আমার প্রিয় পোস্ট

মন তুমি কৃষিকাজ জানো না, এমন মানবজমিন রইলো পতিত; ফলালে ফলতো সোনা

আড্ডাতে পাত্তা না পাইয়া আড্ডা পরবর্তী সর্বশেষ ব্লগ পোস্ট (এটার পরে আড্ডা নিয়ে আর কোন পোস্ট লেখা নিষেধ ;))

০৪ ঠা অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:০৯

শেয়ারঃ
0 0 0

যখন শুক্রবার বিকেলে বৃষ্টি পড়া শুরু হলো তখন আমি শিওর যে আজকে আর কেউ আড্ডাতে আসবেনা। আমি ধানমন্ডীতে মামার বাসায় বসে বসে খাইতে খাইতে রাতে একটা বিয়ের দাওয়াত আছে ঐটাতে যাওয়ার প্ল্যান করতেছিলাম। ৬টার দিকে ভাবলাম ২/১ জন হয়তো আসতে পারে, একটু ফুনাই দেখি। কিন্তু শুনলাম ৫০/৬০ জন নাকি এসে হাজির। ব্লগারদের আসলে তেমন কোন কাজ কাম নাই এটা আমি আগেই সন্দেহ করছিলাম, এখন পুরা শিওর হইলাম :)। তো আমি ভাবলাম আমিতো পুরাই আকাইম্যা, আমি না গেলে তো জাতির বিবেক মাথা ঝাঁকাবে। বৃষ্টির মধ্যেই দৌড়ায় দৌড়ায় পৌছে গেলাম রবীন্দ্র সরোবর। গিয়েই প্রথমে এক মহা ঝামেলায় পড়লাম, এক ভদ্রমহিলার সাথে পরিচয় হওয়ার পরে দেখি উনি বললেন, "আপনার কথা আমি কত শুনেছি।" জীবনে এরকম ভালো দিন আসবে আগে ভাবি নাই B-)। উনার কথা শুনে আমি হালকা কাইত হব নাকি ভাবতেছি, তখনি উনি বললেন, "কিন্তু এখন দেখা হয়ে খুবি হতাশ হলাম"। চিন্তা করছেন কি অপমান X(। আজকে আমার যে এই কথা শুনতে হলো এইজন্য আমি পল্লীবাউল ভাই আর কালপুরুষদাকে তীব্র ধিক্কার জানাই X((। খুবি হতাশ মনপুরা ভাবীকে পরে অনেক তেল মাইরা একটা দাওয়াত আদায় করে নিছি। আমার দাওয়াতে অবশ্য পাথুরে আর শামসীরও ফ্রি খেয়ে আসতে পারবে ;)। তারপরেই দেখলাম আরিয়ানা আপু আমাকে ইংলিশে কি জানি বলতেছেন, কিছুই বুঝলামনা আফসুস :((। শুধু nice to meet u বুঝছি :)। কিছুক্ষনের মধ্যে দেখি সবাই গোল হয়ে কিসব জানি বলতেছে, বুঝলাম নিজেদের সম্বন্ধে বলতেছে। আমার মেমোরীর অবস্হা যা তা, ১ জন কিছু বলার পরে পরেরজন কিছু বলা শুরু করলেই আগেরজনের সব ভুইলা যাইতেছি। সবার শেষে চিপাচুপা থেইকা বহুত কষ্টে বের হয়ে নিজের নাম বলতে গিয়ে দেখি অধিকাংশ ব্লগাররা মুখ ঘুরাইয়া নিজেদের মধ্যে গল্প করা শুরু করছে। কি অপমান চিন্তা করেন :(। কেউ খুব একটা পাত্তা দিতেছেনা দেইখা শ্রাবণসন্ধ্যা আপুর কোলে জাফনারে দেখে ভাবলাম এর লগেই খানিক আলাপসালাপ করি। কিন্তু, ও তো দেখি সেলেব্রেটি ব্লগারদেরি পাত্তা দিতেছেনা, সেখানে আমিতো পোকামাকড় । অপমানের একশেষ আর কি :(! ফয়সালরকস্‌ এর সাথে কথা বলার ট্রাই দিছিলাম, উল্টা ওনার বিশাল মিউজিক নলেজের পাশে আমার নো মিউজিক নলেজ নিয়ে হালকা একটু ফাঁপরে পড়ে গেছিলাম। পল্লীবাউল, মনপুরা, যাযাবর পাখি, পাথুরে, শামসীর এরা দেখলাম একটু পাত্তা দিতাছে। এরমধ্যে স্বাভাবিকভাবেই শামসীরের বিয়ের ব্যাপার চলে আসলো, রোহানও যোগ দিছিলো এই ইস্যুতে। মনপুরা ভাবী দায়িত্ব নিছেন মেয়ে খুঁজে দেয়ার, তারপরেও আসেন আমরা সকলে মিলে এরকম একজন সুপাত্রের বিয়ের জন্য দোয়া করি।

