আমার প্রিয় পোস্ট
- জুম'আর কতিপয় বিধান- শেষ পর্ব - মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী
- [ভুলে যাওয়া নাটকগুলি] দ্বিতীয় জন্ম (১৯৮৬-৮৭) - হুমায়ুন আহমেদ - ডাউনলোড লিঙ্কসহ - রাইসুল জুহালা
- জেনে নিন কোন ব্লগার কোথায় অবস্থান করতেছে (একটি টেকি পোস্ট + হালকা ফান) - অণুজীব
- ক্যাসপ্যারয়েস্কি ফ্যামেলি ২০১১ – ফুল ইন্টেল লাইফটাইম লাইসেন্স ( আপডেটেড ) - স্বপ্ন ভুবন
- উবুন্টু ১০.১০ ইনস্টলেশন পদ্ধতি - স্বপ্নমালা
- যে কবিতা পুরোনো হয়না-পর্ব ১ - কথক পলাশ
- উবুন্টু ১০.০৪ লুসিড LTS: চোখ ধাঁধানো রিভিউ
- ইন্ঞ্জিনিয়ার
- প্রিয় প্রেমের কবিতারা...প্রথম কিস্তি - বাবর মোহাম্মদ
- হিলসাইড রির্সোট-বান্দরবন, পাহাড়ের কোলে ঘুমালাম দু'রাত (ছবি ব্লগ) - মোঃ আমিন
- প্রিয় মুভির প্রিয় ডায়ালগ সমূহ! (পাঠকের কন্ট্রিবিউশন সাদরে গ্রহণ করা হইবেক)
- জানজাবিদ
- ঘুরে এলাম শিমলা, মানালি আর লাদাখ (প্রথম পর্বঃ শিমলা) - আহাদিল
- নাফাখুম...... বাংলাদেশের নায়েগ্রা! - নীল ভোমরা
- যেসব ছবি হৃদয় ছুঁয়ে গিয়েছিল - অপরিচিত_আবির
- USB দিয়ে ভাইরাস ঢুকার রাস্তাটা বন্ধ করে দিন আপনার উইন্ডোস কম্পিউটারে - মঈনউদ্দিন
- দার্জিলিং এ কয়েক দিন (২) - রাকিবুল আলম
- জীবনানন্দ দাশ: সে - নির্ঝর নৈঃশব্দ্য-২
- শেয়ার ব্যবসা - ৪: মিচুয়াল ফান্ড, বন্ড, জিরো কুপন বন্ড কি ? - ওরাকল
- আসুন নিজের ঘরের জন্য একটা ছোট আইপিএস বানাই (টেকিদের জন্য) - রাব্বি !
- বৃষ্টি বিলাসঃ বৃষ্টি দিনের গানের অনলাইন সংগ্রহ। (প্রথম কিস্তিঃ৬০ টি গানের ডাউনলোড লিংক) - এ. এস. এম. রাহাত খান
- কবীর সুমনের ৬টি অ্যালবাম ডাউনলোড - দেয়াল
- যুক্তরাষ্ট্রে উচ্চতর শিক্ষা - কীভাবে লিখবেন স্টেটমেন্ট অফ পারপাস - রাগিব
- ক্লাসিক : সামার ওয়াইন (খুব প্রিয় কাউকে) - অমি রহমান পিয়াল
- সাবধান ১৮ বছরের নিচে আর ৫০ বছরের উপরে যারা তাগোর প্রবেশ নিষেধ




- হেমায়েতপুরী
- National Geography এর অসাধারন অসাধারন ওয়ালপেপার ডাউনলোড করুন
- টেকি মামুন
- ফ্রি মুভি ডাউনলোড - দুঃখবিলাস
- টরেন্ট কি এবং কিভাবে টরেন্ট দিয়ে ডাওনলোড করা হয় - নাজিরুল হক
- AVI বা DivX থেকে DVD তে কনভার্ট করা - নাসির খান
- জানা অজানা যত গুগল সার্ভিস: গুগল সার্ভিস গাইড পর্ব ১ - ইন্ঞ্জিনিয়ার
- আমার দেখা সেরা ১০ ছবি - শওকত হোসেন মাসুম
- ফ্রি মুভি ডাউনলোড!!! (১০০% ঝামেলাবিহীন এবং ওয়ান ক্লিক ডাউনলোড) - মুভি পাগল
- আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল! (আওয়ামী লীগ বনাম বিএনপি)
- নাফিস ইফতেখার
- বাংলাদেশের প্রায় সকল পর্যটন স্হানের ছবি ব্লগের সংকলন (শত তম পোষ্ট ) - শ।মসীর
- ভালো লাগা প্রিয় কবিতারা- ১৪ ( চিঠি দিও---মহাদেব সাহা ) - আবদুর রাজ্জাক শিপন
- ছবি ব্লগ : যে যুদ্ধটা একাত্তরে শেষ হয়নি - অমি রহমান পিয়াল
- টিউটোরিয়াল : কিভাবে আপনার প্রথম চলচ্চিত্রটি বানাবেন ? - ০১ - লেখাজোকা শামীম
- Free latest hindi movie download - মএসএইসভূইয়া
- মেগাআপলোড থেকে আজীবন মুভি ডাউনলোড/স্ট্রিমিং করবেন যেভাবে--(like premium user) - বিডি আইডল
- বিশ্বের সেরা দুইটি ডাউনলোড ম্যানেজার (IDM & DAP) - লেটেষ্ট ফুল ভার্সন উইথ প্যাচ
- নির্ভয় নির্ঝর
- ২ অক্টোবরের ব্লগ আড্ডা সংকলন - গোয়েবলস
- একটি চরম বাটপাড়িমূলক পোষ্ট!!! - জেনুইন করুন আপনার প্রায় সকল প্রকার উইন্ডোজ(উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ ভিসতা এবং উইন্ডোজ সেভেন)। - নির্ভয় নির্ঝর
- দেশের স্বার্থঃ- এশিয়ান হাইওয়ে এবং জননেত্রীর জুজু'তে ভয় না পাওয়ার কারন। - সোনার বাংলা
- ব্লগের ESET NOD32 Antivirus ও ESET Smart Security ব্যবহারকারীদের উদ্দেশ্যে....... - নাফিস ইফতেখার
- বান্দরবান-থানচি, তিন্দুর, বড়পাথরের বাকে- বাকে - ধূসর মানচিত্র
- ক্লাউড কম্পিউটিং, এখুনি পরখ করে দেখুন। - ক-খ-গ
- জার্নি টু 'সাজেক' - পাহাড়ের এক রানী । - জেড ইসলাম
- ইউরোপের ফুটবল ,গত সিজন এবং নেক্সট সিজন এনালাইসিস। প'ব- লা লীগা - ধূসর মানচিত্র
- টরেন্ট নামানোর জন্য ওয়েব অ্যাড্রেস চাই (একটি সাহায্য প্রার্থনামূলক পোষ্ট) - নির্ভয় নির্ঝর
- হলিউডের সেরা আইনি লড়াইগুলি - অপরিচিত_আবির
- ফায়ারফক্স স্পিড আপ - রাকিব
- বাংলাদেশী যাবতীয় সরকারী ওয়েব সাইটের লিংক - অভয়ারণ্য
- হিট্টি সভ্যতা - ইমন জুবায়ের
- সত্যজিৎ রায় - ১ - মে ঘ দূ ত
- সুমেরিয় সভ্যতা - ইমন জুবায়ের
- জেনে রাখুনঃ আমাদের সমাজে প্রচলিত কিছু কথা যা হাদীস নামে পরিচিত কিন্তু বাস্তবে এগুলো কোন হাদীস নয়। (দ্বিতীয় পর্ব) - আব্দুর রহমান
- আপনাদের কারো কাছে কি ফ্রী ইংলিশ এমপ৩ ডাউনলোডের লিংক আছে, যেখান থেকে আমি সরাসরি গান ডাউললোড করতে পারি। জানালে খুব উপকৃত হবো। - ইউটার্ন
- উইন্ডোজের ডুয়েল বুট লোডার হতে সিঙ্গেল বুট লোডার কিভাবে তৈরি করা যায়।? - পারভেজ রবিন
- উত্তর আমেরিকার নাভাজো ইন্ডিয়ান: অতি সংক্ষিপ্ত ইতিবৃত্ত - ইমন জুবায়ের
