যোগাযোগ মন্ত্রীকে বলা হয় জোকার মন্ত্রী...(যাকে দেখে সব সময় হাসি পায়
বিস্তারিতঃ
মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর গোয়ালন্দ অবস্থানে সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) মাধ্যমে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব নূরুল করিম এ কথা জানান। তিনি জানান, সভায় পিপিপির মাধ্যমে আরও দুটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এগুলো হলো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা বাস্তবায়ন এবং মংলা বন্দরে অসম্পূর্ণ দুটি জেটির উন্নয়ন।
দ্বিতীয় পদ্মা সেতুর বিষয়ে নুরুল করিম আরও বলেন, নির্মাণ, মালিকানা, পরিচালনা ও হস্তান্তরের (বিওওটি) ভিত্তিতে এই সেতু প্রকল্প বাস্তবায়িত হবে। তবে এর দরপত্র আহ্বান বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ৬ দশমিক ১০ কিলোমিটার দৈর্ঘ্যের দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১৩ হাজার ১২১ কোটি মার্কিন ডলার। ২০০৯ সালে পরিকল্পনা মন্ত্রণালয় প্রথম এই সেতু নির্মাণের প্রস্তাব করে। এর পরিপ্রেক্ষিতে মন্ত্রিসভা কমিটিতে ২০১০ সালেই একবার এই প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
সূত্র আরও জানায়, প্রস্তাবে বলা হয়েছে, দ্বিতীয় পদ্মা সেতু নির্মিত হলে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ী, ফরিদপুর, নড়াইল, গোপালগঞ্জ, যশোর ও মাদারীপুর জেলার অধিবাসীরা উপকৃত হবে। রাজধানীসহ অন্য এলাকার সঙ্গে এই জেলাগুলোর যোগাযোগব্যবস্থা সহজতর হবে।
Source
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১১ সকাল ১০:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