আমার মতো গরীব জনগণের ধার করা টাকা থেকে মেসবাহ য়াযাদ ভাই ১০০ টাকা নিয়ে ফেলছিলেন, উনারে মাইনাস। শামীম ভাই পরে একটা খাওয়ার বক্স দিছেন, উনারে প্লাস। মনসুর আর ক্যামেরাম্যান ভাইয়েরা আড্ডার ডাক দিছিলো, উনাদের প্লাস, মাইনাস কোনটা দিব বুঝতেছিনা। রাতমজুর, শামীম,কাক ভূষন্ডী ভাইজানেরা যেভাবে শরীরের সব এনার্জি নিয়ে সব আড্ডার জন্য দৌড়াদৌড়ি করেন, উনাদের দেখলে আমার মতো আইলসা লোকের খুবি টায়ার্ড লাগে :-/

কাব্যকে দেখলাম মুখ কালো করে উদাসভাবে ঘুরতেছে। ঘটনা কি জানতে চাইলে বললো, "পুরুষ ব্লগাররা সব মেয়ে ব্লগারদের ঘিরে আছে, পাত্তা পাইতেছিনা। আড্ডাতে আইসা কি আর লাভ হইলো??"। আমি দেখলাম, ঘটনাতো সঠিক। তাই তো বলি, কোন মেয়ে ব্লগারদের দেখা যাচ্ছেনা কেন? জানপরীও দেখলাম খুবি হতাশ এই ব্যাপারে। উনারে নিয়ে বহুত ঠেলাঠেলি কইরা আপুদের সাথে পরিচিত হওয়ার জন্য গিয়ে দাঁত বের করে বললাম, "আমার নাম অন্ধ দাঁড়কাক", উনারা গম্ভীরভাবে বললো, "ও" X((। আরো অনেকের সাথে পরিচয় হয়ছিলো, আমার যা মেমোরী...কি আর বলব :|! আমি একই লোকের কাছে কিছুক্ষণ পরপর গিয়ে বলতেছি, আমার নাম অন্ধ দাঁড়কাক। লোকজন দেখি কিছুক্ষণ পরে সরু চোখে তাকায়, এই পোলার সমস্যা কি? এতবার পরিচিত হয়তাছে কেন? শুধু ব্যতিক্রমীরে দেখলাম আমার সাথে কথা বলতে গিয়ে হালে পানি পাইছে। ও আমার থেকেও নার্ভাসভাবে এদিকওদিক তাকাচ্ছিলো। অনেকের সাথেতো পরিচিত হওয়ার চান্সই পাইলামনা। বিশেষ করে যারা সেলিব্রেটি X(। একমাত্র কালপুরুষদা যা একটু পাত্তা দিলেন। গোয়েবলস আড্ডাতে আসবে শুনছিলাম, ওর লগেতো দেখাই হইলনা /:)। ওরে একটা টাইট দিব ভাবছিলাম, সেই ভয়ে বোধহয় আসে নাই :D। যাইহোক, পরে কখনো দেখা হলে ওর খবর আছে। চাচামিয়া দেখি ফ্ল্যাশ ছাড়াই ছবি তুইলা বেড়াইতাছে রাতের আন্ধারে। বুঝলাম একটাও উঠবেনা, পরে কারো মাথা জোড়া লাগায় দিবে :D। হতাশ ভাবে কিছুক্ষণ ঘুরে ভাবলাম, বিয়ের দাওয়াতেই যাইগা, আর্মি অফিসারের বিয়া। মন ভালো গ্যারান্টিড B-)

১ দিন পরে ব্লগ খুইলাতো আমি পুরা তাজ্জব। মানুষ গেছিলো ৭০ জন, আর আড্ডা নিয়ে লেখা পড়ছে ৮০টা!!!ফেইসবুকেও ছবি দিছে যেগুলা আমি অফিস থেকে দেখতে পারতেছিনা। লোকজনের কি কোন কাজ কাম নাই নাকি! এই আড্ডাব্লগের কারণে আমি আড্ডার আগে একটা লেখা দিছিলাম, সেইটা দেখি কেউ খুইলাও পড়ে নাই। এভাবেতো পিছায় পড়া যায়না। তো আমিও কম আকাইম্যা নাকি! আমিও একটা বড় দেইখা লিইখা ফেলছি :) :D B-) ;) :P

 

সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৩৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:১৩
হাশেম দেওয়ান বলেছেন: পোস্টে প্লাস। বর্ণনা ভালো লেগেছে।
০৪ ঠা অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৩৭

লেখক বলেছেন: শুনে মনটা ভরে গেলো। আজকাল গুনীজনের কে আর কদর করে বলুন :)

২. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:১৫
পারভেজ বলেছেন: "আমার নাম অন্ধ দাঁড়কাক" ;) আমার কিন্তু মনে আছে :)
০৪ ঠা অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৪৮

লেখক বলেছেন: আপনি মহান ভাইজান :)

৩. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:১৫
অপ্‌সরা বলেছেন: গুড গুড ভেরী গুড !! এইটা চোখে পড়েছে। এইবার যাই একটু ভ্যা ভ্যা করে আসি।
০৪ ঠা অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৩৬

লেখক বলেছেন: কাইন্দো না, কাইন্দো না কইন্যা (ইয়ে, পরের লাইনটা কি জানি!!!)

