বারীনদাকে
১০ ই জুন, ২০০৬ ভোর ৬:১৫
কাকে বলি? এ যেন সুতনুকার গোপন প্রেমিক দেবদিনের কথা যা এ মুহূর্তেপ্রত্নলেখ! এ যেন রুশ ঘোড়ার কানের কাছে দিদিমার মৃত্যুসংবাদ দেওয়ার মতো ফিস ফিস! কাকে বলি? জানো , বারীনদার খুব শরীর খারাপ ! ঠান্ডা ভেন্টিলেটরে জানো কোনো কবিতা নেই শুধু ঠান্ডা একটা শুয়ে থাকা আছে ! কাউকে বলার নয় যেন এ গোপন কথার তুচ্ছতা ! কে ভাই বারীন? চুপ চুপ ! জানো না , বারীনদার খুব শরীর খারাপ , শুয়ে আছে চুপচাপ , ধুস্ কোনো কিছু লিখছেও না আর কিছউ বলছেও না ধুস্ ভাল্লাগছে না মাইরী বারীনদা , ওঠো তো এবার কিন্তু দাদা-ফাদা মানবো না আর!
বারীনদা লিখেছিলো ,
"... বইমেলা থেকে ফিরে কেবল বাইরে বাইরে ঘুরে বেড়ালাম । এপ্রিল মাসে হয়ত বাড়িতে আছি । আর বাড়ির সবাই মানে তো টেবিল চেয়ার খাট আর জানালা । হ্যাঁ , তারা সবাই এবং জানালাগুলো ভালো আছে । অনেক রোদ হাওয়া ধুলো পাখির ডাক মেঘের ডাক আসে যায় । আমি যখন থাকি না , জানালা বন্ধ থাকে - ঐ সব দৃশ্য তখন বড় কষ্ট পায় । যখন পরে আবার কখনো জানালা খুলি - কাঁচে তাদের অভিমান লেগে থাকে । আমি রুমাল দিয়ে সেই অভিমান গুলো মুছে দিই , তারা আবার আমাকে ভালোবাসে । এভাবে কেটে তায় জীবন । এখন তোমাকে এইসব লিখতে ভালো লাগলো । দেখেছো তো , তুমিও আমার জানালার সাক্ষী হয়ে বসলে । কখনো কখনো ফিরে এসে তোমার চিঠির সরল মায়া দেখবো কাঁচে ফুটেছে । ভালোবাসবো পাগলী তোমাকে ।"
- তোমার জানালার কাঁচে , এই দ্যাখো বারীনদা , সব্বাই , এমন কি আমিও , প্রকাশ্যে আমাদের সব এই মুহূর্তের ভালোবাসা , মায়া আর এই ঝাপ্সা হয়ে আসা দুর্বলতার কথাগুলি রেখে দিতে চাইছি আপ্রাণ .
.. http://tinyurl.com/jlhar
বারীন দার আরো লেখা:
http://tinyurl.com/geotb http://tinyurl.com/ef3dh http://tinyurl.com/fpso2 http://tinyurl.com/zapx9
সামহোয়াইনের বন্ধুরা , আপনারা যে যার ইশ্বর , পৃথিবী বা ভালাবাসার কথা ভেবে একটু প্রার্থনা জানাবেন , আমাদের এই প্রিয় পাগল মানুষটির জন্য ?
প্রকাশ করা হয়েছে: আমার প্রিয়তম প্রিয়তমা বিভাগে ।
অতিথি বলেছেন:
ভালো হয়ে উঠুন বারীন'দা ।
অতিথি বলেছেন:
প্রার্থনা রইল। বিধাতার কাছে তিনি যদি থেকে থাকেন। প্রার্থনা করছি যাবতীয় মধ্যসত্ত্বভোগকারীদের কাছে - যদি তাদের বিধাতার সাথে যোগাযোগ থাকে। প্রার্থনা করছি চিকিৎসাবিজ্ঞানের কাছে
অতিথি বলেছেন:
বারীন'দা নিশ্চয়ই ভালো হয়ে উঠবেন ।
রাগ ইমন বলেছেন:
প্রার্থনা, বস্তু ও বস্তুজগতের বাইরের সকল শক্তির কাছে- ভালো হয়ে উঠুন বারীণদা। আমাদের সকল অক্ষমতাকে বুড়ো আংগুল দেখিয়ে আবার কবিতা লিখুন।
কনফুসিয়াস বলেছেন:
আজ কাজে গিয়ে বসে আছি। যাবার আগে হাসান মোরশেদের পোষ্টে মন্তব্য লিখে গেছলাম। স্বভাবতই মাথা ভীষন গরম। এই সময়ে একজন বন্ধু ফোন করে বলল, জানো, বারীন ঘোষাল অসুস্থ! হঠাৎ যেন মনটা সচকিত হয়ে উঠল! মাথার মধ্যে রাজ্যের লেখারা এসে কিলবিল করতে লাগলো। প্ল্যান ছিলো- বাসায় ফিরে আরো কিছু রাগী রাগী কথা চালাচালি করব। কিন্তু, এখন আমি এবারের কৌরব হাতে নিয়ে বসে আছি! রাগ নেই মাথায়, বিষন্নতা শুধু।
সুস্থ্য হয়ে উঠবেন তিনি। প্রার্থনা করছি সর্বশক্তিমানের কাছে।
শমিত বলেছেন:
কৌশিক , হাসান মোরশেদ , সুমন , রাগ ইমন , কনফুসিয়াস - আপনাদের সককলকে আমার ভালোবাসা । আপনাদের ভালোবাসায় বারীনদা সেরে উঠছেন !
শমিত বলেছেন:
হাসান ,বারীনদার অবস্থা অনেক বেটার , আমাদের সকলের ভালোবাসায় ফিরে আসছেন । 2/1 দিনের মধ্যে হয়তো আই.সি.ইউ থেকে বের হ'তে পারবেন ।
http://tinyurl.com/p5ydl
হযবরল বলেছেন:
উনি আবার লিখতে ূরু করবেন আশা করছি।


















