কোনো হঠকারী সিদ্ধান্ত না নিয়ে সরকার বদল করতে দলীয় নেতাকর্মীদের নির্বাচনের অপেক্ষা করতে বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ্। তাঁর ভাষায়, আমাদের হাতে তিন বছর সময় আছে। তাই হঠকারিতার পথে না গিয়ে ধীরে ধীরে এগোতে হবে।
বুধবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এ আহ্বান জানান।
সাম্প্রতিককালে খালেদা জিয়া একাধিকবার বলেছেন, সরকারকে আর থাকতে দেওয়া যায় না। ঈদের পর না-কি আন্দোলনের প্রস্তুতিও নিচ্ছে। অথচ ব্যারিস্টার মওদুদ আহমেদ হরতালসহ কঠোর কর্মসূচির বিরুদ্ধে নিজের অবস্থান তুলে ধরলেন। পাশাপাশি তিনি সরকারের মেয়াদ শেষে নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের পক্ষে অবস্থান নিলেন। এটাকে জনগন অবশ্যই স্বাগত জানাবে। আরও একজনের মন্তব্য ভালো লেগেছে তিনি হলেন সাবেক যোগাযোগ মন্ত্রী জনাব নাজমূল হূদা। তিনি বলেন ,'' দেশকে দ্রুত উন্নত দেশে পরিনত করতে গেলে দুই নেত্রীকে এক টেবিলে বসে সব সিদ্ধান্ত নিতে হবে।'' তিনি না-কি এই উদ্যেগটিকে সফল করার জন্য চেষ্টা করে যাচ্ছেন।
এই ধরনের বক্তব্য শুনে মনে অনেক শান্তি আসে। দেশেও রাজনৈতিক শান্তি বিরাজ করবে । এতে বোঝা যায় রাজনীতিতে অনেক পরিবর্তন আসছে। এইরকম মনোভাব যদি সত্যিই সবার থাকে , তাহলে নিশ্চিত দেশ দ্রুতই সামনের দিকে এগিয়ে যাবে। আসলেই জনগন আর হরতাল দেখতে চায় না। আমরা চাই সরকারের খারাপ কোনো কাজের জন্যে প্রতিপক্ষ মিডিয়াতে প্রচার করুক। এতেই জনগন সচেতন হবে। মাত্র ২/- টাকা দিয়ে ভালো মানের ১২ পৃষ্টার জাতীয় পত্রিকা পাওয়া যায়। জনগনও এতে অনেক কিছু জানতে পারছে। তাই মিডিয়াকেই রাজনীতির কেন্দ্রবিন্দু করুক দুই দল, এটাই সকলের কাম্য।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



