আমার প্রিয় পোস্ট

ইহা একটি ব্লগবস্তু যা সম্ভাবনায় নীল কালির মতো অপেক্ষা করে আমাদের মগজ দোয়াতে

পেমপত্ত

১৯ শে ফেব্রুয়ারি, ২০০৭ রাত ২:২৮

শেয়ার করুন:                   Facebook

পিংকিরানির বয়স ষোলো আর পিংকুবাবুর সতেরো । ফলত পিংকিরানির গোলাপী ফিতেফ্রকে পিংকুবাবুর কেস বেশ খারাপ হয়ে যায় সন্ধ্যেবেলার টিউশানি হাওয়ায় । পাতলা গলিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিংকুবাবুর হাঁটু খুলে গেলেও ডিউটিতে কামাই নেই আর ফিলোজফি ফেরৎ এসব দেখে পিংকিরানির ঢিবিতে ঢিবঢিব হয় খুব ।

এমনই চলতে থাকে রোজ রোজ কিন্তু বেস্পতিবার মাস্টামশায়ের বউয়ের লক্ষীপাঁচালি আর ইন্ডিয়ার ম্যাচ একদিনে থাকার ফলে , পিংকুবাবুর অংকক্লাস ছুটি হয় তাড়া তাড়ি আর গলির মুখে নালার পাশে ঘাপটি মেরে দাঁড়িয়ে থাকতে হয় ঘন্টাখানেক এক্সট্রা । তার উপর যাওয়ার পথে কোচিং-এর ফালতু পার্টিহালকা হ্যাঁটা দিয়ে যায় - 'দেওয়াল ধরে দাঁড়িয়েচিস তো পিংকু? দেওয়াল ধরে দাঁড়া ! দেওয়াল ধরে দাঁড়া ! ' ফলতঃ সেদিন পিংকিরানি ফিলোজফি শেষ করে বেরোতেই পিংকুবাবু সোজা একটা চোতা তার হাতে ধরায় আর লজ্জা লজ্জা গলায় বলে 'আমার পেমপত্ত! তোমাকে! ইয়ে পিংকি , আমি না . আইল্লা ভিউ করি তোমাকে! '

 

প্রকাশ করা হয়েছে: আমার ছোটোখাতা নোটবুক  বিভাগে ।

 

  • ১১ টি মন্তব্য
  • ২০৯ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ৮:৩২
comment by: অতিথি বলেছেন: মনে পড়াও কেনে!
২. ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ৮:৪৮
comment by: শমিত বলেছেন: আমার মনে পড়ে যে!! :(
৩. ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ৮:৫৩
comment by: অতিথি বলেছেন: প্রেমপত্ত খানি দেয়া হয়নি। উলটো বইয়ের মধ্যে থেকে তার শিক্ষক বাবার হাতে চলে গিয়েছিল ভগবানের কুটজালে। তারপরে ডাস্টার পড়েছে, বেত পড়েছে। সে দুঃখে তিনি দুঃখিনী হয়ে একটা কিস মেরেছিল আমাদের বিউটিকুইন।
৪. ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ৯:০৬
comment by: মিসকল বলেছেন: শেষ পর্যন্ত কি তাদের মধ্যে প্রেম-ভালবাসা হয়েছি কি?
৫. ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ৯:১০
comment by: কনফুসিয়াস বলেছেন: ঞঁ!!
৬. ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ৯:১৯
comment by: কালপুরুষ বলেছেন: পেমপত্ত খানি রেখেছিলাম যত্নকরে বুক পকেটে
তোমার সেই ছবিটা গোপনে রেখেছি গলায় ঝোলানো লকেটে
সেদিন বেদম বৃষ্টি, পানি জমে গেল তোমার গলির মুখে
পেমপত্ত ভিজে একাকার চুপসে গেলাম আমি মনের দুখে
ম্যানহোলের ঢাকনা খোলা ছিল কে জানে এমন কান্ড হবে
আমি পড়ে গেলাম হুমরি খেয়ে সাধের লকেটটা গেল ডুবে।
৭. ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ৯:২১
comment by: কালপুরুষ বলেছেন: "পেমপত্ত খানি রেখেছিলাম যত্নকরে জামার বুক পকেটে"-- হবে
৮. ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ৯:৫৩
comment by: অতিথি বলেছেন:
৯. ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৭ রাত ৯:২১
comment by: পথিক!!!!!!! বলেছেন: শুরুওয়াত
১০. ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৭ রাত ৯:৩১
comment by: অতিথি বলেছেন: কোন চিপা দিয়া আইছিলা?
১১. ২০ শে ফেব্রুয়ারি, ২০০৭ রাত ১২:৪৬
comment by: অতিথি বলেছেন: পরের কতা কইগো?

 



 


নৈর্ব্যক্তিক
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৩৭৩০১