আমার প্রিয় পোস্ট

ইহা একটি ব্লগবস্তু যা সম্ভাবনায় নীল কালির মতো অপেক্ষা করে আমাদের মগজ দোয়াতে

প্রিয় সুর গানমালা : 15 (পিয়ালের জন্য এই মুহূর্তে)

২৬ শে মে, ২০০৬ দুপুর ২:৫৫

শেয়ার করুন:                   Facebook

এই মুহূর্তে / মহীনের ঘোরাগুলি
---------------------------
(কথা ও সুর - গৌতম চট্টোপাধ্যায়)

এই মুহূর্তে
ভীতু মানুষের ভীড়ে বাসভূমি অস্থির এই মুহূর্তে
কাঁটা তার পেরিয়ে প্রহরা এড়িয়ে এই মুহূর্তে
দলে দলে হেঁটে যায় বিদেশের সীমানায় এই মুহূর্তে
নতুন ঠিকানা চাই যেখানে সবার ঠাঁই এই মুহূর্তে

এই মুহূর্তে কোনো অলিখিত শর্তে
গোপনে গোপনে চলে লেনদেন বিকিকিনি যত মারনাস্ত্র
এই মুহূর্তে কোনো ভাঙা দেশ জুড়তে
দুখী মানুষের শোকে কনসার্টে গান গায় কত মায়েস্ত্রো

পারিনা পারিনা কেনো বুঝিতে এ কি প্রপঞ্চ মায়া
এ বিশ্ব রূপ দেখে চুপ ক'রে থাকি যদি আমি নেহাৎই বেহায়া

এই মুহূর্তে
তৃতীয় বিশ্ব জুড়ে মন্বন্তর বাড়ে এই মুহূর্তে
খরা আর বন্যা শিশুদের কান্না এই মুহূর্তে
জীবনধারণে গ্লানি শুধু মিছে হয়রানি এই মুহূর্তে
বুকের গভীর ক্ষত ছড়িয়ে ইতস্ততঃ এই মুহূর্তে

এই মুহূর্তে কার কোনো স্বার্থে
চিরহরিতের বন ফিকে হয় মহীরূহ পতনের শব্দ
এই মুহূর্তে অধিকার কাড়তে
অনেক আশার কথা বলেছিলো যারা আজ সকলেই স্তব্ধ

পারিনা পারিনা কেনো বুঝিতে এ কি প্রপঞ্চ মায়া
এ বিশ্ব রূপ দেখে চুপ ক'রে থাকি যদি আমি নেহাৎই বেহায়া

এই মুহূর্তে
নিঃশ্বাসে প্রশ্বাসে ঘুন ধরে বিশ্বাসে এই মুহূর্তে
খোলা বাজারের হাওয়া চুপিসারে করে ধাওয়া এই মুহূর্তে
হাওয়ায় অসুখ হয় ভিতরে ভিতরে ক্ষয় এই মুহূর্তে
তবুও মানুষ হাসে গান গায় ভালো বাসে এই মুহূর্তে

এই মুহূর্তে এই সময়কে ধরতে
বুদ্ধিমানেরা যত গালি দেয় শত শত সমাজটা গড়বার
এই মুহূর্তে তবু প্রতিরোধ গড়তে
বোকারা স্বপ্ন দ্যাখে আবার নতুন করে পৃথিবীটা সাজাবার

পারিনা পারিনা কেনো বুঝিতে এ কি প্রপঞ্চ মায়া
এ বিশ্ব রূপ দেখে চুপ ক'রে থাকি যদি আমি নেহাৎই বেহায়া

এই মুহূর্তে বোকারা স্বপ্ন দ্যাখে পৃথিবীটা সাজাবার এই মুহূর্তে
এই মুহূর্তে বোকারা স্বপ্ন দ্যাখে পৃথিবীটা সাজাবার এই মুহূর্তে
এই মুহূর্তে বোকারা স্বপ্ন দ্যাখে পৃথিবীটা সাজাবার এই মুহূর্তে
এই মুহূর্তে বোকারা স্বপ্ন দ্যাখে পৃথিবীটা সাজাবার এই মুহূর্তে .... (fades away)

 

প্রকাশ করা হয়েছে: আমার প্রিয়তম প্রিয়তমা  বিভাগে ।

 

  • ৯ টি মন্তব্য
  • ২৮৯ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২৬ শে মে, ২০০৬ রাত ৯:০৫
comment by: অতিথি বলেছেন: শুকরিয়া!!!!
২. ২৬ শে মে, ২০০৬ রাত ৯:০৫
comment by: শমিত বলেছেন: তা ঠিক , তবে প্রবল যৌবন জয় করে দুর্বল যৌবনকে । দুর্বল যৌবনের একমাত্র মুক্তি প্রবল যৌবনের কাছে আত্মসমর্পনে । গৌতমদা ছিলেন প্রবল যৌবন , আমরা দুর্বল সমর্পনে মুক্তি খুঁজেছিলাম ।

৩. ২৬ শে মে, ২০০৬ রাত ৯:০৫
comment by: অতিথি বলেছেন: যৌবন মমর্পপনের নয় জয় করার ; সুতরাং লাঙ্গল নিয়ে হারেরেরে যাত্রা....
৪. ২৬ শে মে, ২০০৬ রাত ৯:০৫
comment by: অতিথি বলেছেন: মমর্পপনের= সমর্পণের
৫. ২৬ শে মে, ২০০৬ রাত ৯:০৫
comment by: শমিত বলেছেন: জানো সুমন , এ গানটা শুনলে এখনো গায়ে কাঁটা আর চোখের সামনে কি অসম্ভব প্রাণবন্ত গৌতমদা যেন ঠিক সেরকমই দৌড়ে পেরিয়ে যাচ্ছেন মাঠ-জাঙালের প্রান্তর , একের পর এক । আমাদের জীবনযৌবন সব কিছু এক কথায় দিয়ে দিতে পারতাম এই মানুষটিকে ।
৬. ২৬ শে মে, ২০০৬ রাত ১০:০৫
comment by: অতিথি বলেছেন: হুমমমম....আসল কথা হচে।চ প্রাবল্য........
৭. ২৬ শে মে, ২০০৬ রাত ১০:০৫
comment by: হযবরল বলেছেন: গান গুলো কোন সাইটে পাওয়া যায় যানেন , ডাউনলোডএবল । ওদের গান অসাধারণ ,
নয়া বাড়ী যাইয়া বাইদা
৮. ২৯ শে মে, ২০০৬ রাত ৯:০৫
comment by: শমিত বলেছেন: হযবরল,
http://www.ultimatebangla.com-এ খুঁজে দেখতে পারেন । বা polapain.com । কোথাও না পেলে আমাকে জানাবেন । আমি যোগাড় করে দে ওয়ার চেষ্টা করবো ।

৯. ২৯ শে মে, ২০০৬ রাত ৯:০৫
comment by: শমিত বলেছেন: আপনি যে গানটির কথা বলেছেন সেটি 'ময়মনসিংহ গীতিকা'র অংশ বিশেষের উপর সুরারোপ । লাইনগুলি এরকম,
মায়াবাড়ি লইয়্যা রে বাইদ্যা লাগাইলো বায়গন
সেই বায়গন তুলতে কইন্যা জুড়িলো কান্দন
কাইন্দো না কাইন্দো না কইন্যা
না কান্দিও আর
সেই বায়গন বেইচ্যা দিয়াম তোমার গলার হার গো তোমার গলার হার ...

 



 


নৈর্ব্যক্তিক
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৩৭২৬০