প্রিয় সুর গানমালা : ন
১৪ ই জুন, ২০০৬ সকাল ১১:৩৫
চোখ বুজে রোজ খানিক্ষণ ভাবার চেষ্টা করছি আজকাল এই 36 বছরের বাংলা গান আর তারপর ভাবছি দেখি তো ক্যামন পর পর অনর্গল নাম বেরোতে বেরোতে ঠিক কোথায় এড়িয়ে কোথায় গিয়ে টুক ক'রে থেমে গিয়ে অন্য দিকে ছুটে যেতে যেতে আনমনা হ'য়ে পড়তে পারে এক গোটানো ডানার পাখির উড়ে যাওয়া - মহীনের ঘোড়াগুলি মহীনের ঘোড়াগুলি জেমস জেমস লালন লালন চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু রবীন্দ্রনাথ গৌতম চট্টোপাধ্যায় গুপী গাইন বাংলা আযম খান ক্যাকটাস দোহার শচীন দেব বর্মন রাহুল দেব বর্মন কালাচাঁদ দরবেশ কিরণ রায় বাঘা বাইন দেবজ্যোতি মিশ্র নচিকেতা শিলাজিত পান্নালাল ভট্টাচার্য পবন দাস বাউল কার্তিক দাস বাউল সাধন দাস বাউল গৌর ক্ষ্যাপা ভবা পাগলা পীর গোরাচাঁদ জর্জ বিশ্বাস কনিকা বন্দ্যোপাধ্যায় রামকুমার চট্টোপাধ্যায় নিধুবাবু সত্যজিত রায় এল আর বি ওয়ারফেজ ক্রসউইন্ডজ ফসিলস কলকাতা হাসান নগর ফিলোমেল প্রতুল মুখোপাধ্যায় অঞ্জন দত্ত বিশ্বনাথ সিংহ বেগম আখতার অমর পাল পূর্ণ দাস বাউল কিশোর কুমার হেমন্ত মুখোপাধ্যায় সলিল চৌধুরী লোপামুদ্্রা মিত্র ছবি বন্দ্যোপাধ্যায় নির্মলেন্দু চৌধুরী আব্বাসউদ্দিন আর্কপিংকি শহর পরশপাথর বিপুল চক্রবর্তী তনুশ্রী চক্রবর্তী মাইলস পীযুষকান্তি সরকার সনাতন দাস বাউল রমজান ফকির মাকি কাজুমি জতুগৃহে পাখি মৌসুমী ভৌমিক ফীডব্যাক ইফফাত আরা খান ........
প্রকাশ করা হয়েছে: আমার প্রিয়তম প্রিয়তমা বিভাগে ।
হযবরল বলেছেন:
আগামী পোস্টে কি বাকীগুলো আসবে, পরের বগীতে। গোরাচাঁদ কে ?
অতিথি বলেছেন:
দীর্ঘ লিস্ট কিন্তুখুব প্রিয় শিল্পীদের...ভালো লাগলো জেনে।
শমিত বলেছেন:
পীর গোরাচাঁদ । পীর ছিলেন । গান বাঁধতেন সুর দিতেন । আজো তাঁর নামে দক্ষিণ 24 পরগনার ঘুটিয়ারী শরীফে মাসের প্রথম বেস্পতিবার মেলা বসে । দুর দুরান্তের ফকির-মুর্শেদ-দরবেশ রা আসেন , গান নিয়ে !
অতিথি বলেছেন:
লিষ্টি তো এত ছোট হবার কতা ছেল নি !!!
শমিত বলেছেন:
সুমন , হযবরল তোমদেরকেও অনুরোধ করছি - এ তালিকায় তোমাদের প্রিয় শিল্পীর নাম থাকলে আমায় জানিও । ভালো লাগার সম্পর্কদৃঢ় হবে । আর কেউ যদি এ পোস্ট পড়েন, তাঁদেরকেও একই অনুরোধ!
শমিত বলেছেন:
শেখ জলিল , ঐ প্রিয় শিল্পীদের সূত্রে আমাদের মধ্যে একটা সাঁকো গড়ে উঠলো ! কোনজন আপনার প্রিয় শিল্পী জানতে পারলে ভালো লাগবে !
শমিত বলেছেন:
সুমন, যা যা মনে পড়লো তা লিখলুম আর যা যা মনে পড়বে মধ্যে মধ্যে যোগাবো । এটাতে শুধু বাংলাগানের লিস্টি রাখবো । আর গান শোনার ক্ষেত্রে আমি অনেকটা কলুর বলদের মতো আচরণ করি । নির্দিস্ট কিছু গান ঘুরে ঘুরে শুনতে পছন্দ করি !!আর ইয়ে ... তোমারে আর কি কমু ... বিশ-বাইশ বচ্ছর ধইর্যা যা চলতাসে ... হাফ স্মৃতি ঝাপসা হয়্যা গ্যাসে গা!!