৪. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:২৯
ভাইটামিন বদি বলেছেন: আসলেই কাজ-কাম নাই....

০৪ ঠা অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৫০

লেখক বলেছেন: তা যা বলেছেন দাদা

৫. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৪০
কাব্য বলেছেন: খেক খেক ..............
০৪ ঠা অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৫২

লেখক বলেছেন: এখন হাইসা আর কি হইবো? কালকেতো চোখ দিয়ে পানি বের হয়ে যাওয়ার দশা হয়ছিলো তুমার ;)

৬. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৪১
বড় বিলাই বলেছেন: ভালো করছেন বড় পোস্ট দিছেন, মেমোরি ভালো থাকলে আরও বড় হইতে পারত।
০৪ ঠা অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৫৪

লেখক বলেছেন: তা ঠিক বলছেন। কি লিখছি নিজেই মনে করতে পারতেছিনা, এখন আবার পড়ে পড়ে মনে করতে হচ্ছে :(

৭. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৪৪
আইরিন সুলতানা বলেছেন: লাভ নাই, সুনীল সমুদ্র'দা আড্ডা নিয়া কবিতা পোস্টায় ফেলসে!
০৫ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:০৯

লেখক বলেছেন: লোকজন যে মানা করলে শুনে না এইটা খুব খারাপ X(

(তয় কবিতা ভালো হয়ছে :))

৮. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৪৭
মনপুরা বলেছেন: আমি আপনাকে দেখে হতাশ এ কথা বলিনি X( X( বলেছি আপনাকে এতক্ষণ না দেখে হতাশ। দাওয়াত কিন্তু তাড়াতাড়ি খেয়ে নেন, দেরী হলে মিস হবার সম্ভাবনা আছে।

৭নং + প্লাসটা কিন্তু আমিই দিয়েছি :)
০৪ ঠা অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৫৮

লেখক বলেছেন: ভাবীজান আপনি মহান। আপনি না থাকলে কালকে আড্ডাতে যাওয়ায় বৃথা হইতো।

(দাওয়াত আপনি বললে কালকেই ঐ ২ জনকে নিয়ে চলে আসতে পারি :) )

০৪ ঠা অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৫৮

লেখক বলেছেন: ঘ্যাচাং...........

১০. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ৮:০১
ম্যাভেরিক বলেছেন: অন্ধ দাঁড়কাক লেখাটা সিরাম। :)
এভাবে কষ্ট করলেই কেষ্ট (:)) মিলে যাবে একদিন। :)
০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ৮:০৫

লেখক বলেছেন: কি কেষ্ট মিলবে ;) ?

১১. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ৮:০৩
সায়েম মুন বলেছেন: মানুষ গেছিলো ৭০ জন, আর আড্ডা নিয়ে লেখা পড়ছে ৮০টা!!!

আড্ডার পুষ্ট পইড়া পইড়া বদহজম ধরছে-----আপনার পোষ্টটাকে হজমী হিসেবে নিলাম :)

এরপর আর খামুনা কইয়া দিলাম------হিক--হিক---হিকহিকহিক
০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ৮:০৬

লেখক বলেছেন: সেটাই। আমিও ভাবলাম সবচেয়ে ভালো লেখাটা সবচেয়ে শেষেই আসুক :P

০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ৮:০৮

লেখক বলেছেন: কি যে বলেন! (হালকা লজ্জার ইমো)

১৩. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ৮:১০
অপ্‌সরা বলেছেন: লেখক বলেছেন: কাইন্দো না, কাইন্দো না কইন্যা (ইয়ে, পরের লাইনটা কি জানি!!!)


ভ্যা ভ্যা মানে কান্দা না, বুঝলে কাকভাইয়া??
০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ৮:১২

লেখক বলেছেন: জি না আপু, বুঝি নাই। আমি বুকাসুকা মানুষ। একটু যদি বুঝায় দিতেন। ;)

১৪. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ৮:১৫
কাব্য বলেছেন:
আফসুস,মনপুরা ভাবীর লগে বাৎচিত হয় নাই :((
০৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:১৭

লেখক বলেছেন: এইটা একটা বিশাল বোকামী কইরা ফেলাইছো ব্রাদার

১৫. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ৮:২৮
ঘাসফুল বলেছেন: সাব্বাস- বাগের বাইচ্চা ;)
০৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:৩৭

লেখক বলেছেন: আপনার মুখে পুরা মধুর চাক পড়ুক ;)

১৬. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ৮:৫৯
পাথুরে বলেছেন:
৬টার দিকে ভাবলাম ২/১ জন হয়তো আসতে পারে, একটু ফুনাই দেখি। কিন্তু শুনলাম ৫০/৬০ জন নাকি এসে হাজির।
--------------------------------------------------------------

মিছা কথা। আমি কল দিসি... কল লিস্ট দ্যাহেন। X(

কইষ্যা মাইনাস।
০৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:০১

লেখক বলেছেন: তুমি কল দিছো স্বীকার করতাছি, কিন্তু আগেতো তুমারে আমি কল দিছিলাম ধর নাই। মিস্‌ড কল লিস্ট দেখো। X(

তয় তুমি না থাকলে কইলাম আমার ঐদিন খাওয়া হইতোনা। কইষ্যা প্লাস।

১৭. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ৯:২৬
রোহান বলেছেন: Andha kaua dekhi chokhe dekhte pay...kemte ki jati jante chay...

