জনাব মডারেটর আপনাকে বিশেষ ভাবে ধন্যবাদ, শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই কারন আপনি ব্লগে দূর্গাপ্রতিমার ছবি দিয়ে আমাদেরকে অনেক উৎসাহিত করেছেন। আমরা এর জন্য আবেগ্লাপুত এবং উচ্ছ্বসিত।
আমাদের তথা হিন্দুধর্মীয় সবচেয়ে বড় উৎসব হলো এই মহান শারদীয় উৎসব দূর্গাপূজা। এ উৎসবে হিন্দু-মুসলিম সকলে এক সঙ্গে আনন্দ করে এবং ইসলাম ধর্মের অনেকে পূজো শুরু থেকে শেষ দিন পর্যন্ত সকলে আমাদেরকে অনেক সাহায্যও করে থাকে । এর জন্য তাদেরকেও কতজ্ঞতা জানাই। মোট কথা ধর্মীয় দিক থেকে এখানে মানে বাংলাদেশে আমরা সবাই এক সঙ্গে মিলেমিশে যথেষ্ঠ ভালো আছি বলতে হবে।
আমাদের এ পূজোর মাহাত্ন হলো অন্যায়-খারাপের বিরুদ্ধে ভালোর জয়। শয়তানের বিরুদ্ধে দেবতাদের জয়। স্বর্গ থেকে অপ শক্তির অধিকারী অসুর অত্যাচার করে দেবতাদের বিতারিত করলে দেবতাদের পক্ষথেকে মা দূর্গা যুদ্ধ করে অসুরকে বধ করে দেবতাদের স্বর্গকে ফিরিয়ে দেন আর এর জন্যে এ উৎসবে আমাদের এত আনন্দ।
তবে এখানে একটি কথা না বললে নয়, আর তা হলো এই উৎসবে প্রায় সব জায়গাতেই কিছু না কিছু অনুষ্ঠান হয়ে থাকে আর সেখানে স্বভাবতই প্রধান অতিথির ভাষনে রাজনৈতিক দলের এম.পি, মন্ত্রীরা টেনে আনেন মুক্তিযুদোর পক্ষে এবং বিপক্ষের শক্তিকে আর তখন এই সব শুনতে আর ভালো লাগে না। তখন মনে হয় এটা কোনো রাজনৈতিক অনুষ্ঠান।
যাইহোক, আবারো সকলকে শুভেচ্ছ ও পূজো দেখার আমন্ত্রন।
জনাব মডারেটর, ব্লগারগণ এবং সংশ্লিষ্ট সকলকে জানাই শারদীয় দূর্গাপূজার শুভেচ্ছা এবং আমন্ত্রন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৯টি মন্তব্য ৮টি উত্তর
আলোচিত ব্লগ
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।