- কমপিউটারের কিছু শর্টকাট/ কীবোর্ড কমান্ড টিপস - জোবাইর
- ইনকা সভ্যতা, পাথর নগর, স্প্যানিশ বর্বরতা ও মাচু পিকচুর সেই সূর্যদেবতার থান ... - ইমন জুবায়ের
- প্রাচীন ফিনিসিয় জাতি। - ইমন জুবায়ের
- কিছু শকিং মুভি। - হাসান মাহবুব
- গ্রামীনফোন মোডেম দিয়ে অন্য অপারেটরের(একটেল, বাংলালিংক,ওয়ারিদ) ইন্টারনেট ব্যাবহার - ফরহাদুল কবির
- চাচামিঞার জাবর কাটা!! - চাচামিঞা
- "কেউ কথা রাখেনি"___সুনীল গঙ্গোপাধ্যায় - সবুজ পোকা
- “ভালোবাসার কাজটি খুঁজে নিতে হবে” – স্টিভ জবস এর বিখ্যাত সমাবর্তন বক্তৃতা - বিলাশ বিডি
- ব্যবহার করুন উইনপেট্রোল, থাকুন নিশ্চিন্তে!! - সািদক
- মুভি রিভিউ :: অশ্রুর বাঁধ ভেঙে দেয়া ১৩ টি সিনেমা - মেহরাব শাহরিয়ার
- নেটের সর্বশ্রেষ্ঠ ফ্রি মুভি ডাউনলোড সাইট
- বিডি আইডল
- কিছু প্রয়োজনীয় Google Seacrh টিপস n' টার্মস
- নাফিস ইফতেখার
- বড়দের পোস্ট:
সেরা গরম ছবির তালিকা
- শওকত হোসেন মাসুম
- আমার ও বউয়ের বিয়া হইছিলো একই দিনে, আইজ সেই দিন
- শওকত হোসেন মাসুম
- আমাদের বগা লেক। - সৌম্য
- এক ঠিকানা থেকে অন্য ঠিকানাতে মেইল ইমপোর্ট করা - এস. এম. মেহেদী আকরাম
- আমি কিংবদন্তির কথা বলছিঃ আবু জাফর ওবায়দুল্লাহ - নির্বাক হাসান
- প্রয়ি কবি ও কবতিা - জলপাই দেশি
- প্রিয় কবিতা - আকাশলীনাঃ জীবনানন্দ দাস - জলপাই দেশি
- কানাডায় উচ্চশিক্ষা- কিছু তথ্য - _তানজীর_
- My Favorite Quotes - তানহা তাবাসসুম
- ছবিতে সুন্দরবন-১ (মংলা হয়ে কটকার পথে) - শ।মসীর
- নিঝুম দ্বীপে কয়েক দিন (বাউন্ডুলে দের জন্য) - রাব্বি !
- অমলকান্তি - কুয়াশা ভোর
- কুরআন ছাড়া কথা বলতেন না যে নারী - দৈনন্দিন পথনির্দেশিকা
- ১০ বিষয়ে সেরা ১০ ছবির তালিকা: মুভি প্রেমিকদের জন্য অবশ্য পাঠ্য - শওকত হোসেন মাসুম
- দোতলার ল্যাণ্ডিং মুখোমুখি ফ্ল্যাট একজন সিঁড়িতে, একজন দরজায়- আহসান হাবীব - দণ্ডিত পুরুষ
- পোস্টাই... রবিবাবুর প্রশ্ন - আমিই তো
- দু'টি অত্যন্ত শক্তিশালি নিরাপত্তা সফটওয়্যার - NOD32 ও Malwarebytes' Anti-Malware - নাফিস ইফতেখার
- PICTURE: North South University New Campus - লুথা
- শব্দ-রাজ্যে অভিযান (১১): Sycophant! - ম্যাভেরিক
- তিনদিনে পিএইচপি শিখুন (১ম দিন) - মদন
- ফ্রীতে নিজের একটা সাইট করুন ডমেইন সহ সবেই ফ্রী... - নিঃসঙ্গ
- আগামীবার যখন উইন্ডোজ নতুন করে সেটআপ দেবেন....... - নাফিস ইফতেখার
- শব্দ-রাজ্যে অভিযান (৬): Lament, Jeremiad ! - ম্যাভেরিক