Shamshu miyar hoilo rajkopal...shobai her liga ghotkali kore ;)

Ariana apur english kotha amio bujhi nai, andhare khali nice to meet u - shunchi :)
০৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:১৭

লেখক বলেছেন: আন্ধা কাউয়া শুধু সানগ্লাস পড়লে চোখে একটু কম দেখে, বাকি সময় প্রবল সিক্সথ সেন্সের কারণে বেশী বেশী দেখে ;)

১৮. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ৯:৩৯
ডিজিটাল কলম বলেছেন: ভালা লাগলো......... ++++++++++++++
০৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:১৯

লেখক বলেছেন: এতগুলা প্লাসও ভালো লাগলো :)

০৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:২০

লেখক বলেছেন: X(

২০. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ১০:১১
জনৈক আরাফাত বলেছেন: মাইনাস মাইনাস
ডাক পাড়ি
মাইনাস গেলো কার বাড়ি? :P
০৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:২১

লেখক বলেছেন: মানুষ এত খারাপ কেমনে হয়? X(

২১. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ১০:১৫
রোহান বলেছেন: Bujhlam shamshur loge loge nijer ghotkalita o shaira felte chan...naile ki ar monpura bhabir loge eto khatir ;)

daoat koilam eka khaon thik na...amare loge neoner tibro dabi janacchi...
০৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:২৯

লেখক বলেছেন: আমি যা করছি সব শামসীরের জন্য করছি, নিজের জন্য কিছু করি নাই :)

০৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:৩৫

লেখক বলেছেন: তুমার লগে দেখা হইলনা, কিন্চিত মন খারাপ :(

২৩. ০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১:১৭
রায়হান(তন্ময়) বলেছেন: বর্ননা অতিশয় চমেতকার হইসে। পেলাস দিসি। আর আড্ডাটাও খুবই জটিল লাগছে। যদিও আপনার লগে পরিচয় হয় নাই। :(
০৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:৩৩

লেখক বলেছেন: আমার লগে পরিচয় না হলে আড্ডা জটিল লাগলো কিভাবে????

(পিলাসের জন্য ধইন্যা)

২৪. ০৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:২৮
ইশতিয়াক অাহমেদ বলেছেন: অসাধারণ বর্ণনা...

আড্ডায় আপনার করুণ অবস্থার কথা শুইণ্যা চোখের জল আটকে রাখতে পারতেছি না, নিজের চোক্ষে দেখলে না জানি কী হইতো...
০৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:৩৬

লেখক বলেছেন: চোখের জল আটকাই রাখা ঠিক না, পড়তে দেন। মন ভালো হইয়া যাইবো।

২৫. ০৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:৩৬
চাচামিঞা বলেছেন: আড্ডার জটিলতম বিশ্লেসন.....তবে চাচামিঞার ক্যামেরায় ফ্ল্যাস ছাড়াই ছবি উঠে বিশ্বাস না হইলে দেখেন Click This Link
০৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:৪৮

লেখক বলেছেন: কোন ভরসা নাই। আজকাল মাথাকাটা, এক ছবি আরেক জায়গায় বসায় দেয়া খুবি সহজ কাজ। ;)

২৬. ০৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:৪০
যীশূ বলেছেন: লেখা পইড়া মজা পাইছি। কিন্তু আপনে যে আড্ডায় গিয়া আমারে মিস করছেন সেইটা তো লেখলেন না। আড্ডায় না যাইতে পারি, কিন্তু পোস্টে একটু নামটা থাকলেও সান্তনা পাইতাম। ;)
০৫ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:০১

লেখক বলেছেন: এমনিতেই লেখাটা অনেক দু:খে ভারাক্রান্ত। আপনার কথাও আসলে লেখাটা পুরা ভিজে যেতো ;)

২৭. ০৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:৪০
কালপুরুষ বলেছেন: দাঁড়কাকের লেখার হাত ভাল সেটা অনেক আগেই টের পাইছি। আড্ডা নিয়ে এই লেখাটাও চমৎকার হৈছে। আড্ডা নিয়ে লেখার ফিনিশিং টাচটা খুবই ভাল হৈলো। তবে মনপুরা ভাবির সুবাদে ব্যাচেলর লাইফের ফিনিশিংটাও সুন্দর হোক। দাওয়াত পাইলে বুঝতে পারুম। অনেক ধন্যবাদ।

শুভেচ্ছা ও শুভ কামনা রইলো।
০৫ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:০৪

লেখক বলেছেন: দাদা আপনি আবার আমারে বিপদে ফেলতাছেন। ব্যাচেলর লাইফের ফিনিশিং চাইতাছে শামসীর, আমি না।

