আমার প্রিয় পোস্ট

ইহা একটি ব্লগবস্তু যা সম্ভাবনায় নীল কালির মতো অপেক্ষা করে আমাদের মগজ দোয়াতে

আমাদের বাথরুমগুলি : বাথরুম 1

২৭ শে মার্চ, ২০০৬ দুপুর ১২:৩৭

শেয়ার করুন:                   Facebook

শৈশবেই বাথরুমের দেওয়ালে লেগে যায় ম্যাজিক । ফলতঃ তখন থেকেই এবম্বিধ ঘর বড় প্রিয় ও মনোরম ছবিতে ছবিতে বদলে যায় মুহূর্তেই যেন অন্য কিছু , অন্য আদল নিয়ে লেগে থাকে মর্ফিং দেওয়ালের আবছা ঘুলঘুলি আলোয় । বাসি জলের ঠান্ডা রেখা ও চিত্রসমূহ , কোনার্ত মাকড়সাদের লম্বা লম্বা পাগুলিকে নিয়ে যায় জঙ্গলভরা কমিক্সের সবুজ বাক্সে আর সন্ধ্যেবেলায় নিয়মিত মোমবাতিদের হাফপ্যান্ট গোলাটে অন্ধকারে এঁটে বসলে , এলোমেলো ক্যালেন্ডারের মতো দেওয়ালে কেঁপে ওঠে ছবিসহ বাথরুমের ড্যাম্প । তারপর বাথরুম বদলিয়ে যায় ......

(2005)
[নতুন কবিতা 2005 , সৃষ্টি 2006]

 

প্রকাশ করা হয়েছে: আমার লেখালিখি ঘষাঘষি  বিভাগে ।

 

  • ২ টি মন্তব্য
  • ৩৪৪ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২৭ শে মার্চ, ২০০৬ সন্ধ্যা ৬:০৩
comment by: হাসান বলেছেন: কি লিখেছেন একটু বুঝিয়ে বলবেন? কেমন জানি পেজগি লেগে যাচ্ছে মাথায়।
২. ২৮ শে মার্চ, ২০০৬ ভোর ৬:০৩
comment by: শমিত বলেছেন: হাসান , এগুলি আমার ফালতু খাজুর । মূল্য ও অর্থদুই কম । যদি বুঝতে না পারেন অহেতুক চাপ নেবেন না - ধরে নেবেন এসব এক নির্বোধের বাওয়ালী বা পশ্চাদ্দেশপককতার বিবর্তন । কিচ্ছুটি মনে ধরবেন না । নিজগুনে কাটিয়ে দেবেন হালকা করে ।

 



 


নৈর্ব্যক্তিক
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৩৭৩০৮