- শব্দ-রাজ্যে অভিযান (৯): Prodigious, Podigy, Prodigal! - ম্যাভেরিক
- শব্দ-রাজ্যে অভিযান (৮): Labyrinthine! - ম্যাভেরিক
- ফ্রি সিনেমা ডাউনলোড করতে চাই (হেল্প মি) - লেখাজোকা শামীম
- "কেসপারস্কি-২০০৯ এন্টিভাইরাস ফুল ভারসন" ক্রেকসহ ফ্রি ডাউনলোড করুন। - লুলুপাগলা
- XP Genuine করুন : Microsoft এর মাথায় কাঁঠাল ভেঙে খান - নাফিস ইফতেখার
- কলেজের দিনগুলো - নুশেরা
- নোংরা মেয়ে - মুনমুন
- Google AdSense ... ওয়েব থেকে আয়-উপার্জন (২) - ত্রিভুজ
- Google AdSense ... ওয়েব থেকে আয়-উপার্জন (৪) - ত্রিভুজ
- আইপি বের করুন ই-মেইল সেন্ডারের....! - তাজুল ইসলাম মুন্না
- টিপস: আপনার নেট স্পিড বাড়িয়ে নিন! - হিজিবিজি হিজিবিজি
- ডলার আয় করুন ঘরে বসেই - মদন
- প্রয়োজনীয় ১০০+ Run Command - লুলুপাগলা
আমাদের শিক্ষা ব্যাবস্হা এবং শিক্ষার্থীরা - দেশ আসলে কতটুকু পাচ্ছে?
২৮ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৪৭
আমাদের দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যাবস্হা নিয়ে কয়েকজনের সাথে কথা হচ্ছিলো। আমরা সাধারনত দোষগুলা শিক্ষকদের ঘাড়ে চাপায় দেই। কোন বিশ্ববিদ্যালয়ের একটা একটা ব্যাচের সবচেয়ে ভালো ছেলেরা টিচার হওয়ার সুযোগ পায়। শুনলে একটু অবাক লাগে, যখন অনেকে বলে এরাই আসলে পরে সবচেয়ে খারাপ, ধান্দাবাজ হয়ে যায়। একটা পাবলিক ইউনিভার্সিটির টিচার কত টাকা বেতন পায় এটা আর কেউ চিন্তা করেনা। তাঁর থেকে অপেক্ষাকৃত আরামে, কম পড়াশোনা করে একজন কোন কোম্পনীতে চাকরী করে বেশী বেতন পাবে, আর সে যদি অন্য ইউনিভার্সিটিতে বা কনসালটেন্সী করে স্বচ্ছল থাকতে চায় (অবশ্যই নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করার পরে, যেটা অনেক শিক্ষকই ঠিকমত করেননা) তাহলে কি খুব বেশী দোষ দেয়া যায়? বাইরের বিশ্বে টিচারের চাকরী হচ্ছে লোভনীয় চাকরী, ওদেরকে অন্য ধান্ধা চিন্তা করতে হয়না, অতএব সরকারকেও শিক্ষার মান নিয়ে চিন্তা করতে হয়না। আমাদের দেশে হয়ে গেছে উল্টো। এরমধ্যে একজন বললেন সরকার ওদেরকে ভালো বেতন কিভাবে দিবে? পুরা ইউনিভার্সিটতো চলতেছে সাবসিডি পেয়ে।
