আমার প্রিয় পোস্ট

ইহা একটি ব্লগবস্তু যা সম্ভাবনায় নীল কালির মতো অপেক্ষা করে আমাদের মগজ দোয়াতে

জাদুঘরকথা

২২ শে জুন, ২০০৬ দুপুর ১:২৯

শেয়ারঃ
0 0 0

এখনো কাঁচস্ক্রীনে মাথা ঠুকলে এই দ্যাখো রক্ত ছেৎরে যায় আঙুলে হাতুড়ির ভর শীতলার অন্ধকারে ধুনো ধোঁয়া পাক মারে পোস্টারে এই দ্যাখো দেওয়ালে দেওয়ালে দিশেহারা আলোর হলুদে মিশে আমাদের চুপচাপ শিরা কাটা স্নানের ঠান্ডা নুন জমে এই দ্যাখো বাথটাবে সমূদ্্রঝড় ওঠে প্রাণহানি উপকূল সীমান্ত জুড়ে উড়ে যায় আমাদের চাল চুলো বইখাতা তছনছ হলে এই দ্যাখো জাদুঘর বারান্দায় রাখা থাকে আমাদের কেটে ফ্যালা হৃৎপিন্ড

 

প্রকাশ করা হয়েছে: আমার ছোটোখাতা নোটবুকআমার লেখালিখি ঘষাঘষি  বিভাগে । সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০০৬ দুপুর ১:৩২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২২ শে জুন, ২০০৬ সন্ধ্যা ৭:০৬
অতিথি বলেছেন: ...এই দ্যাখো জাদুঘর বারান্দায় রাখা থাকে আমাদের কেটে ফ্যালা হৃৎপিণ্ড....
ভালো লেগেছে। ধন্যবাদ।
২. ২২ শে জুন, ২০০৬ সন্ধ্যা ৭:০৬
হযবরল বলেছেন: তাওয়া ঠান্ডা হলেই ফাইল স্প্লিটার দিয়ে কেটে পাঠাবো। আপনার কাছে একটা অর্াজি ছিল, ''আস্তমেয়ে এবং শমিত'দাকে অভিন্দন '' পোস্টে আছে । কবুল করলে আওয়াজ দিবেন।
৩. ২৯ শে জুন, ২০০৬ সকাল ৭:০৬
অতিথি বলেছেন: অন্ধজনে দেহ আলো,
শমিত দা, এই ধরনের লেখাতে পড়ার সময়ে কোন জায়গায় বিরতি দিতে হবে, এটা কি পাঠকের উপরে নির্ভর করে?

একটা এবস্ট্রাক্ট আর্ট যেভাবে দর্শক নিজে ইন্টারপ্রেট করতে পারে, এই ধরনের কবিতায় কি সেই স্বাধীনতা দেওয়া হয়?
৪. ০৭ ই জুলাই, ২০০৬ রাত ১০:০৭
অতিথি বলেছেন: একটানে এসেছো । এইটাই আসল । তোমার খবর কি ? ফিরে অব্দি দেখা পাইনি । বেওসা জমে গেচে ? কপাল কি খুলেই যাচ্চে ? এইটা একটা কথা ?
৫. ২৫ শে জুলাই, ২০০৬ দুপুর ১:৫৭
অতিথি বলেছেন: গুদর্ার সুরুয়া লাইগা থাকে রেলিং এ
৬. ০৯ ই আগস্ট, ২০০৬ সন্ধ্যা ৬:৪০
তীতুমীর বলেছেন: ওরে বাপরে কাটাকাটি কিসের ?
৮. ১২ ই আগস্ট, ২০০৬ সকাল ৯:১৮
কনফুসিয়াস বলেছেন: গুরু, কই গেলেন? দেখা দ্যান ।
৯. ১৬ ই আগস্ট, ২০০৬ বিকাল ৩:১৫
ঝরা পাতা বলেছেন: দাদা, গেলেন কই? হারিকেন জ্বালাইয়া খুঁজতাছি। স্ক্যাপ করছি। কোন রিপ্লাই নাই। অধম বান্ধাদের সাক্ষাত দ্যান শিগগির।
১০. ১৬ ই আগস্ট, ২০০৬ বিকাল ৪:২৬
অতিথি বলেছেন: খুবই অদ্ভুত ও প্রারম্ভিক কথামালা ।
১১. ১৮ ই আগস্ট, ২০০৬ রাত ১০:৫৯
হযবরল বলেছেন: কতদিন ধইরা খবর নাই। কবুল করছেন সেজন্য একটা থ্যাংকু দেওয়ার যো ও নেই।
১২. ২৭ শে আগস্ট, ২০০৬ ভোর ৬:১০
অতিথি বলেছেন: আগমন শুভ হোক। কই আছিলেন, না খত দিলেন না কবুতর পাঠাইলেন।
১৩. ০৮ ই অক্টোবর, ২০০৬ দুপুর ১২:৩৯
পথিক!!!!!!! বলেছেন: মর্গের মত যেন...ুকন্তু মর্গ নয়।
শমিত আপনে কই।
১৪. ১৮ ই অক্টোবর, ২০০৬ রাত ৯:০৮
অতিথি বলেছেন: এইটা আমার পাতাল প্রবেশের পরদিন লিখছিলা...
১৫. ১৫ ই ডিসেম্বর, ২০০৬ সকাল ১১:৩০
অতিথি বলেছেন: আবার পড়লাম । বারবার পড়ি । বাংলা ব্লগের সেরা পোস্ট । আমার হৃদপিন্ডটা হাতে নিয়ে দেখি
১৭. ০৪ ঠা মে, ২০০৭ রাত ১১:০২
সুমন চৌধুরী বলেছেন: মন্তব্য উদ্ধারের কি হলো? প্রতিদিনই দেখি আপলোড চলছে!

 

মোট সময় লেগেছে ০.৯৯৪৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
নৈর্ব্যক্তিক
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