ব্লগঋতু ব্লগপাখি
২৬ শে মার্চ, ২০০৬ রাত ৩:০৪
স্ক্রিন আঙিনায় প্রথম ব্লগঋতু এলে ব্লগ পাখিরা উড়ে এসে বসে আমার টাস্কবারে কিচিমিচি হয় খুব যেন খুব সকালে বড় গাছের নিচ দিয়ে লেকপাড়ার হাঁটাহাঁটি শুরু হলে প্রকৃত পাখির মতো আমার দিন শুরু হয় boot মন্ত্রে নানাবিধ ব্লগপাখি ব্লগডাল থেকে আমার টাস্কবারে আসে , ডাকে , এই ব্লগঋতু এলে ।
প্রকাশ করা হয়েছে: আমার ছোটোখাতা নোটবুক বিভাগে ।
২. ২৬ শে মার্চ, ২০০৬ দুপুর ১:০৩
শাহানা বলেছেন:
আপনার এই অবস্থা জলবায়ুতে পরিণত হোক ...
শাহানা বলেছেন:
আপনার এই অবস্থা জলবায়ুতে পরিণত হোক ...
৩. ২৬ শে মার্চ, ২০০৬ সন্ধ্যা ৭:০৩
শমিত বলেছেন:
গিয়াম বলতে অ্যাপলিনেয়ার apollinaire হলে ঋণ কম । বরং অনেক বেশী ঋণ জমেছে ব্লেক , রবীন্দ্রনাথ , কমিক্স , বব কবিং ও হিরণ মিত্রের খাতায় । ব্লগপাখিদের জন্য আপনার প্রেসক্রিপশন ব্লগপাখিদের জানিয়ে দিলাম । ব্লগপাখিদের ধন্যবাদ আপনার জন্য , রাসেল ।

৪. ২৬ শে মার্চ, ২০০৬ রাত ৮:০৩
শমিত বলেছেন:
ধন্যবাদ শাহানা । আপনারও ব্লগবাগিচা ভরে উঠুক ফুল, ফল ও জোনাক পোকায় ।
শমিত বলেছেন:
ধন্যবাদ শাহানা । আপনারও ব্লগবাগিচা ভরে উঠুক ফুল, ফল ও জোনাক পোকায় ।
৫. ২৬ শে মার্চ, ২০০৬ রাত ৮:০৩
অতিথি বলেছেন:
দৃশ্যগুলোকে মাথার ভেতরে গেঁথে দেওয়ার কেতাটা গিয়াম শুরু করেছিলো বিদঃায় তার নাম নেওয়া। তবে এগুলো অনেকটা ছবির ভিতরে কবিতা, কবিতার ছবি নয়, হয়তো পার্থক্য নেই তেমন তবে অনুভবের পার্থক্যটা থাকেই, কবিতায় অনেকগুলো দৃশ্যকাব্য জড়াজড়ি করে থাকে, অনেকগুলো চলমান ফ্রেমের মাঝের ব্যবধান কোনো এক অলৌকিকতায় মুছে গিয়ে সবগুলো মিলে মিশে স্লো শাটার স্পিডে তোলা কোনো ঘোলা ছবি বা ছবির আদল হয়ে থাকে। কবিতার গন্তব্যই এ রকম, দৃশ্যের আড়ালে গিয়ে দৃশ্যময় বিভ্রম তৈরি করা,
অনেক বকে ফেললাম, আসলে ভালো লেগেছে আকাশ থেকে পাপ নেমে এলো এটাই, বাকিগুলো মূলত ছবি, ক্যানভাসকে শুনত্যা থেকে পৃতঃক রাখার জন্য একটা কবিতার পংক্তি দিয়ে বিচ্ছিন্ন রাখা, বা কোনো একটা অর্থ দেওয়ার চেষ্টা।
আমি ছবি বুঝি না তেমন তাই তেমন করে বুঝি নি।
অতিথি বলেছেন:
দৃশ্যগুলোকে মাথার ভেতরে গেঁথে দেওয়ার কেতাটা গিয়াম শুরু করেছিলো বিদঃায় তার নাম নেওয়া। তবে এগুলো অনেকটা ছবির ভিতরে কবিতা, কবিতার ছবি নয়, হয়তো পার্থক্য নেই তেমন তবে অনুভবের পার্থক্যটা থাকেই, কবিতায় অনেকগুলো দৃশ্যকাব্য জড়াজড়ি করে থাকে, অনেকগুলো চলমান ফ্রেমের মাঝের ব্যবধান কোনো এক অলৌকিকতায় মুছে গিয়ে সবগুলো মিলে মিশে স্লো শাটার স্পিডে তোলা কোনো ঘোলা ছবি বা ছবির আদল হয়ে থাকে। কবিতার গন্তব্যই এ রকম, দৃশ্যের আড়ালে গিয়ে দৃশ্যময় বিভ্রম তৈরি করা,অনেক বকে ফেললাম, আসলে ভালো লেগেছে আকাশ থেকে পাপ নেমে এলো এটাই, বাকিগুলো মূলত ছবি, ক্যানভাসকে শুনত্যা থেকে পৃতঃক রাখার জন্য একটা কবিতার পংক্তি দিয়ে বিচ্ছিন্ন রাখা, বা কোনো একটা অর্থ দেওয়ার চেষ্টা।
আমি ছবি বুঝি না তেমন তাই তেমন করে বুঝি নি।
৬. ২৭ শে মার্চ, ২০০৬ দুপুর ১২:০৩
শমিত বলেছেন:
চমৎকার বলেছেন রাসেল ।এভাবে দৃশ্যকাব্যকে বিশ্লেষণ করা প্রকৃতই প্রশংসার্হ । আপনি যা বলেছেন । তার প্রায় পুরোটাই ঠিক । অ্যাপলিনেয়ার যা করেছিলেন সেগুলিকে বলা যায় প্যাটার্নড পোয়েট্রি। অর্থাৎ , কবিতার শব্দগুলিকে প্রচলিত রীতির বাইরে অন্য কোনো ভাবে সাজানো , যাতে কবিতার বক্তব্যটি আরো স্পষ্ট হয়ে ফুটে ওঠে পাঠকের সামনে । যেমন ধরা যাক, বৃষ্টি নিয়ে লেখার সময় লেখক অক্ষরগুলিকে সারি সারি পতনশীল বৃষ্টিবিন্দুজলকণার মতো এমনভাবে সাজিয়ে রাখলেন, যাতে পড়ার সময় পাঠকের চোখের সামনে ভেসে ওঠে পতনশীল বৃষ্টিবারিবিন্দুর নিম্নগামী গতিবহুলতা । আমার "পাপ" শীর্ষক কাজটিতে এরকম চিন্তা ও চেষ্টার প্রভাব ছিলো অবশ্যই । অক্ষরগুলিকে সাজিয়ে সাজিয়ে দৃশ্যগতভাবে কবিতার বক্তব্যটিকে ারো সোচ্চার ও স্পষ্ট করে তোলা ।

