিয়ে লেখাটি খুব ভাল লেগেছে আমার
একটু পর সস্ত্রীক জাফর ইকবাল স্যার চলে আসেন। এসেই রাস্তায় বসে পড়েন
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের একটা গ্যাংগ নিয়ে আমরা বসেছিলাম এখানটায়
সিকৃবির জনপ্রিয় শিক্ষক জামাল স্যার ও শিক্ষক সমিতির সেক্রেটারি নজরুল স্যার যোগ দেন সন্ধ্যায়
এক বুড়া চাচা হাতে প্লে কার্ড নিয়ে হাজির
সকল যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