লেখার হাত ভালো, এইটা অবশ্য খারাপ বলেন নাই :D

২৮. ০৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:৪৯
দূর্ভাষী বলেছেন: ব্লগারদের কাম কাজ নেই এই কথার তেব্র পেত্তিবাদ জানাচ্ছি কানা কাউয়া।
০৫ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:০৮

লেখক বলেছেন: আড্ডার পুরাটা সময় ব্লগার আপুদের সাথে থাকার জন্য আমিও দূর্ভাষীকে তেব্র ধিক্কার জানাচ্ছি।

০৫ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:১৩

লেখক বলেছেন: কি কন! খুবই দু:খ ভারাক্রান্ত একটা পোস্ট। মজা পাইলেন কই???

৩০. ০৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:১৯
রোবোট বলেছেন: ইশতিয়াক অাহমেদ বলেছেন: অসাধারণ বর্ণনা...

আড্ডায় আপনার করুণ অবস্থার কথা শুইণ্যা চোখের জল আটকে রাখতে পারতেছি না, নিজের চোক্ষে দেখলে না জানি কী হইতো...
০৫ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:২৪

লেখক বলেছেন: চোখের জল আটকাই রাইখেননা, শরীর খারাপ করবে।

৩১. ০৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:৪০
বোহেমিয়ান কথকতা বলেছেন: হাহা! জটিল বর্ণনা ।
জাফনার কাছে পুকা মাকড় ...:P
++
০৫ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৩১

লেখক বলেছেন: জাফনা খুবি ভাবের পিচ্চি। ও এতসব বড় বড় লোকের আড্ডা একদম পছন্দ করে নাই। :)

৩২. ০৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:৫০
তৃষ্ণার্ত বলেছেন: মিসকৃত আড্ডার কথায় আবার মন খারাপ, তবুও প্লাসাইলাম।
০৫ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৪২

লেখক বলেছেন: ভাগ্যিস যান নাই, গেলে আরো মন খারাপ হতো :)

৩৩. ০৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:৫৫
ভেবে ভেবে বলি বলেছেন: বাহ, দারুণ মজার ডেসক্রিপশন! ভালো লাগলো অনেক আনন্দ করেছেন দেখে। :)
০৫ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৫৩

লেখক বলেছেন: আনন্দ করলাম কই। প্রচুর পেইন খাইছি বলতে পারেন :)

৩৪. ০৫ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:০০
শ।মসীর বলেছেন: আমি যা করছি সব শামসীরের জন্য করছি, নিজের জন্য কিছু করি নাই -নিজের ঢোল পিটাইলা , বাড়ি দিলা আমারে, হায়রে কোপাল। সবাই আমারে লইয়া আমন টানাটানি করতাছে কেন- কাম কাজ নাই নাকি ;)

যীশুদা আপনারে আসলেই মিস করছি, তাহলে আমাগোমত দুব্বল ব্লগারদের দল আরও ভারী হইত আপনারে পাইয়া।
০৫ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:১৬

লেখক বলেছেন: হা হা হা। যাও আর বলবনা। তোমারে নিয়ে বেশী গল্প হয়ে যাচ্ছে। কিছু লোকজন আবার ভুল বুঝতে পারে।

যীশুদা গেলে আসলেই ভালো হতো।

৩৫. ০৫ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:১২
দূর্ভাষী বলেছেন: @কানা কাউয়া, আমি সবসময় আপুদের সাথে ছিলাম এটা সম্পূর্ণ সত্য নয়, তবে সবার সাথে কমবেশী কথা হয়েছে। আর সবচেয়ে বড় বিষয় হলো - আমি তোমার আর শামষীরের মত (হিডেন আর ও কয়েকজন থাকতে পারে) পাত্রী খুজতে আড্ডায় যাই নি। :) আমি ভাই জবাই করা মুরগী। :):)
০৫ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:১১

লেখক বলেছেন: ভাই, আমি পাত্রী খুঁজতেছি এই তথ্য আমারি জানা ছিলনা, এত এত জায়গা থাকতে তার উপর আবার আড্ডায় গিয়া???? সেরকম ফ্যান্টাসী :)

আড্ডায় গেছিলাম মজা করতে, আপনার লগে আলাপ হয়ছে, সেইজন্যই একটু মজা করলাম। মাইন্ড খাইয়েন না।

৩৬. ০৫ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:২১
অন্যমনস্ক শরৎ বলেছেন: আমারো মনে আছে দাঁড়কাক।...ভালো থাকেন।
০৫ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:২২

লেখক বলেছেন: অসংখ্য ধইন্যা

৩৭. ০৫ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:২৩
বৃত্তবন্দী বলেছেন: আমি কি ছিলাম আড্ডায়???
০৫ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৩৮

লেখক বলেছেন: আনধা তো, কি দেখতে কি দেখছি। ভুল হইয়া গেছে। :(

৩৮. ০৫ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:২৬
রোহান বলেছেন: বেবাকতে শামসু নানার ঘাড়ে বন্দুক রাইখা গুল্লি ফুটায়া গেলো রে... আহারে শামসু নানার লিগা আফসুস...