কালপুরুষ বলেছেন:
দ্্বিজেন মুখো:, অমল মুখো:, ধনঞ্জয় ভট্টাচার্য, সুবীর সেন, শ্যমল মিত্র, গোরাচাঁদ মুখো:, জগন্ময় মিত্র, মান্না দে, জটিলেশ্বর মুখো:, মানবেন্দ্র, সতীনাথ, পিন্টু ভট্টা:, মৃণাল সেন, তরুন, গীতা দত্ত, উৎপলা সেন, বনস্রী সেন, ললিতা ধর, নির্মলা মিশ্র, প্রতিমা, সুজাতা আরও 50 তেকে 100 জন প্রিয় শিল্পীর নাম বলা যাবে।
শমিত বলেছেন:
কালপুরুষ , আপনাকে ধন্যবাদ । একটা ছোট্টো কথা, আমার অনুরোধটা ছিলো যদি আমার পছন্দের শিল্পীদের তালিকায় অন্য কারোর পছন্দের শিল্পী থেকে থাকেন তাহলে কে সেই কমন প্রিয় শিল্পী তা জানানোর । আমার পছন্দের শিল্পীদের তালিকায় আপনার কোনো পছন্দের শিল্পীর নাম খুঁজে পেলে আমাকে জানাবেন অবশ্যই।
আপনার পছন্দের শিল্পীদের তালিকার একজনও আমার প্রিয় নন । তাই তাঁদের নাম জানা , গান শোনা থাকলেও তাঁরা আমার পছন্দের তালিকায় নেই !
অতিথি বলেছেন:
আমার লিস্টিতে সোমনাদ্দার সাথে শুধু জেমস যোগ...
অতিথি বলেছেন:
প্রথমগুলো দুবার করে কেন ? বেশি প্রিয় বলে? মানে প্রিয়তম ? আমার প্রিয়তম লিস্টে শুধু জেমস বাদ যাবে।
অতিথি বলেছেন:
কাকা খবর কি ?
অতিথি বলেছেন:
কও কি? আমি আছি নির্ভেজাল কোপের উপর
কনফুসিয়াস বলেছেন:
হুম, আমি বাদ দেই, কালাচাঁদ দরবেশ, পীর গোরাচাঁদ, পিংকি,
এদের গান শুনি নাই।
বাকি সব কমন।
হযবরল বলেছেন:
আপনার পছন্দের তালিকায় অনেক আছে পছন্দের আবার বেশ কিছু শুনিনি। লালন, রবিঠাকুর ,মহিনের ঘোড়াগুলি , শচীন দেব র্বমণ, রাহুল দেব র্বমণ , হেমন্ত ,সলিল , মাইলস, এল আর বি, আব্বাস উদ্দিন, পবন দাস , কিশোর , সত্যজিত ,গৌতম (দেখা) , মৌসুমী , .....অনেক লম্বা হয়ে গেল আর পারি না।
সোভিয়েতে টিনটিন পেয়েছেন আশা করি।
শমিত বলেছেন:
কনফু , কালাচাঁদ দরবেশ থাকেন ধূপগুড়িতে । প্রাইমারী ইশকুলের মাস্টারী ছেড়ে দরবেশ হয়েছিলেন বহুযুগ আগে । রেকর্ডিং পাওয়া খুব মুশকিল হলেও আমার কাছে আছে কিছু ।পীর গোঁরাচাদের কোনো রেকর্ডিং সম্ভবত নেই । কারণ উনি অন্য যুগের মানুশহ ছিলেন । তবে ওনার বাঁধা গানের লিরিকস আর অন্য কারোর গাওয়া ওনার গানের রেকর্ডিং-এর খোঁজে আছি ।
ক্যাকটাস শুনলে পিংকিও শুনেছো একরকম । পিংকি ক্যাকটাসের কিবোর্ডিস্ট ছিলো । ওদের ফাউন্ডার মেম্বারদের একজন । ভালো নাম কনিষ্ক । এখন ক্যাকটাস ছেড়ে নিজেই সুর বানাচ্ছে ।
শমিত বলেছেন:
হযবরল , পেয়েছি কিন্তু পাই নি । মানে মেইল টা পেয়েচি , কিন্তু অ্যাদ্দিনের চেষ্টায় একটাও নামাতে পারি নি । চেষ্টা চালিয়ে যাচ্ছি , সফল হ'লেই ল-ম্বা ক'রে খবর পাঠাবো ।পারলে কেটে কেটে পাঠাবে প্লিজ?
শমিত বলেছেন:
হিন্দিটা আমার ঠিক যুৎ হয় না!
অতিথি বলেছেন:
না হওয়াই ভালো ।


