ভালো। কিন্তু এই সাবসিডি পাচ্ছে কারা? যে ছেলেটা সিরিয়াসলী পড়াশোনা করে পরে টিচার বা বড় কিছু করার প্ল্যান করছে সেও যেমন সাবসিডি পাচ্ছে, তেমনি ঐ ছেলেটিও পাচ্ছে যে ভর্তি হওয়ার পরের ৫/৬ বছর বান্ধবীর চোখে চোখ রেখে সবুজ ঘাসে বসে কাটিয়ে দিয়েছে, পরীক্ষার টাইম ছাড়া কখনো ক্লাসে যাওয়ার প্রয়োজন বোধ করেনি। আবার সেই ছেলেও ফ্রি পড়াশোনা করছে যে পুরা ভার্সিটি লাইফ রাজনীতি করে, মাস্তানি করে কাটিয়েছে আবার সুযোগে পেলেই ২ টাকা বেতন বাড়লো কেন অথবা অমুক নেতা জেলে কেন এই ইস্যুতে পুড়িয়ে দিচ্ছে ইউনিভার্সিটির লাখ টাকার সম্পত্তি অথবা কারো শখের টাকায় কেনা গাড়ী।
তাহলে কি সাবসিডি বন্ধ করে দিতে হবে? মোটেও না। বন্ধ করতে হবে তাদের জন্য যাদের পিছনে অনর্থক খরচ হচ্ছে। এ ব্যাপরেও আমরা বাইরের উদাহরন নিতে পারি। সাবসিডি তাদেরকেই দেয়া হবে যারা সত্যিকার অর্থে তার মেধাকে কাজে লাগাচ্ছে। একেকটা ডিপার্টমেন্টের যাদের রেজাল্ট বেশ ভালো তাদের এমনভাবে কি স্কলারশিপ দেয়া যেতে পারে না যাতে হাতখরচের জন্য কষ্ট করে টিউশনিও তাদের করতে না হয়? যাদের রেজাল্ট আরেকটু কম ভালো তাদের ক্ষেত্রে সাবসিডীটাও হয়তো একটু কম হবে। একসাথে কয়েকবছর আগে ভর্তি পরীক্ষায় চান্স পেয়েছিলো দেখে সবাই সমান নলেজ আর যোগ্যতা নিয়ে বের হচ্ছে এটা আমি মানতে রাজি না। যারা নিজেকে তৈরী করছেনা তাদেরকে বোধহয় বোঝানো দরকার তাদের পিছনে এই গরীব দেশের কত টাকা নষ্ট হচ্ছে। বোঝানো দরকার কারন অধিকাংশ ছাত্র তাদের পিছনে যে দেশের অসংখ্য টাকা খরচ হচ্ছে এই সত্যটা বোঝেনা বা বুঝতে চায়না। এই ব্যাপারে আমার দুই বন্ধুর ঝগড়া মনে পড়ছে। দুইজনেই দেশের শীর্ষ দুই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলো। একজন দেশকে ধুয়ে গালি দিচ্ছিলো এই ছাতার দেশে থেকে কি হবে, দেশ কিছুই দিতে পারতেছেনা এইসব বলে। আরেকজন বললো, এই দেশে ছিলা বলেই তুমি এরকম এরকম ফ্রি ফ্রি বড় ডিগ্রী পাই গেলা। কিন্তু অন্যজন সেটাও মানতে রাজি না। তার ভাষায় যথেষ্ঠ(!!!) বেতন দিছে আর সে ভর্তি পরীক্ষায় চান্স পাইছিলো সো এটা প্রাপ্য। এখন দেশ তাকে ভালো চাকরী আর নগরিক সুযোগ সুবিধা দিতে পারতেছেনা সো এই দেশে থাকার কোন মানে হয়না। তার মানে, একজন একবার একটা ভর্তি পরীক্ষায় চান্স পাইছিলো এইজন্য দেশ তাকে ফ্রি পড়াশোনাও করাবে (পরের ৪/৫ বছরে সে কতটুকু যোগ্যতা অর্জন করলো সেটা ব্যাপারনা ) এবং তার ভবিষ্যতে মোটা বেতনের চাকরীর সুযোগ সুবিধাও এই গরীব দেশকে দিতে হবে। নাহলে সে বিদেশ চলে যাবে আরে সুযোগ খুজবে যাতে পুরো পরিবারকে নিয়ে যেতে পারে আর যাতে কখনো আর এই গরীব দেশে আসতে না হ্য়। দেশের জন্য দায়বদ্ধতা আসলে আমাদের কারো মধ্যেই নেই। আমরা সবচেয়ে বেশি ভালো পারি অন্যদেরকে দোষ দিতে। চাকরী নিয়ে প্রচুর আক্ষেপ, কিনতু কম বেতনের সরকারি চাকরী অথবা মফস্বল, গ্রামের কোন চাকরী করতে যেতে সবার তুমুল আপত্তি।