৭. ২৭ শে মার্চ, ২০০৬ দুপুর ১২:০৩
শমিত বলেছেন:
এ বিষয়ে আরো অনেক কিছু লিখবার ইচ্ছা রইলো , রাসেল । আপাতত চরম সময়াভাব । রাতের দিকে বসব আবার । এ বিষয়ে আরো অনেক কিছু বলার আছে , রাসেল ।
শমিত বলেছেন:
এ বিষয়ে আরো অনেক কিছু লিখবার ইচ্ছা রইলো , রাসেল । আপাতত চরম সময়াভাব । রাতের দিকে বসব আবার । এ বিষয়ে আরো অনেক কিছু বলার আছে , রাসেল ।
৮. ২৮ শে মার্চ, ২০০৬ রাত ৯:০৩
শমিত বলেছেন:
গতকাল একটা লম্বা চওড়া আলোচনা লিখে পোস্টো কত্তে গিয়ে , গুরু জনের সাবধানবানী মেনে কপি নাা করায় , ফসকে গেলো । তবে এটি আমার বড় পছন্দের বিষয় , তাই শীঘ্রই বিস্তারিত আলোচনা পুনঃপোস্টিত করার অদম্য বাসনা রইলো ।

৯. ২৮ শে মার্চ, ২০০৬ রাত ৯:০৩
শমিত বলেছেন:
উৎপলবাবু বোর্হেস ও ম্যঁপাসাঁ পড়েছেন নিশ্চয়ই । আপনার মনোযোগ ও অনুমানক্ষমতা - দুয়েরই প্রসংশা করি ।
শমিত বলেছেন:
উৎপলবাবু বোর্হেস ও ম্যঁপাসাঁ পড়েছেন নিশ্চয়ই । আপনার মনোযোগ ও অনুমানক্ষমতা - দুয়েরই প্রসংশা করি ।
১০. ২৮ শে মার্চ, ২০০৬ রাত ৯:০৩
১১. ২৮ শে মার্চ, ২০০৬ রাত ৯:০৩
অতিথি বলেছেন:
বিস্তারিত আলোচনা কই? আমি অপেক্ষায় ছিলাম, উৎপল কুমার কি এককালে বোর্হেস আর মঁ্যপাসাঁয় ন্যাস্ত করেছিলেন নিজেকে??
অতিথি বলেছেন:
বিস্তারিত আলোচনা কই? আমি অপেক্ষায় ছিলাম, উৎপল কুমার কি এককালে বোর্হেস আর মঁ্যপাসাঁয় ন্যাস্ত করেছিলেন নিজেকে??

দিনে এবং রাতে পর্যাপ্ত ঘুমের প্রয়োজন, এভাবে না ঘুমিয়ে না ঘুমিয়ে মস্তিস্ক উত্তপ্ত হয়েছে,
নিয়মিত খাওয়া দাওয়া করতে হবে, না খেয়ে না খেয়ে রক্তচাপ বেড়েছে।
অন্যসকল মানুষের সুস্থতা নিশ্চিত করতে সপ্তাহে মাত্র একদিন 1 ঘন্টার জন্য ব্লগাতে হবে।
আপাতত এইটুকুই, তবে দৃশ্যকাব্যগুলো কি গিয়ামের অনুকরণে??