তয় গুপন সুত্রে জানা যায় এই আড্ডায় ম্যাক্সিমাম মান্জা মাইরা আইছিলো যেই ব্লগার হের নিক নাকি আন্ধা ধাড়ি কাউয়া... কথা সইত্য নি ;)
০৫ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:২৮

লেখক বলেছেন: নাহ। কথা মিথ্যা। আমার বিয়ের দাওয়াত আছিলো, তারপরেও আমি স্যুট-বুট পইড়া যাইনাই, যাতে লোকজন বলতে না পারি আমি মান্জা মারছি। ;)

৩৯. ০৫ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:১৫
অপরাজিতা ০০৭ বলেছেন: আড্ডায় আসতে না পেরে ও আপনাদের লেকায় এবং কমেন্টে আড্ডার স্বাদ পেলাম।


তবে যতদূর জানি, অন্ধ দাড়কাক, শামসীর ভাই আর কাব্য এই তিনজন এর উদ্দেশ্য একই ছিল, আর ছবিতে তো দেখলাম অনেক ললনা ও ছিল। :)

আর রবীন্দ্র সরোবরে বিকালবেলা তো ললনাদের ঢল নামে, কাজেই চামে যদি আপনি কিছু খুজে ও থাকেন আমরা কিছু মনে করব না।
০৫ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:১৮

লেখক বলেছেন: দূর্ভাষী ভাইরে কইসা মাইনাস। উনি নিজে ভালো সাজতে গিয়ে আমাদের সম্বন্ধে আপনারে এইসব বলছে X(

আমরা সম্পূর্ণ ব্লগীয় উদ্দ্যশ্যে আড্ডায় গেছিলাম। অন্য কোন উদ্দ্যেশ্য এখানে ছিলোনা। মানুষের মনে অন্য চিন্তা আসলে আমার কি করার আছে বলেন? ;)

৪০. ০৫ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:১৩
শ।মসীর বলেছেন: আমারে নিয়া বারে বারে মিথ্যা বলা হইতাছে- তীব্র প্রতিবাদ
০৫ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:১৯

লেখক বলেছেন: তীব্র প্রতিবাদ

৪১. ০৫ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:৩০
ব্যতিক্রমী বলেছেন: শুধু ব্যতিক্রমীরে দেখলাম আমার সাথে কথা বলতে গিয়ে হালে পানি পাইছে। ও আমার থেকেও নার্ভাসভাবে এদিকওদিক তাকাচ্ছিলো।

হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। আমারও একটু ভালোই লাগছিল আপনার সাথে কথা বলে। পিচ্চি বিধায় কেউই আমার সাথে কোন কথা কইতে চায় না:( তবে আপনিই বললেন।

নেন। এ্যাড করেন--

০৫ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:২২

লেখক বলেছেন: আপনি না বললেন আমারে অ্যাড করছেন?

৪২. ০৫ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:৩৫
ইউনুস খান বলেছেন: হেভ্ভি লিখছেন। আমিও লিখছি একটা ;)
০৫ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:২৩

লেখক বলেছেন: পড়ছি...আমারটার কাছাকাছি ভালো হয়ছে :)

৪৩. ০৫ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৩২
রায়হান(তন্ময়) বলেছেন: আরো অনেকের লগে পরিচয় হইছে তো। তাই জটিল লাগছে। তবে নেক্সট টাইম আফনার লগে পরিচয় হইতেই হইবো। :)
০৫ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৩২

লেখক বলেছেন: কি যে বলেন! :|

৪৪. ০৫ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৩৯
গিফার বলেছেন: হা হা মজা পেলুম......সত্যি কি বার বার কইতাসিলেন "আমার নাম অন্ধ দাঁড়কাক" ?
হে হে আমি গেলে ১০০ বার কওয়া লাগতো। :P

সেলিব্রেটি ব্লগার কারা কারা আছিলো ?
০৫ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৫৮

লেখক বলেছেন: কি আর কমু :(

সবাইতো সেলিব্রেটি ;)

৪৫. ০৫ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৪৭
ব্যতিক্রমী বলেছেন: হ্যাঁ, এ্যাড করেছিলাম অনেক আগেই, কিন্তু গুগলটকে "ইনভাইটেড" লেখা আসে। এ্যাড সম্পন্ন হয় নি। তাই বললাম। আর আপনি না চাইলে প্রয়োজন নাই।
০৫ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:০২

লেখক বলেছেন: কেন? এই অ্যাড এ দিছিলেন?

৪৬. ০৫ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:০৩
শাওন৩৫০৪ বলেছেন: মজাই তো....আড্ডা ভালোই..
০৫ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৫১

লেখক বলেছেন: মজা!!! কি যে কন

৪৭. ০৫ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:০৪
দূর্ভাষী বলেছেন: আমারে মাইনাস দিলে কিন্তু খবর আছে কানা কাউয়া হাটে হাড়ি ভাংব :)
০৫ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৮

লেখক বলেছেন: বুঝলামনা......হাট, হাড়ি এতসব জিনিস আপনে পান কই? X(

আজকাল ভালো মানুষের পিছনে দেখি সবাই লাগে :(

৪৮. ০৫ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:১৩
জানা বলেছেন:

অসাধারণ:)

আপনার 'মেমোরির এই অবস্থা' নিয়েও যা লিখে জানালেন তা আমার 'ব্যাপক মেমোরি'তে সেভ করতে গিয়ে.......:D :D :D.

