আমার প্রিয় পোস্ট

ইহা একটি ব্লগবস্তু যা সম্ভাবনায় নীল কালির মতো অপেক্ষা করে আমাদের মগজ দোয়াতে

কমলদাকে *

১৬ ই নভেম্বর, ২০০৬ দুপুর ১:০৪

শেয়ারঃ
0 0 0

তোমাকে দেখাতে পারতুম বললেই তোমাকে দেখাতে ইচ্ছে হয় খুব এই শহরসীমানার আকাশরেখায় ইঁট ইঁট বালি কাঠ পাথর পাথর আর চুনকাম চাতাল - এ সমস্ত জুড়ে কি চমৎকার বুনো মরিচের লতা ক্রমশঃ বেয়ে উঠছে ঘন সবুজ ছায়াঅ্যাপ্রন ঘেঁষে ঘুমিয়ে পড়ছে ঠ্যাঙাড়ে রোদের মতো আমাদের বাংলা মানেবই , ডিকশনারি , ক্লাসটেস্ট , পরীক্ষার সুতোবাঁধা খাতা আর লাল কালি ডটপেন । আমাদের বোল ফুটছে মোম মোলায়েম গোলমরিচের ঝোপে দ্যাখো শানিয়ে উঠছে আমাদের কাস্তেকাহিনীর গঠনরীতি আর তার হাতলবিহীন আলগা কারুকাজ । এই সব , এ সবই তোমাকে দেখাতে ইচ্ছে করে আজ ঝোপলতার ভারী পাতায় ক্যামন গড়িয়ে গাঢ় হ'চ্ছ তুমি মাদাম সবুজ আর গোকুলে বেড়ে উঠছে আমাদের লিখনভঙ্গির হাহাকার , ঘুমখুনিয়া মরিচলতায় আঁকা আমাদের এইসব এলোমেলো প্রচ্ছদগাথা ; ছবি ।

=====================

* শ্রদ্ধেয় কমল চক্রবর্তীকে (যিনি আমাকে বাংলা গদ্য লিখতে শিখিয়েছিলেন)

 

প্রকাশ করা হয়েছে: আমার ছোটোখাতা নোটবুক  বিভাগে । সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০০৬ দুপুর ১:২১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৬ ই নভেম্বর, ২০০৬ সন্ধ্যা ৭:২৫
হযবরল বলেছেন: অনেক অনেক দিন পর দেখলাম আপনাকে , এই লিখনভঙ্গীর হাহাকারে ধুঁকছিল পুরো ব্লগ।
২. ১৭ ই নভেম্বর, ২০০৬ রাত ২:১৩
অতিথি বলেছেন: সুন্দর, সাবলীল লেখনী।
..ওয়েলকাম ব্যাক!
৩. ১৮ ই নভেম্বর, ২০০৬ সন্ধ্যা ৭:০০
অতিথি বলেছেন: ও মা হট লিস্টিতে ছোট কমলবাবু আছেন, অথচ আমি নাই।

বাহ। বাহ।
কৌশিক।
জুয়েল।
হ য ব র ল।
সুমন

...
...

হিংসেয় মরে যাই। মরে যাই।
৪. ১৮ ই নভেম্বর, ২০০৬ সন্ধ্যা ৭:২২
শমিত বলেছেন: সুমেরু, একটা মজার বিষয় জানো?
বড় কমল ছোটো কমলের আঁকার মাস্টামশায় ছিলেন!
৫. ১৮ ই নভেম্বর, ২০০৬ সন্ধ্যা ৭:২৫
অতিথি বলেছেন: বাহ, দারুন তো। কমলদার ইস্কুল জানতাম না।
৭. ১৯ শে নভেম্বর, ২০০৬ ভোর ৪:৫৮
অতিথি বলেছেন: আমার মনে হলো ভাপ বের হলো পরচা থেকে, অনেক দিন খোলা হয় না বলে ধুসর একটা গন্ধ নাকে এসে লাগলো, বড় নেটিভ লোকালয়ের পথ, খানা-খন্দ দৌড়ুয়ে তোমাকে দেখি। তুমি হাতে দাতের মাজন, কুচকানো গাত্রবাস পিঠে, চিত্রল হরিনীর মত আমাকে দেখে লম্বা একটা হাই ছেড়ে নেমে যাবে দিঘীর জলে। এমন কথাতো আমারও আছে। কিন্তু এমন নিরুদ্দেশ থাকলে পুঁথি তো অপঠিত থাকবে গুরু।
৮. ২০ শে নভেম্বর, ২০০৬ ভোর ৫:১১
অতিথি বলেছেন: শমিত দা আপনাকে ধন্যবাদ.........এই পোস্ট টা কয়েকবার পড়লাম ।বাংলা পড়তেও যে কত মজার এই পোস্ট টি তার উদাহারণ(আমি বুঝায়ে রিখতে পারছিনা)
৯. ১৪ ই মে, ২০০৭ ভোর ৫:১৯
হিজিবিজবিজ বলেছেন: আমার সবথেকে প্রিয় (তোমার) 'লেখা ও ছবি'গুলোর মধ্যে একটা।

 

মোট সময় লেগেছে ০.৯৬৭৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
নৈর্ব্যক্তিক
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