ম্যাওপাখি
৩০ শে মার্চ, ২০০৭ দুপুর ১:৪৮
সে এক ম্যাওপাখির কথা যার ডানায় ঘুড়ির সুতো লেগে যায় বলে অমন মিশমিশে কড়িটানা পেটকাটিটা ফেঁসে যায় সুতোও হারিয়ে যায় বেশ কিছু ভালো মাঞ্জা আর বাবুসোনার তাই বড় মনখারাপ হয় আর সে নায় না আর খায় না শুধু দাপটি করে উঠোনদুপুরে সেজগিনি্ন চুলের ঝুঁটি নেড়ে দিতে বাবুসোনার চিল চিৎকারে মটকা গরম হয় বড়বাবুর এমনিতেই পিত্তির ধাত তার উপর এই হারামীর বাচ্চা ভর দুপুরে মড়া কান্না জুড়লো কেনো বলতেই সেজ বাবু বলে উঠলো হারামী তোর বাপ যা শুনে উদুম বাওয়ালী লেগে গ্যালো আর হাতাহাতি আর লাঠালাঠি আর কাটাকাটি হতে হতে কোর্ট কাছারী পুলিশ আদালত কাজী পেয়াদা বাসনওলা তালমিছরী প্রস্তুতকারক বনেদী বেশ্যা আরামবাগের মুরগী সব ঝটপট ঝটপট ঝটপট করতে লাগলো আর সেই গোলমালে ম্যাওপাখির ডানা গলায় মাঞ্জাসুতোর ধার কেটে বসলে কেমন রক্ত বেরিয়ে লাল জমে কালচে হয়ে গ্যালো মাছিতে তা আর কেউ নজরই করলো না ।
প্রকাশ করা হয়েছে: আমার ছোটোখাতা নোটবুক বিভাগে ।
অতিথি বলেছেন:
ভাইজান, তোমার মাথায় আমার পা টাইপ হয়ে গেল।কোথায় শুরু কোথায় শেষ কিছুই বুঝলাম না।
তিমুর বলেছেন:
মিউ কাঁহা?
অঃরঃপিঃ বলেছেন:
জব্বর
অতিথি বলেছেন:
বেশ ভালো...


















