আমার দিনলিপি

আমার প্রিয় পোস্ট

ইহা একটি ব্লগবস্তু যা সম্ভাবনায় নীল কালির মতো অপেক্ষা করে আমাদের মগজ দোয়াতে 

নন্দীগ্রাম - আমাদের প্রতিবাদ

২১ শে নভেম্বর, ২০০৭ দুপুর ১:৪৩

নন্দীগ্রামে সাম্প্রতিক হিংসা ও হত্যার জন্য দায়ী পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী , পুলিশ ও সকল ক্ষমতাশালী রাজনৈতিক দলগুলির ভূমিকার বিরুদ্ধে আমাদের ঘৃণা ও প্রতিবাদ !

http://samitonline.net/index.php/archives/121

পোস্টটি ৫ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি

ব্যান্ড ও অ্যালবামের নাম জানা নেই

১১ ই আগস্ট, ২০০৭ সকাল ৯:৫৭

নিচের গানগুলি বাংলাদেশের কোনো একটি ব্যান্ডের । ব্যান্ডের নাম , অ্যালবামের নাম ও প্রকাশকাল, কারোর জানা থাকলে আমাকে জানাবেন অনুগ্রহ করে । গানগুলি হলো , আলো / আর কতকাল / বেওয়ারিশ / বৃষ্টি / হতাশা / যত দূরে / মৃত্যু এলিজি / নাই তুমি / স্মৃতিগুলো / সময় । ধন্যবাদ...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

খসড়া # ১

০৮ ই আগস্ট, ২০০৭ রাত ৯:৪৬

১.

মায়ের জন্মদিন মনে নেই। বাবার জন্মদিনও। একটু ভাবতে, বাবার মৃত্যুদিনও মনে নেই, শুধু এইটুকু মনে আসে। তবে মনে পড়ে, নিজের জন্মদিন মনে আছে। নেতাজিরও।

২.

একবার ভালোপাহাড় গেছিলাম। সেখানে রাত্রে খুব জোসনা পড়েছিলো। আর মহুয়া। আর হিম। সেখানে বাগানে একটি রূপসী লেবুগাছ ছিলো যে সত্যিই একটি লেবুগাছ ছিলো। আমি ঠা ঠা...

পোস্টটি ৬ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

গুরু , তোমায় ...

০৯ ই মে, ২০০৭ দুপুর ১:৩৯

গুরু, তোমার জন্মদিনে পিঁক পিঁক এসেমেস পেলে মজা পাই আর পিন্ডদানের পাথরে বিষ্ঠার কারুকার্য দেখে মনে পড়ে আমাদের হাফপাত্‌লুন সকালগুলির মিহি ও অস্পষ্ট ধুয়ো ধরার কথা। মনে পড়ে গান ও গুঁতো গিলে খাওয়ার কোঁত্‌ কোঁত্‌ শব্দে সারা পাড়া কেমন মাথায় উঠতো রোজ ভোর ও বিকেলে । টুকে লেখা চিঠিও মনে...

পোস্টটি ৫ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

'খুন' শব্দে শব্দের খুন

০৮ ই মে, ২০০৭ দুপুর ১২:২২

একটি সহৃদয় মানুষের কাছ থেকে আমরা শব্দ খুন করার কায়দা শিখে নিতেই - আর্তনাদ শুরু হয় । বোঝা যায় অলরেডী আতাক্যালানে দুটো-চারটে শব্দরা খুন হচ্ছে এ'পাতা ও'পাতায় আর বাওয়ালবিধির ব্যাকরণ বইয়ে বানানবিধির বাওয়ালী হ'লে , শব্দের ন্যাড়া লাশে ভেসে যাচ্ছে আমাদের ক্যাবলা আকাশ ।

ফলে অনেকেই খুন চাইছে খুন শব্দে...