আপনার কথা আমিও অনেক শুনেছি:) (সোজা হয়ে দাঁড়ান প্লীজ, ওভাবে হালকা কাত হয়ে যাচ্ছেন কেন?:P) সত্যিই বলছি, আপনার এত সুন্দর একটি বর্ণনা পড়ার পর আপনার সাথে পরিচিত হয়ে আমি একটুও হতাশ হবো না :) :) :)। আমি অন্যান্য আপুদের মত শুধু "ও" বলার মত গম্ভীর আপু না। ওদের বেশী করে মাইনাস দিন:) :) :)


০৫ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:০৯

লেখক বলেছেন: ইয়ে, মানে কি বলব ঠিক বুঝতে পারছিনা। :| আপনার কমেন্ট পড়ে হালকা কাত না আমি পুরাপুরি কাত হয়ে চেয়ার থেকে পড়ে গেছিলাম।

ইয়ে, আজকে কত তারিখ?

৪৯. ০৫ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:০০
ফয়সালরকস বলেছেন:
ভাই আমিই আসলে ফাপড়ে পইড়া আম্নের লগে কথা কইতাছিলাম!

আমি আসলে তেমন কিছই জানিনা...অল্প কিছু কথা শুরু করার আগেই দেখলাম আম্নে ক্যামন জানি উদাস হইয়া অন্য দিকে মন দিলেন।

আমি ভ্যাবাচ্যাকা খাইয়া 'জানপরী'র দিকে তাকাইয়া কাষ্ঠ হাসি হাসলাম। আর ভাবলাম 'এত বড় বেকুব আমি ক্যামতে হইলাম।
০৫ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:১৩

লেখক বলেছেন: ভাই আপনে বেকুব না, বেকুব আমি। আমার স্বল্প মিউজিক গিয়ান ধরা খেয়ে যাবে এই ভয়ে টেনসিত ছিলাম :P

৫০. ০৫ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:০৩
শ।মসীর বলেছেন: অপরাজিতা ০০৭ লিখেছেন: তবে যতদূর জানি, অন্ধ দাড়কাক, শামসীর ভাই আর কাব্য এই তিনজন এর উদ্দেশ্য একই ছিল, আর ছবিতে তো দেখলাম অনেক ললনা ও ছিল। :(:(:(

তাহলেত আমি ৫টায় হাজির হইতাম।আমি যখন যাই তখন ঘন আঁধার চারিদিকে । কারো চেহারাটায় দেখতে পারলামনা আর আপনি কইলেন আমার উদ্দেশ্য নিয়া। সত্যি সত্যি দুঃখ পাইলাম।

যেভাবে আমারে নিয়া আপনারা মজা লইতাছেন সেটা সব সময়ের জন্য আসলে ভাল না।

তারউপর ব্লগারদের মাঝে দেখতাছি বহুত ঝামেলাও লাইগা গেছে , আমি টেনসিত ।

০৬ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:৩৩

লেখক বলেছেন: সেটাই। আর জোক্‌স করুম না। আমিও টেনসিত। কোন কথা কোনদিকে টার্ন নিবে কে জানে?

আমি সাক্ষ্য দিতেছি যে, শামসীর সারাক্ষণ আমার, পাথুরে, রোহান আর পল্লীবাউলের সাথে ছিলো (মাঝখানে কিছুক্ষণ কই ছিলা অবশ্য আমি জানিনা ;))

৫১. ০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ২:২২
পাথুরে বলেছেন:
কমেন্ট ৩৯
হোহোহোহো

শামসু ভাইয়ের কাহিনী রে......................
০৬ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:৩৯

লেখক বলেছেন: তুমি আর আগুনে ঘি ঢাইললোনা। বেচারার নামে হুদাই গল্প তৈরী হয়ে যাইতেছে। :)

০৬ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:২৪

লেখক বলেছেন: X(

০৬ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:২৫

লেখক বলেছেন: :P

০৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:০৫

লেখক বলেছেন: ইয়ে, তাই নাকি? :)

০৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:০৬

লেখক বলেছেন: ইয়াহু..................

০৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:১০

লেখক বলেছেন: খেলা তো শেষ। চাইলেও খেলতে পারবেননা ;)

৫৭. ০৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:৪৩
তাজা কলম বলেছেন: কঠিন আফসুচে লেকা। ত্যানারা পাত্তা সা দিলেও আমি তো দিয়চি। অন্ধ বইলা বুজবার পাও নাই।
০৭ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:১২

লেখক বলেছেন: বুঝছি বুঝছি :D

৫৮. ০৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:২২
আরিয়ানা বলেছেন: এই আমি কিন্তু উৎসাহ নিয়েই আপনার সাথে হ্যান্ডশেক করেছই :)
০৭ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:২৪

লেখক বলেছেন: জী তা আমি জানি ;)

৫৯. ০৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:৩৮
চাচামিঞা বলেছেন: হ্যান্ডশেক করা ভালো কাজ
এই কাজে নাই শরম লাজ...;)
০৭ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৪২

লেখক বলেছেন: কি যে কন! :|

৬০. ০৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১:০৩
একরামুল হক শামীম বলেছেন: আপনার সাথেতো আগেও আড্ডায় দেখা হইছিলো :)
০৭ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৩৮

লেখক বলেছেন: খাওয়া দাওয়া থাকে আপনার হাতে, পরিচয় না হয়ে উপায় আছে? :)

৬১. ০৭ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:১৪
শ্রাবনসন্ধ্যা বলেছেন: আমি একই লোকের কাছে কিছুক্ষণ পরপর গিয়ে বলতেছি, আমার নাম অন্ধ দাঁড়কাক। ..........পুরো লেখা পড়েই হাসতে হাসতে পেটে খিল, এ লাইনটা পড়ে আমি শেষ!

আমি ভাবছি একমাস পরে এই আড্ডা নিয়া আমার পোস্ট টা দিব।
০৭ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৪৯

লেখক বলেছেন: এতদিন পরে পোস্ট দেয়া মানি না, মানবো না

৬২. ০৭ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:২৪
মুহিব বলেছেন: আরে আপনার এই পোস্ট না পড়লে তো আমি বুঝতেই পারতাম না আড্ডটা কেমন হয়েছে। আর আমি আড্ডায় যাই নাই বলে একটা পোস্ট দিয়েছিলাম সেইটাও দেখা আড্ডা বিষয়ক পোস্টে স্থান পেয়েছে। আর এজন্য কেউ বিরক্ত হলে আমি দু:খিত।
০৭ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:১১

লেখক বলেছেন: কি যে বলেন! বিরক্ত হবেনা। যাই পোস্ট দেন না কেন, আড্ডার পক্ষে, বিপক্ষে, গিয়ে, না গিয়ে - সবগুলিতেই লোকজন খুশী । আড্ডার আফটার ইফেক্ট :)

৬৩. ০৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:০২
সুস্ময় সুমন বলেছেন: সেরাম লেখা হইছে কাক্কু। আপনার মইধ্যে যে এতো রস আছে, দেখলে তো বোঝা যায়না। দেখলে তো নাডান বাচ্চা মনে হয় :P
০৭ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:১৪

লেখক বলেছেন: আমি তো আসলেই নাদান বাচ্চা :P

৬৪. ০৭ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:১০
রিমঝিম বলেছেন: হুমম। ভালই পাত্তা পেয়েছেন দেখা যাচ্ছে। ;)

কেমন আছেন অন্ধ দাঁড়কাক?
০৭ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:২৪

লেখক বলেছেন: আররে!!!!! B:-) আপনি বাইচা আছেন? আজকে দুপুরে ঝপঝপ বৃষ্টির কবলে পড়ছিলাম, আর এখন দেখি রিমঝিম! আমি ভালো, আপনি?

৬৫. ০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ১:৩১
রিমঝিম বলেছেন: হাহাহাহা.....আমি আসলে মরে গেসি, এইটা আমার ভুত ;)
আমার ফাইনাল শেষ হল। এখন ইন্টার্নশিপ করতে হবে। অনেক ঝামেলায় আছি,ভাল না খারাপ বুঝি না :(
০৮ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৩২

লেখক বলেছেন: আজকাল ভূতরাও দেখি ইন্টার্ণ করে :| ভালা, ভালা। কিসের ইন্টার্নশীপ এইটা, ঘাড় মটকানোর??? ;)

০৮ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৪১

লেখক বলেছেন: আমিও দেখছি আপনারে ;) ;) ;)

৬৭. ০৮ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৫৫
অপটিমাস প্রাইম বলেছেন: তাইলে মনে লয় কাছে না গিয়া ভালই করছি। যেই খানে আপনের এই অবস্থা, আমিতো সেইখানে হাওয়া। :D
০৮ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৪২

লেখক বলেছেন: অপটিমাস প্রাইম যদি এ কথা বলে!!! আপনার আশেপাশেতো ভাই মেগান ফক্স থাকে ;)

৬৮. ১২ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:৩৯
জানপরী বলেছেন: আড্ডায় গিয়ে সবচেয়ে বেশী আড্ডা তো আপনার সাথেই মেরেছি। :)
১২ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:১৩

লেখক বলেছেন: এইটা আমি এক বাক্যে স্বীকার করতেছি। আমি আপনার আর আপনি আমার অ্যালিবাই ;)

১৩ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:১৭

লেখক বলেছেন: X(( X( :-P

১৫ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:০৮

লেখক বলেছেন: |-) |-) |-) |-) |-)

২০ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:৫২

লেখক বলেছেন: আগুন আগুন

 

মোট সময় লেগেছে ১.১৪৪৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
নিজের সম্বন্ধে আমার ধারণা খুবই অস্পষ্ট
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই