আজকে খালেদা জিয়া নিজেকে বাস্তুহারা দাবি করলেন। দেখিতো একজন বাস্তুহারা(!) মানুষের কত সাদা টাকা আছে আসলে। কালো টাকার কথা না হয় আপাতত নাই বললাম।
২০০৭ সালের ৭ই আগষ্ট খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী এডভোকেট আহমেদ আযম খান দুদক সচিব মো. মোখলেস-উর-রহমানের কাছে সম্পত্তির হিসাবের বিবরণী দাখিল করেন। দৈনিক ইত্তেফাক ৭ই আগস্ট, ২০০৭ সালে "খালেদা জিয়ার দুটি বাড়িসহ ৪ কোটি টাকার সম্পদ" শিরোনামে একটি খবর প্রকাশ করে। সেদিনের অন্যান্য পত্রিকা থেকেও জানা যায় যে খালেদা জিয়া ১ কোটি ৩২ লাখ কালো টাকা সাদা করেছেন যেটা একজন প্রাক্তন প্রধানমন্ত্রী হিসাবে তার জন্য মোটেও সন্মানের নয়। আজকের পোষ্ট সেখবর গুলোকে ভিত্তি করেই। পোষ্টের শেষে সূত্রগুলো উল্লেখ করা হল।
সম্পদের বিবরণী অনুযায়ী জানা যায় -
১. খালেদা জিয়ার নামে রাজধানী ও সাভারে দুটি বাড়ি ও দুটি জমি রয়েছে।
দুটি বাড়ি ও জমির মূল্য তিনি দেখিয়েছেন ১২ হাজার ৪ শ’ টাকা। কিন্তু এ দুটি বাড়ির প্রকৃত মূল্য প্রায় ৮০ কোটি টাকা বলে জানা গেছে।
ক. ক্যান্টনমেন্টের ৬, শহীদ মইনুল রোডে ২ দশমিক ৭২ একর জমির ওপর একটি বাড়ি। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর খালেদা জিয়া ক্যান্টনমেন্টের বাড়িটি ১০১ টাকায় পেয়েছেন।
খ.গুলশানে এক বিঘা ১০ কাঠা ১১ ছটাক জমির ওপর আর একটি
বাড়ি।গুলশানে দেড় বিঘা জমিসহ বাড়িটির জন্য সরকারকে দিয়েছেন ১০১
টাকা।এ দুটি বাড়ির প্রকৃত মূল্য প্রায় ৮০ কোটি টাকা বলে জানা গেছে।
গ. সাভারের রাজফুলবাড়িয়ায় ১০ কাঠার একখণ্ড জমি ও উত্তরখানে ৮
শতাংশ জমি রয়েছে। ১৯৭০ সালে জিয়াউর রহমান ৯ হাজার টাকা দিয়ে
সাভারের জমিটি এবং ৩ হাজার ৩ শ’ টাকা দিয়ে উত্তরখানের জমিটি
কিনেছিলেন।
২.তার নিজ নামে অগ্রণী ব্যাংক ও সোনালী ব্যাংকে ১১টি ফিক্সড ডিপোজিট (এফডিআর) ও ২টি স্থায়ী আমানত রয়েছে।
১১টি এফডিআরে লাভসহ তিনি এক কোটি ৬৫ লাখ ১৫ হাজার ১০৫ টাকা, ৮টি ব্যাংক স্থিতি ও সঞ্চয়পত্রে দেখিয়েছেন এক কোটি ৮৯ লাখ ৪২ হাজার ৯৭৯ টাকা।
৩. তার নামে চারটি গাড়ি রয়েছে।
ক. এর মধ্যে একটি নিশান পেট্রোল গাড়ির দাম ২২ লাখ ২৪ হাজার এবং দু’টি টয়োটার দাম ২৬ লাখ ৪০ হাজার টাকা। টয়োটা ১৩০০ সিসি গাড়িটি ১৯৯৫ সালে এমপি কোটায় কিনেছিলেন
খ. ১৯৯০ সালে দু’টি টয়োটা জিপ ও নিশান জিপ ১৯৯১ সালের নির্বাচনী কাজে ব্যবহারের জন্য কিনেছিলেন।
৪.মইনুল সড়কের বাসায় পাঁচটি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র রয়েছে
যার মূল্য দেখানো হয়েছে ৩ লাখ ৫ হাজার টাকা। এছাড়া আরো ৫টি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, ৭ সেট সোফা, ২০টি ল্যাম্প, একটি খাট, ৩টি কার্পেট, ৩টি টিভি, ৫০ তোলা স্বর্ণেরও হিসাব দেখিয়েছেন। এছাড়া তিনি ২২ লাখ ৫০ হাজার টাকা ঋণী রয়েছেন।