আবার রিভার্সে দেখলে মজার একটা ঘটনা মনে পরছে, আমার এক বন্ধুর দু্ই রুমমেট বামপন্হী রাজনীতি করত। তারা দেশের শ্রেণীবৈষম্য, বিদেশী কোম্পানীর আগ্রাসন এমনকি ইংলিশ মিডিয়াম, প্রাইভেট ইউনিভার্সিটির বিরুদ্ধে প্রচুর কথা বলতো। কিছুদিন পরে একদিন এদের একজনকে দেখলাম কি একটা কারণে ডাকা হরতালের টাইমে রিকশাতে লাথি মারতেছে। যাইহোক, পরে যাকে হরতাল করতে দেখেছিলাম তার সাথে আবার দেখা হয়েছিলো আর অন্যজনের সাথে কিছুদিন আগে দেখা হল; দুইজনেই বিদেশী কোম্পানীতে চাকরী করে। আরেকজন রাজনীতিবিদরে চিনতাম যে কখনে ক্লাস করতোনা, দিনের বেলায় হলের দখল করা সিটে ঘুমায় থাকত। আর বিকেলের পরে গাজাঁ,জুয়ার আসরে বসতো। আর তার যাবতীয় আন্দোলন ছিলো প্রাইভেট ইউনিভার্সিটি দেশ শেষ করে দিচ্ছে এটা নিয়ে। এদের মতোই কারো কাছে কথা শুনে আমার এক প্রাইভেট ইউনিভার্সটির বন্ধু একবার বলেছিল, "বাপের জমানো টাকায় যত কষ্ট করে ভালোভাবে পড়ি না কেন আমরা নাকি দেশের ক্ষতি করতেছি। আর যারা দেশের মানুষের টাকায় পড়ে যা ইচ্ছা তা করতেছে তারা আসলে দেশ উড্ধার করতেছে।"
লেখাটা বড় হয়ে যাচ্ছে। একটা আলোচনার হাত ধরে আসলে লেখাটার সুচনা। আমাদের দেশে এখনো অনেক সোনার ছেলে তৈরী হচ্ছে, সেটা মানতেই হবে। তাদেরকে সঠিকভাবে মূল্যায়নের জন্যই আমাদের কিছু চিন্তভাবনা করা জরুরী হয়ে পড়েছে।
(উদাহরণের জন্য শুধু ছেলেদের কথা বলা হয়েছে। দয়া করে উভলিংগে পড়ে নিবেন।)
সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০০৯ সকাল ১০:৫৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
বিডি আইডল বলেছেন:
++
লেখক বলেছেন: ধন্যবাদ
রাতেরপথিক বলেছেন:
কি কইতে চাইলেন বুঝলাম না।শিক্ষক হওয়ার জন্য কি বিশ্ববিদ্যালয়? আর আমরা সবাই জানি যে শিক্ষকদের বেতন কম। তাহলে কেন শিক্ষকতার পেশা বেছে নিচ্ছি? না নিলেই তো হয়। আর একটা কথা বলি, আমাদের দেশের সরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষদের যে খুব কম পরিমান সুযোগ সুবিধা দেওয়া হয় তাও না। তারা যে পরিমান সুবিধা পান তা দিয়ে খুব ভাল ভাবে বেচে থাকা সম্ভব। আর সবার যে নিজের গাড়ি থাকতে হবে বাড়ি থাকতে হবে এমন তো হওয়া উচিত না।
কারন যে লোকটা অনেক ঝুকি নিয়ে ব্যবসা করে সে দামি গাড়ি ভালো বাড়ির সপ্ন দেখতে পারে অন্যদিকে সম্পূর্ন ঝুকিহীন একটা পেশায় অনেক টাকা কামানোর আশা করা কি ঠিক?
আর চাকরি--------বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা চাকরি পাওয়ার উদ্দেশ্য করা উচিত? আমার মনে হয় উচিত না। তারা চাকরির জন্য হাত পাতবে কেন । বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরযে দায়বদ্ধতা আছে তা তাদের মাথায় রাখা উচিত। তাদের উচিত নিজের চাকরির চিন্তা না করে কিভাবে আরও দশজনের চাকরির ব্যবস্থা করা যায় তাই নিয়া চিন্তা করা।
আমি মনে করি একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে এমনভাবে গড়ে তোলা উচিত যাতে সে নিজের ব্যবস্থা নিজে করতে পারে এবং আরও দশজনের ব্যবস্থাও করতে পারে। এটা করতে পারলে তারা দেশের অনেক বড় উপকার করতে পারবে।
আর যারা মোটামুটি মানের জীবন যাপনে অভ্যস্থ তাদের শিক্ষক বানাতে হবে। বিলাসি শিক্ষক দিয়ে কোচিং সেন্টার চালানো গেলেও মানুষ বানানোর কারিগর বিশ্ববিদ্যালয় চলতে পারে না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা হবেন উদার। যারা টাকা পয়সা নিয়া খুব একটা মাথা ঘামাবে না। বাংলাদেশে খুজলে এমন অনেককে পাওয়া যাবে যারা সত্যিকার শিক্ষক হওয়ার যোগ্যতা রাখেন।
লেখক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
"বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা চাকরি পাওয়ার উদ্দেশ্য করা উচিত?" "তাদের উচিত নিজের চাকরির চিন্তা না করে কিভাবে আরও দশজনের চাকরির ব্যবস্থা করা যায় তাই নিয়া চিন্তা করা।" - আপনি কষ্ট করে ভালো পড়াশোনার করার পরে নিজেই যদি ভালো কোন চাকরী না পান তাহলে অন্যদের জন্য করা কি একটু কঠিন হয়ে যায়না?
আমিও আপনার সাথে একমত যে, একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে এমনভাবে গড়ে তোলা উচিত যাতে সে নিজের ব্যবস্থা নিজে করতে পারে এবং আরও দশজনের ব্যবস্থাও করতে পারে। এমন কাউকে গড়ে তুলতে দেশের সম্পদের অপচয় যাতে না হয় যে এটার সঠিক মূল্যায়ন করবেনা। দেশের জন্য উপকারে আসবে এরকম সুনাগরিক গঠন হোক এটাই আমরা চাই।
লুথা বলেছেন:
+++++++
লেখক বলেছেন: ধন্যবাদ
রুখসানা তাজীন বলেছেন:
ভালো লিখেছেন।
লেখক বলেছেন: ধন্যবাদ। ভবিষ্যতে আরো ভালো লেখার চেষ্টা করব।
দিগ্নত বলেছেন:
লেখককে ধন্যবাদ সুন্দর একটা লেখা উপহার দেয়ার জন্য। সত্য কথা বলতে কি আমরা আমাদের সর্বোচ্চ বিদ্যপীঠ থেকে যাদের পাই তাদের আমরা ধরে রাখতে পারছিনা। অথচ তাদের পিছনে আমরা মানে সরকার আর আমাদের মাথার ঘাম পায়ে ফেলে আয় করা একটা অংশ আমরা তাদের দিচ্ছি। কিন্তু তারা অনেক কষ্ট করে ভর্তি পরীক্ষাতে নিবাচিত হওয়ার পরও এর মম বোঝে না। তারা জানে না কাদের জন্য তারা পড়ছে। দেশের মানুষ তাদেরকে অনেক দিয়েছে। এখন তাদের সময় এসেছে। নিজের জন্য না ভেবে দেশের জন্য কিছু করা উচিত। আর কতদিন ভুল বুঝে ভুল কাজ করে যাবে। জাগো বাঙ্গালী জাগো।
অন্ধ দাঁড়কাক বলেছেন:
সেটাই। সবার বুঝা উচিত তাদের পিছনে দেশের অবদান কতটুকু।
লেখক বলেছেন: অবশ্যই
পরিবর্তনবাংলা বলেছেন:
ভাল লাগল আপনার লেখা পড়ে, আশা করি লিখতে থাকবেন
লেখক বলেছেন: ধন্যবাদ। চেষ্টা করব। সময় পায়না।
শরীফ উদ্দীন বলেছেন:
ধন্যবাদ এমন পোষ্টের জন্য। আসলে আমাদের শিক্ষা ব্যবস্থাকে বিশ্লেষণ করলে বহুত সমস্যা পাওয়া যাবে। আমি মনে করি অনেক কষ্ট করে চান্স পাওয়া এই ছাত্রগুলোর ডিরেইল হওয়ার প্রধান ও বড় কারণ হল রাজনীতি। (নামাজে যাব তাই এই মুহুর্তে জিনিষটা ব্যাখ্যা করতে পারছি না।)
লেখক বলেছেন: সময় করে কিছু লিখবেন আশা করি।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