পোস্টটি ৮ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

একটি সাময়িক লেখা

০৬ ই মে, ২০০৭ রাত ১১:৫৫

বেশ ক'দিন ঘুপচি ঘরে ঘাপটি মেরে বেড়িয়েই ব্লগে এসে দেখি নতুন চেহারা , মারকাটারি , এক লপটায় ঝক করে শীরিদেবির কতা মনে পড়ে । নতুন মানুষ , পুরানাগুলার সঙ্গে । আর নতুন ছাগলও , পুরানাগুলার সঙ্গে । নতুন ছাগলগুলির গায়ে ঠিক মানুষের মতো জামাকাপড় পোষাক ও মশারী । মানুষে ছাগলে...

পোস্টটি ৪ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি

ফি শব্দটি শনিবার

০৬ ই মে, ২০০৭ রাত ২:৪৩

আগের লেখার শনিবারের আগে 'ফি' শব্দটি বসানোর জন্য এ শনিবার লগিন বাগান ঘুমিয়ে পড়তেই ভূগোল খাতার পেছনের পাতায় শুরু হয় কাটাকুটি খেলার ভেজা ন্যাকড়াগুলির লাল রং আর বারিস হ'তে পারে বলে বিদায় নেবার কালে শেখসাহেবের খুদা হাফিজে বিন্দু বিন্দু কান্না দেখা দেয় সেই দুপুরবেলা থেকেই । অথচ 'ফি' শব্দটির মানে...

পোস্টটি ৪ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

জোড়া বালিশ ও রক্তাক্ত চাদরের গল্প

০৩ রা মে, ২০০৭ বিকাল ৪:১৬

জোড়া বালিশ ও রক্তাক্ত চাদরের গল্পে আমাদের তাক্‌ লাগে , তুক্‌ হয় , বাণ মারামারি আর চালপড়া বাটিচালা চলে , শনিবারে ভর হয় । ভুডুর পুতুল থেকে উঠে বসে রণক্ষেত্র ; পিতামহ শরশয্যায় এমত ক্যালেন্ডারের ছবিতে ভীষ্ম জল খান ও আমাদের দেওয়ালনির্বাচনের ইতিহাস লেখার বকলমে ভরে যায় বালবাগিচার খোশ গপ্‌সপ্‌...

পোস্টটি ৮ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

ঘরবাদলায় পেখম

০৭ ই এপ্রিল, ২০০৭ রাত ৩:২৪

ঘরবাদলায় পেখম ঝলসে ওঠে । ল্যাজ ও নুটিতে বাঁধা হয় মন্ত্রশাস্ত্র, ধ্বনি । হুলুধ্বনি ও ভুরিভোজের আদলে গড়ে তোলা হয় লাইব্রেরী , শয়নকক্ষ ও গোটানো মাদুরের মতো টুকটাক কথাবার্তা ; ছবি ও স ই মেলানো লেবেল ।

পোস্টটি ১ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

কপি সিরিজ -এসএমএস

০৭ ই এপ্রিল, ২০০৭ রাত ২:১৭

1।
কাল আমিও সেই কাফেতে । একই টেবিলে ব'সে চেয়ারেও । আর টেবিল নিজেই হ'য়ে গ্যালো ।

2।
গতকাল সে-ই কাফেতে । সে-ই একই টেবিলে ব'সে চেয়ারেও । টেবিল তখন টেবিল হ'য়ে গ্যালো ।

3।
একই কাফেতে গতকাল । একই টেবিল; চেয়ারও । টেবিল তখন অন্যকিছু ।...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি



    পরের পাতা >> ›
মোট সময় লেগেছে ০.২৯৭৭ সেকেন্ড

 

© somewhere in net ltd | terms of use | privacy policy
নৈর্ব্যক্তিক

ব্লগার পরিসংখ্যান

  • পোস্ট করেছেন: ১৫০টি
  • মন্তব্য করেছেন: ৭৬৪টি
  • মন্তব্য পেয়েছেন: ৮৯১টি
  • ব্লগ লিখেছেন:  ৪ বছর ৫ মাস
  • ব্লগটি মোট  ৬৩২৭৮ বার দেখা হয়েছে

সাম্প্রতিক মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য করেছি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