আযম খান আরো জানান, জাতীয় রাজস্ব বোর্ডের অপ্রদর্শিত আয় বৈধ করার কার্যক্রমের সুযোগ নিয়ে সাবেক প্রধানমন্ত্রী এক কোটি ৩৩ লাখ টাকার জন্য ৩৩ লাখ ৩৭ হাজার ২৫ টাকা আয়কর দিয়েছেন।
জিয়াউর রহমানের জীবদ্দশায় অর্জিত সম্পদ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবদ্দশায় যেসব সম্পত্তি রেখে গেছেন, তারও একটি হিসাবের বিবরণী দাখিল করা হয়েছে। এতে দেখা যায়, সাভারের রাজফুলবাড়িয়ায় ১০ কাঠা জমি, যার মূল্য ৯ হাজার টাকা। বঙ্গভবন সংলগ্ন জনতা ব্যাংকে ২ হাজার ৩৫৯ টাকা এবং বেগম খালেদা জিয়ার নামে একই ব্যাংকে ৫০ হাজার টাকার ফিক্সড ডিপোজিট করেছিলেন।
কালো টাকা সাদা করেছেন খালেদা জিয়া ও সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান!!
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অপ্রদর্শিত আয়ের আবেদন গ্রহণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সোমবার কর অঞ্চল-২ এর ২১ নং সার্কেল অফিসে গিয়ে এনবিআর নির্দেশিত ফরমে অপ্রদর্শিত আয় বৈধ করার আবেদন করেন সাবেক প্রধানমন্ত্রীর আইনজীবী এডভোকেট আহমেদ আজম খান। সংশ্লিষ্ট সার্কেল অফিস তা গ্রহণ করে। উল্লেখ্য, গত ৩১ জুলাই সাবেক প্রধানমন্ত্রী প্রায় ১ কোটি ৩২ লাখ টাকার সমপরিমাণ অপ্রদর্শিত আয়ের বিপরীতে প্রায় ৩৪ লাখ টাকার আয়কর প্রদানের আবেদন করেন। কিন্তু নির্ধারিত ফরমে এই আবেদন না করায় এনবিআর তা গ্রহণ করেনি। এনবিআরের পক্ষ থেকে বলা হয়, নির্ধারিত ফরমে আবেদন করলে তা গ্রহণ করা হবে।
সাবেক প্রধানমন্ত্রীর পক্ষের আইনজীবী এডভোকেট শিমুল বিশ্বাস বলেছেন, এনবিআরের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করেই আবেদন করা হয়েছে এবং সাবেক প্রধানমন্ত্রীর অপ্রদর্শিত আয়ের আবেদন সংশ্লিষ্ট সার্কেল অফিস গ্রহণ করেছে।
অন্যদিকে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান যথাযথ নিয়ম মেনে জরিমানাসহ আয়কর রিটার্ন জমা দেয়ায় তার অঘোষিত আয় বৈধ করেছে এনবিআর। গত ৩১ জুলাই কর অঞ্চল-৮ এ সাবেক অর্থমন্ত্রী তার অপ্রদর্শিত আয়ের বিপরীতে প্রায় ৩১ লাখ টাকা আয়কর প্রদান করেন
--------------------
পোষ্টের অন্যান্য সূত্র
১. Khaleda avails NBR amnesty (ডেইলী স্টার - ১/৮/২০০৭)
২. Khaleda's properties worth Tk 3.54cr (ডেইলী স্টার - ৭/৮/২০০৭)
৩. Khaleda owns Tk 3.54cr in bank accounts ( নিউ ঈজ - ৭/৮/২০০৭)
৪. Khaleda pays Tk 33 lakh tax ( নিউ এইজ - ১/৮/২০০৭)
৫. খালেদা জিয়ার অপ্রদর্শিত অর্থ বৈধ করার আবেদন গ্রহণ
(দৈনিক সমকাল- ৭/৮/২০০৭)
৬. খালেদা-সাইফুর ৬৪ লাখ টাকা কর দিয়ে অপ্রদর্শিত আয় বৈধ করেছেন
( সমকাল- ১/৮/২০০৭)
বি. দ্র. : এটি একটি রিপোষ্ট।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

