আমার প্রিয় পোস্ট

ইহা একটি ব্লগবস্তু যা সম্ভাবনায় নীল কালির মতো অপেক্ষা করে আমাদের মগজ দোয়াতে

খসড়া # ১

০৮ ই আগস্ট, ২০০৭ রাত ৯:৪৬

শেয়ারঃ
0 0 0

১.

মায়ের জন্মদিন মনে নেই। বাবার জন্মদিনও। একটু ভাবতে, বাবার মৃত্যুদিনও মনে নেই, শুধু এইটুকু মনে আসে। তবে মনে পড়ে, নিজের জন্মদিন মনে আছে। নেতাজিরও।

২.

একবার ভালোপাহাড় গেছিলাম। সেখানে রাত্রে খুব জোসনা পড়েছিলো। আর মহুয়া। আর হিম। সেখানে বাগানে একটি রূপসী লেবুগাছ ছিলো যে সত্যিই একটি লেবুগাছ ছিলো। আমি ঠা ঠা চাঁদের নিচে দাঁড়িয়ে তার পাতায় পাতায় তিনটে-পাঁচটা চুমু খেয়েছিলাম। সব গাছেদের সামনেই। খুব সুখ হয়েছিলো। আমার তখনকার স্ত্রী ও প্রেমিকা সেসময় ঘুমুচ্ছিলো। ঘরে। তারা মানুষ ছিলো।

 

প্রকাশ করা হয়েছে: আমার ছোটোখাতা নোটবুক  বিভাগে । সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১০ রাত ১:৪১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৮ ই আগস্ট, ২০০৭ রাত ১০:৩১
আরণ্যক যাযাবর বলেছেন: ভাল লাগলো।
ছোট ছোট শব্দগুচ্ছে কেমন যেন সুরের টান।
২. ০৯ ই আগস্ট, ২০০৭ রাত ১২:৪৩
বইপাগল বলেছেন: শমিত, ধূমপানের ছবি !!! ... উচিত কি?
৩. ০৯ ই আগস্ট, ২০০৭ রাত ১২:৫৪
আকাশনীলা বলেছেন: ভাল না লাগলে চোখ বন্ধ কইরা রাখেন@বই পাগল
৪. ০৯ ই আগস্ট, ২০০৭ সকাল ১১:২৭
কালপুরুষ বলেছেন: কি গো দাদা? এক্কেবারে ডুমুরের ফুল হইয়া গেলেন যে? এই অধমগো একটু স্মরণে রাইখেন। ভুইলা গেলে কেমনে চলবো?
৫. ০৯ ই আগস্ট, ২০০৭ সকাল ১১:৩৫
শমিত বলেছেন: ভুলি নি তো! ভুললে কি আর লিখতুম? বলেন!?
৬. ০৯ ই আগস্ট, ২০০৭ সকাল ১১:৩৯
শমিত বলেছেন: ধন্যবাদ আরণ্যক যাযাবর । ধন্যবাদ আকাশনীলা ।

ধন্যবাদ আপনাকেও , বইপাগল ।
৭. ১২ ই আগস্ট, ২০০৭ রাত ৩:৫৯
সুমন চৌধুরী বলেছেন: যাক শেষতক তোমার এট্টা ট্রেস পেলাম।
৮. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:০৬
মুক্তি মণ্ডল বলেছেন: আবার পড়লাম। তোমার এইটার রেশকাটতেছে না। জব্বর জিনিস হইছে...আরো নতুন কিছু ছাড়ো...

 

মোট সময় লেগেছে ০.৯৬৬০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
নৈর্ব্যক্তিক
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